ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ক্ষেপণাস্ত্র হামলার জন্য সর্বোচ্চ প্রস্তুত ইরান, দিল কঠোর বার্তা হাসপাতালের রোগীদের সহায়তায় স্বেচ্ছাসেবক হবেন কলেজ শিক্ষার্থীরা ২২ নভেম্বর বাংলাদেশে আসছেন মুফতি তাকি উসমানি, থাকছে ৯টি ধর্মীয় আয়োজন সুদের হার বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে শক্তিশালী মার্কিন ডলার সন্ত্রাস ও ফ্যাসিবাদ রুখতে অনলাইন গণমাধ্যমের সহযোগিতা চাইলেন তথ্য প্রতিমন্ত্রী জলবায়ু সংকটে থাকা দেশগুলোকে ঋণ নয়, আর্থিক অনুদান দিতে হবে: তারেক রহমান রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক, গ্রেপ্তার করল পুলিশ সরকারি হাসপাতালে বাড়ল চিকিৎসাসেবার সক্ষমতা, আট মাসে যুক্ত হলো ৩ হাজারের বেশি শয্যা পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসাছাত্রের মৃত্যু, আহত আরও একজন বাড়িতে হামলার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা নুসরাতের, দোষীদের শনাক্তের দাবি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা পেল ইসি, শিগগির আসছে তফসিল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৩৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৪৩ সময় দেখুন

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কাছে হস্তান্তর করেছে জাতীয় সংসদ সচিবালয়। তালিকা পাওয়ার পর এখন নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে কমিশন।

ইসি সংশ্লিষ্ট সূত্র জানায়, কমিশনের অনুরোধের পর রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা সরবরাহ করা হয়েছে। তবে এখনো ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়নি। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

আরও পড়ুনঃ  প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ

ইসির একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের সময়সূচি নিয়ে আলোচনা চলছে। ভোটার তালিকা পাওয়ার পর প্রয়োজনীয় প্রস্তুতিও শুরু করেছে নির্বাচন কমিশন।

এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এরপর সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

আরও পড়ুনঃ  মাদরাসা শিক্ষককে চড় মারা রুমির নতুন ভিডিও, নিরপেক্ষ তদন্তের দাবি

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন কমিশনের ওপর।

নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের বিষয়ে আলোচনা করতে গত ২৬ জুলাই জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। ওই বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা সরবরাহের জন্য সংসদ সচিবালয়কে অনুরোধ জানানো হয়।

আরও পড়ুনঃ  কপ-৩১ সম্মেলনে খলিলুর রহমানের তিন অগ্রাধিকার

পরে ইসির অনুরোধের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ সচিবালয় ভোটার তালিকা কমিশনের কাছে হস্তান্তর করে। তালিকা পাওয়ার পর এখন নির্বাচনী তফসিল ঘোষণার দিকে এগোচ্ছে ইসি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ক্ষেপণাস্ত্র হামলার জন্য সর্বোচ্চ প্রস্তুত ইরান, দিল কঠোর বার্তা

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা পেল ইসি, শিগগির আসছে তফসিল

আপডেটের সময়: ০৪:৩৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কাছে হস্তান্তর করেছে জাতীয় সংসদ সচিবালয়। তালিকা পাওয়ার পর এখন নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে কমিশন।

ইসি সংশ্লিষ্ট সূত্র জানায়, কমিশনের অনুরোধের পর রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা সরবরাহ করা হয়েছে। তবে এখনো ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়নি। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

আরও পড়ুনঃ  কপ-৩১ সম্মেলনে খলিলুর রহমানের তিন অগ্রাধিকার

ইসির একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের সময়সূচি নিয়ে আলোচনা চলছে। ভোটার তালিকা পাওয়ার পর প্রয়োজনীয় প্রস্তুতিও শুরু করেছে নির্বাচন কমিশন।

এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এরপর সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

আরও পড়ুনঃ  সন্ত্রাস ও ফ্যাসিবাদ রুখতে অনলাইন গণমাধ্যমের সহযোগিতা চাইলেন তথ্য প্রতিমন্ত্রী

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন কমিশনের ওপর।

নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের বিষয়ে আলোচনা করতে গত ২৬ জুলাই জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। ওই বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা সরবরাহের জন্য সংসদ সচিবালয়কে অনুরোধ জানানো হয়।

আরও পড়ুনঃ  ১৫ বছর পর দামেস্কের ঐতিহাসিক মসজিদে ফিরল জুমার জামাত

পরে ইসির অনুরোধের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ সচিবালয় ভোটার তালিকা কমিশনের কাছে হস্তান্তর করে। তালিকা পাওয়ার পর এখন নির্বাচনী তফসিল ঘোষণার দিকে এগোচ্ছে ইসি।