ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শেবাচিম হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) ইন্টার্ন চিকিৎসকেরা রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হামলা ও নিরাপত্তাহীনতার অভিযোগে কর্মবিরতি শুরু করেছেন। শনিবার দিবাগত রাতে হাসপাতালের চতুর্থ তলার সার্জারি ওয়ার্ডে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক রোগীর মৃত্যু হয়। এরপর রোগীর স্বজনদের সঙ্গে চিকিৎসকদের হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে, এতে কয়েকজন চিকিৎসক আহত হন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সর্বশেষ তথ্য

ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, রোগীর মৃত্যুর পর স্বজনরা তাদের ওপর চড়াও হয়ে হামলা চালায় এবং কয়েকজন চিকিৎসক আহত ও লাঞ্ছিত হন। এর প্রতিবাদে ও নিরাপত্তার দাবিতে রোববার (২৪ মে) দুপুর থেকে তারা কর্মবিরতি শুরু করেন।

আরও পড়ুনঃ  পিরোজপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, কর্মবিরতির কারণে চিকিৎসা সেবায় বড় ধরনের প্রভাব পড়েনি এবং সিনিয়র চিকিৎসকসহ অন্যান্যরা দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি রোগীর মৃত্যুকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতিতে রূপ নেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরবর্তীতে সংশ্লিষ্টদের নিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শেবাচিম হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

আপডেটের সময়: ১০:০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬