ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক সোনারগাঁয়ে বস্তাবন্দি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার তরুণ শিক্ষার্থীদের এআই-রোবটিক্সে দক্ষতা অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী জেদ্দায় মিসাইল আতঙ্কে ছুটোছুটি, সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, নিন্দা জানাই: জামায়াত আমির ইতালির বিনিয়োগ আকর্ষণে চামড়া খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা দাম্পত্যের ২০ বছর পূর্তিতে ফের ‘বিয়ে’ করলেন সুরিয়া-জ্যোতিকা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মাদরাসাও আসবে মনিটরিংয়ের আওতায়: ববি হাজ্জাজ কুকুরের লালা কাপড়ে লাগলে কতবার ধুতে হবে? গাজাজুড়ে ঝুঁকিতে অন্তত দুই হাজার ভবন, নিখোঁজ শতাধিক: গাজার স্বাস্থ্য মহাপরিচালক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের চাপ, বাড়ছে যানজট ও যাত্রী দুর্ভোগ

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা : ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে পণ্যবাহী যানবাহনের চাপ। যাত্রীবাহী বাসের পাশাপাশি শত শত ট্রাক ও কাভার্ডভ্যান চলাচলের কারণে মহাসড়কের বিভিন্ন অংশে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট ও চরম ভোগান্তি।

মঙ্গলবার সকাল থেকেই গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর ও মৌচাক এলাকায় মহাসড়কে ধীরগতির যান চলাচল লক্ষ্য করা গেছে। মহাসড়কের বেশিরভাগ লেনজুড়ে পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল করায় যাত্রীবাহী বাসগুলোকে দীর্ঘ সময় আটকে থাকতে হচ্ছে। কোথাও কোথাও কয়েক কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারিও দেখা গেছে।

আরও পড়ুনঃ  শরতের নীল আকাশ-সাদা মেঘে পর্যটকদের ডাকছে খাগড়াছড়ির তেরাং তৈ কালাই

ঘরমুখো যাত্রীরা জানান, স্বাভাবিক সময়ে যে পথ পাড়ি দিতে এক ঘণ্টা সময় লাগত, বর্তমানে সেখানে তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত সময় ব্যয় হচ্ছে। অতিরিক্ত ট্রাক চলাচল, বিকল যানবাহন এবং বেপরোয়া ওভারটেকের কারণেই যানজট তীব্র আকার ধারণ করছে বলে অভিযোগ তাদের।

আরও পড়ুনঃ  লিভার ভালো রাখতে প্রতিদিনের খাবারে যা রাখবেন, এড়িয়ে চলবেন যা

বাসচালক ও যাত্রীরা জানান, রাত বাড়ার সঙ্গে সঙ্গে ট্রাকের চাপ আরও বৃদ্ধি পাচ্ছে। অনেক ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে থাকায় যান চলাচলে বাড়ছে বিঘ্ন। এছাড়া শিল্পকারখানার মালামাল পরিবহনকারী যানবাহনের সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

মহাসড়কের বিভিন্ন অংশে থেমে থেমে যানজট এবং অতিরিক্ত যানবাহনের চাপ নিয়ে স্থানীয়দের পাশাপাশি উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মহল।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ায় যৌথ অভিযানে বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

এ বিষয়ে কোনাবাড়ী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাওগাতুল আলম জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যানজট নিরসনে একাধিক টিম কাজ করছে। তবে অতিরিক্ত যানবাহনের চাপের কারণে মাঝেমধ্যেই ধীরগতি তৈরি হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের চাপ, বাড়ছে যানজট ও যাত্রী দুর্ভোগ

আপডেটের সময়: ১০:৫২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা : ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে পণ্যবাহী যানবাহনের চাপ। যাত্রীবাহী বাসের পাশাপাশি শত শত ট্রাক ও কাভার্ডভ্যান চলাচলের কারণে মহাসড়কের বিভিন্ন অংশে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট ও চরম ভোগান্তি।

মঙ্গলবার সকাল থেকেই গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর ও মৌচাক এলাকায় মহাসড়কে ধীরগতির যান চলাচল লক্ষ্য করা গেছে। মহাসড়কের বেশিরভাগ লেনজুড়ে পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল করায় যাত্রীবাহী বাসগুলোকে দীর্ঘ সময় আটকে থাকতে হচ্ছে। কোথাও কোথাও কয়েক কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারিও দেখা গেছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক জোরদারে আলোচনা, শামা ওবায়েদের সঙ্গে বৈঠকে ৩ ফরাসি সিনেটর

ঘরমুখো যাত্রীরা জানান, স্বাভাবিক সময়ে যে পথ পাড়ি দিতে এক ঘণ্টা সময় লাগত, বর্তমানে সেখানে তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত সময় ব্যয় হচ্ছে। অতিরিক্ত ট্রাক চলাচল, বিকল যানবাহন এবং বেপরোয়া ওভারটেকের কারণেই যানজট তীব্র আকার ধারণ করছে বলে অভিযোগ তাদের।

আরও পড়ুনঃ  লিভার ভালো রাখতে প্রতিদিনের খাবারে যা রাখবেন, এড়িয়ে চলবেন যা

বাসচালক ও যাত্রীরা জানান, রাত বাড়ার সঙ্গে সঙ্গে ট্রাকের চাপ আরও বৃদ্ধি পাচ্ছে। অনেক ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে থাকায় যান চলাচলে বাড়ছে বিঘ্ন। এছাড়া শিল্পকারখানার মালামাল পরিবহনকারী যানবাহনের সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

মহাসড়কের বিভিন্ন অংশে থেমে থেমে যানজট এবং অতিরিক্ত যানবাহনের চাপ নিয়ে স্থানীয়দের পাশাপাশি উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মহল।

আরও পড়ুনঃ  বিদ্যুৎ-জ্বালানি সংকট বৈশ্বিক, সমাধানে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী