ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

কুইন্স পার্ক ওভালে অনুষ্ঠিত দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির কারণে টস ১৫ মিনিট দেরিতে অনুষ্ঠিত হলেও ম্যাচ শুরুর আগে স্বাগতিকদের লক্ষ্য স্পষ্ট—দীর্ঘ ২৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়।

প্রথম টেস্টে জয় পাওয়ায় সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে দ্বিতীয় টেস্টে ড্র বা জয় পেলেই সিরিজ নিজেদের করে নেবে ক্যারিবীয়রা।

আরও পড়ুনঃ  ভোজিনহার জন্য নিয়ম বদলাল চিলির লিগ, জার্সিতে থাকবে ডাকনাম

ওয়েস্ট ইন্ডিজ অপরিবর্তিত, পাকিস্তানে একাধিক পরিবর্তন

সিরিজ জয়ের লক্ষ্য সামনে রেখে প্রথম টেস্টের একাদশেই আস্থা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে পাকিস্তান দলে এসেছে একাধিক পরিবর্তন।

সবচেয়ে বড় চমক হিসেবে একাদশ থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ পেসার মোহাম্মদ আব্বাস। পাকিস্তান অধিনায়ক বাবর আজম জানিয়েছেন, উইকেটের কন্ডিশন বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  অবসরের পর মেসিকে নিয়ে মুখ খুললেন বিশ্বকাপ ফাইনালের রেফারি

এছাড়া অলরাউন্ডার আমির জামালও দলে নেই। স্পিন আক্রমণ আরও শক্তিশালী করতে একজন অতিরিক্ত স্পিনার খেলানো হয়েছে। একই সঙ্গে ব্যাটিং গভীরতা বাড়াতে অভিষেক হয়েছে অলরাউন্ডার আওয়াইস জাফরের।

পেস আক্রমণে অভিষেক হয়েছে নাসিম শাহর ছোট ভাই উবাইদ শাহরও। আর আঙুলের চোটে শান মাসুদ ছিটকে যাওয়ায় ওপেনিংয়ে ফিরেছেন আবদুল্লাহ শফিক।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

  • তেজনারায়ণ চন্দ্রপল
  • ব্র্যান্ডন কিং
  • কাভেম হজ
  • শাই হোপ (উইকেটরক্ষক)
  • আমির জাঙ্গু
  • জাস্টিন গ্রিভস
  • রোস্টন চেজ (অধিনায়ক)
  • কিমার রোচ
  • জোমেল ওয়ারিকান
  • শামার জোসেফ
  • জেইডেন সিলস
আরও পড়ুনঃ  বিশ্বকাপ শেষে অনুশীলনে ফিরলেন মেসি, কলম্বাসের বিপক্ষে মাঠে নামতে পারেন

পাকিস্তান একাদশ

  • আজান ওয়াইস
  • ইমাম-উল-হক
  • আবদুল্লাহ শফিক
  • বাবর আজম (অধিনায়ক)
  • মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক)
  • সালমান আলী আগা
  • আওয়াইস জাফর
  • আলী ওসমান
  • সাজিদ খান
  • মোহাম্মদ আলী
  • উবাইদ শাহ

সিরিজ নির্ধারণী এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ইতিহাস গড়ার লক্ষ্যে মাঠে নেমেছে, আর পাকিস্তানের লক্ষ্য সিরিজে সমতা ফিরিয়ে আনা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মহাসড়কে বাড়ছে ডাকাতির দৌরাত্ম্য, আতঙ্কে যাত্রী ও পরিবহন খাত

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

আপডেটের সময়: ০৮:০৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬

কুইন্স পার্ক ওভালে অনুষ্ঠিত দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির কারণে টস ১৫ মিনিট দেরিতে অনুষ্ঠিত হলেও ম্যাচ শুরুর আগে স্বাগতিকদের লক্ষ্য স্পষ্ট—দীর্ঘ ২৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়।

প্রথম টেস্টে জয় পাওয়ায় সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে দ্বিতীয় টেস্টে ড্র বা জয় পেলেই সিরিজ নিজেদের করে নেবে ক্যারিবীয়রা।

আরও পড়ুনঃ  অবসরের পর মেসিকে নিয়ে মুখ খুললেন বিশ্বকাপ ফাইনালের রেফারি

ওয়েস্ট ইন্ডিজ অপরিবর্তিত, পাকিস্তানে একাধিক পরিবর্তন

সিরিজ জয়ের লক্ষ্য সামনে রেখে প্রথম টেস্টের একাদশেই আস্থা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে পাকিস্তান দলে এসেছে একাধিক পরিবর্তন।

সবচেয়ে বড় চমক হিসেবে একাদশ থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ পেসার মোহাম্মদ আব্বাস। পাকিস্তান অধিনায়ক বাবর আজম জানিয়েছেন, উইকেটের কন্ডিশন বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন জানাল সংযুক্ত আরব আমিরাত

এছাড়া অলরাউন্ডার আমির জামালও দলে নেই। স্পিন আক্রমণ আরও শক্তিশালী করতে একজন অতিরিক্ত স্পিনার খেলানো হয়েছে। একই সঙ্গে ব্যাটিং গভীরতা বাড়াতে অভিষেক হয়েছে অলরাউন্ডার আওয়াইস জাফরের।

পেস আক্রমণে অভিষেক হয়েছে নাসিম শাহর ছোট ভাই উবাইদ শাহরও। আর আঙুলের চোটে শান মাসুদ ছিটকে যাওয়ায় ওপেনিংয়ে ফিরেছেন আবদুল্লাহ শফিক।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

  • তেজনারায়ণ চন্দ্রপল
  • ব্র্যান্ডন কিং
  • কাভেম হজ
  • শাই হোপ (উইকেটরক্ষক)
  • আমির জাঙ্গু
  • জাস্টিন গ্রিভস
  • রোস্টন চেজ (অধিনায়ক)
  • কিমার রোচ
  • জোমেল ওয়ারিকান
  • শামার জোসেফ
  • জেইডেন সিলস
আরও পড়ুনঃ  বিশ্বকাপ ফাইনালের উত্তেজনার জেরে পাঁচজনের বিরুদ্ধে ফিফার অভিযোগ