ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত ৫ দেশ শাকিব খানের জন্য দুঃসংবাদ! নিম্ন আয়ের গ্রাহকদের আগের দামেই বিদ্যুৎ দিতে বিইআরসিকে চিঠি হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শিক্ষাখাতে সর্বোচ্চ ১ লাখ ২৩ হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা পল্লবীতে শিশুধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন দূগাপুরের রহম আলীর প্ররিকলপিত মামলার হাতে থেকে রেহাই পেতে চায় খাইরুল ইসলাম শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিতর্কের মুখে ৪ হাজার ভিজিএফ কার্ড ফেরত দিলেন বিএনপির নেতারা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে বরাদ্দকৃত সরকারি ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি নেতাদের কাছে কার্ড হস্তান্তরের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে পরিস্থিতি সামাল দিতে ওই কার্ডগুলো চেয়ারম্যানের কাছে ফেরত দেন স্থানীয় বিএনপি নেতারা।

আরও পড়ুনঃ  ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২১ মে) বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ ৪ হাজার ২৪টি ভিজিএফ কার্ড স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের কাছে হস্তান্তর করেন। তবে এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও বিতর্ক তৈরি হয়।

এ বিষয়ে বগারচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন বুলাল জানান, চেয়ারম্যান কার্ডগুলো দেওয়ার পর তারা উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করেন। দলীয়ভাবে এমন কোনো নির্দেশনা না থাকায় বিতর্ক এড়াতে কার্ডগুলো চেয়ারম্যানের কাছেই রেখে আসা হয়। তিনি দাবি করেন, স্থানীয় বিএনপির কেউ কোনো ভিজিএফ কার্ড গ্রহণ করেননি।

আরও পড়ুনঃ  নীতি কয়েকটা দল সংস্কার-সংস্কার বলে, সংস্কারের জন্ম দিয়েছিলেন জিয়া: মির্জা ফখরুল

বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্সও বলেন, দলীয় নির্দেশনার বাইরে তাদের কোনো কিছু করার সুযোগ নেই।

এদিকে বিষয়টি নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন জানিয়েছেন, কার্ডগুলো ফেরত নেওয়া হয়েছে এবং সরকারি নিয়ম অনুসারে যাচাই-বাছাই করে প্রকৃত উপকারভোগীদের মাঝে বিতরণ করা হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত ৫ দেশ

বিতর্কের মুখে ৪ হাজার ভিজিএফ কার্ড ফেরত দিলেন বিএনপির নেতারা

আপডেটের সময়: ১০:১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬