ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সীমান্তে কাঁটাতারের বেড়ার জন্য বিএসএফকে জমি দিল পশ্চিমবঙ্গ সরকার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৩৭ সময় দেখুন

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ও বর্ডার আউটপোস্ট (বিওপি) স্থাপনের জন্য বিএসএফের কাছে জমি হস্তান্তর শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। বুধবার (২০ মে) রাজ্য সচিবালয় নবান্নে আয়োজিত এক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

জানা গেছে, প্রথম ধাপে সীমান্তের ২৭ কিলোমিটার এলাকায় বেড়া ও বিওপি নির্মাণের জন্য জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ৯টি জেলার প্রায় ৩২ একর সরকারি খাস জমি এবং ৫টি জেলার ৪৩ একর ব্যক্তিগত জমি অধিগ্রহণ করা হয়েছে। ব্যক্তিগত জমি কেনার পুরো ব্যয় বহন করবে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুনঃ  কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, সীমান্ত নিরাপত্তার স্বার্থে বিএসএফ দীর্ঘদিন ধরে জমি চেয়ে আসছিল। কিন্তু পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের সময় প্রশাসনিক ও আইনি জটিলতার কারণে সেই প্রক্রিয়া এগোয়নি। বর্তমান সরকার সেই বাধা দূর করেছে বলে তিনি দাবি করেন।

আরও পড়ুনঃ  ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

তিনি আরও জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বয়ে সীমান্ত নিরাপত্তা জোরদারের এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে বাকি প্রশাসনিক কার্যক্রমও সম্পন্ন করা হবে।

আরও পড়ুনঃ  চেক বাউন্স মামলায় হাইকোর্টের বার্তা: কারাবাস নয়, অগ্রাধিকার পাবে পাওনাদারের অর্থ ফেরত

পাশাপাশি অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে কেন্দ্রীয় সরকারের নির্দেশনার কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তার দাবি, আগের সরকার নির্দেশনা কার্যকর না করলেও বর্তমান প্রশাসন এখন থেকে তা বাস্তবায়নে পদক্ষেপ নিচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মহাসড়কে বাড়ছে ডাকাতির দৌরাত্ম্য, আতঙ্কে যাত্রী ও পরিবহন খাত

সীমান্তে কাঁটাতারের বেড়ার জন্য বিএসএফকে জমি দিল পশ্চিমবঙ্গ সরকার

আপডেটের সময়: ০৮:২৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ও বর্ডার আউটপোস্ট (বিওপি) স্থাপনের জন্য বিএসএফের কাছে জমি হস্তান্তর শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। বুধবার (২০ মে) রাজ্য সচিবালয় নবান্নে আয়োজিত এক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

জানা গেছে, প্রথম ধাপে সীমান্তের ২৭ কিলোমিটার এলাকায় বেড়া ও বিওপি নির্মাণের জন্য জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ৯টি জেলার প্রায় ৩২ একর সরকারি খাস জমি এবং ৫টি জেলার ৪৩ একর ব্যক্তিগত জমি অধিগ্রহণ করা হয়েছে। ব্যক্তিগত জমি কেনার পুরো ব্যয় বহন করবে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুনঃ  কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, সীমান্ত নিরাপত্তার স্বার্থে বিএসএফ দীর্ঘদিন ধরে জমি চেয়ে আসছিল। কিন্তু পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের সময় প্রশাসনিক ও আইনি জটিলতার কারণে সেই প্রক্রিয়া এগোয়নি। বর্তমান সরকার সেই বাধা দূর করেছে বলে তিনি দাবি করেন।

আরও পড়ুনঃ  কুয়াকাটায় ধরা পড়ল ২৯ কেজির ইয়েলোফিন টুনা, বিক্রি হলো ৪০ হাজার টাকায়

তিনি আরও জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বয়ে সীমান্ত নিরাপত্তা জোরদারের এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে বাকি প্রশাসনিক কার্যক্রমও সম্পন্ন করা হবে।

আরও পড়ুনঃ  গাজীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, খালু গ্রেপ্তার