ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফল ৩০ শতাংশের নিচে, শিক্ষকদের বেতন স্থগিতের চিঠি ইউএনওর; মাউশি বলছে এখতিয়ার নেই ডিএফসির অর্থায়নে বাংলাদেশে বাড়বে মার্কিন বিনিয়োগ ও কর্মসংস্থান: মাহ্দী আমিন বাংলাদেশের ২০০ গজ ভেতরে ঢুকে অস্ত্রসহ আটক বিএসএফ সদস্য মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণ আত্মসাতের মামলা: কারাগারে সাবেক এডিসি, ১০ জনের বিরুদ্ধে পরোয়ানা রাজধানীর বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার ‘ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে’: পরীমণি গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে হাসপাতালে যায়নি পরিবার গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ৫৬ কারখানা বন্ধ কারাগারের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ইমরান খান, বললেন ‘হয়তো জীবিত ফিরতে পারব না’ পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চীনে গোপনে প্রশিক্ষণ নিচ্ছে রুশ সেনারা

ইউক্রেন যুদ্ধ ঘিরে বৈশ্বিক উত্তেজনার মধ্যে চীন ও রাশিয়ার সামরিক সহযোগিতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইউরোপীয় গোয়েন্দা সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, গত বছরের শেষ দিকে চীনে প্রায় ২০০ রুশ সেনাকে গোপনে সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এসব প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহার, যুদ্ধ পরিচালনার কৌশল এবং প্রযুক্তিনির্ভর সামরিক সক্ষমতা বাড়ানো। প্রশিক্ষণ কার্যক্রম চীনের বেইজিংসহ বিভিন্ন সামরিক স্থাপনা এবং পূর্বাঞ্চলীয় শহর নানজিংয়ে পরিচালিত হয়।

আরও পড়ুনঃ  মার্কিন এয়ার ট্রাফিক কন্ট্রোলে এখনো ফ্লপি ডিস্ক, আধুনিকায়নের দাবি জোরালো

গোয়েন্দা সূত্রের দাবি, ২০২৫ সালের ২ জুলাই রাশিয়া ও চীনের মধ্যে স্বাক্ষরিত একটি দ্বিভাষিক সামরিক চুক্তিতে এই প্রশিক্ষণ কর্মসূচির বিষয়টি উল্লেখ ছিল। ওই চুক্তি অনুযায়ী, সমসংখ্যক চীনা সেনাদেরও রাশিয়ার সামরিক স্থাপনায় প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  জব্দ মার্কিন অস্ত্র বিশ্লেষণ করে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে ইরান

ইউরোপীয় এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, এই ধরনের সহযোগিতা ইউক্রেন যুদ্ধের গতিপ্রকৃতিকে পরোক্ষভাবে হলেও প্রভাবিত করছে, বিশেষ করে ড্রোন যুদ্ধ কৌশলের উন্নয়নের মাধ্যমে।

অন্যদিকে চীন বরাবরের মতোই এসব অভিযোগ অস্বীকার করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেন সংকটে তারা নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে এবং কোনো পক্ষের যুদ্ধ কার্যক্রমে সরাসরি জড়িত নয়।

আরও পড়ুনঃ  পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে বড় উদ্যোগ? চীনে ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ‘ঐতিহাসিক’ বৈঠক

তবে ইউরোপীয় দেশগুলো এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান সামরিক ঘনিষ্ঠতা ভবিষ্যতে ইউরোপীয় নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধে ড্রোন প্রযুক্তির ব্যাপক ব্যবহার আধুনিক যুদ্ধের ধরনই বদলে দিয়েছে। এই প্রেক্ষাপটে রাশিয়া–চীন সহযোগিতা যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত সক্ষমতা আরও বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ফল ৩০ শতাংশের নিচে, শিক্ষকদের বেতন স্থগিতের চিঠি ইউএনওর; মাউশি বলছে এখতিয়ার নেই

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চীনে গোপনে প্রশিক্ষণ নিচ্ছে রুশ সেনারা

আপডেটের সময়: ০৮:২৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

ইউক্রেন যুদ্ধ ঘিরে বৈশ্বিক উত্তেজনার মধ্যে চীন ও রাশিয়ার সামরিক সহযোগিতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইউরোপীয় গোয়েন্দা সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, গত বছরের শেষ দিকে চীনে প্রায় ২০০ রুশ সেনাকে গোপনে সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এসব প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহার, যুদ্ধ পরিচালনার কৌশল এবং প্রযুক্তিনির্ভর সামরিক সক্ষমতা বাড়ানো। প্রশিক্ষণ কার্যক্রম চীনের বেইজিংসহ বিভিন্ন সামরিক স্থাপনা এবং পূর্বাঞ্চলীয় শহর নানজিংয়ে পরিচালিত হয়।

আরও পড়ুনঃ  যুদ্ধ-ধ্বংসযজ্ঞেও থামেনি কোরআন হিফজ, গাজায় ১ হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা

গোয়েন্দা সূত্রের দাবি, ২০২৫ সালের ২ জুলাই রাশিয়া ও চীনের মধ্যে স্বাক্ষরিত একটি দ্বিভাষিক সামরিক চুক্তিতে এই প্রশিক্ষণ কর্মসূচির বিষয়টি উল্লেখ ছিল। ওই চুক্তি অনুযায়ী, সমসংখ্যক চীনা সেনাদেরও রাশিয়ার সামরিক স্থাপনায় প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  প্রকাশ্যে আরবদের বিরোধিতা, গোপনে সহযোগিতা চেয়েছেন নেতানিয়াহু!