আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটির আগে গ্রাহকদের নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধের আহ্বান জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।
শুক্রবার (২২ মে) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সংস্থাটি জানায়, সরকারি নির্দেশনা অনুযায়ী শনিবার (২৩ মে) সব সরকারি অফিস ও ব্যাংক খোলা থাকবে। ফলে গ্রাহকরা এদিন অফিস কিংবা ব্যাংকে গিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।
বার্তায় আরও বলা হয়, যেসব গ্রাহকের বিদ্যুৎ বিল পরিশোধের শেষ সময় ২৩ মে, তারা জরিমানা ছাড়াই বিল দিতে চাইলে অবশ্যই শনিবারের মধ্যেই বিল পরিশোধ করতে হবে।
নির্ধারিত সময়ের পর বিল পরিশোধ করলে বিলের সঙ্গে এলপিসি (লেট পেমেন্ট চার্জ) জরিমানা যুক্ত হবে বলেও জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।
প্রতিবেদকের নাম 
























