ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণতান্ত্রিক বিএনপি গঠনে খালেদা জিয়ার ভূমিকা স্মরণ করলেন মির্জা ফখরুল নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হলো আরও ৫০০ শয্যা গ্যাসের সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, বাড়ছে চালকদের দুর্ভোগ বাংলাদেশের দাপটে দিশেহারা অস্ট্রেলিয়া, নাহিদ রানাকে মিস করছেন গিলেস্পি হরমুজ নিয়ে ট্রাম্পের মন্তব্য ছিল ‘মজার ছলে’: মার্কিন সংবাদমাধ্যম আগস্টের শেষ সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী চিকিৎসায় অর্থ বাধা হবে না, দেশেই উন্নত সেবা নিশ্চিতের লক্ষ্য তৃতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের লিড ২১৯ গৃহবধূ থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হলো প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দিয়েছে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পরে উচ্চপর্যায়ের নির্দেশে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি ভারতে অবস্থান না করে কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন।

রোববার (১৪ জুন) সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনার মুখোমুখি হন তিনি। কূটনৈতিক পত্রের মাধ্যমে আগাম অবহিত করার পরও তাকে ‘রহস্যজনক কারণে’ আটকে রাখা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুনঃ  তিক্ততা ভুলে দুই প্রতিবেশীর এগিয়ে যাওয়ার বার্তা

সোমবার থেকে দিল্লিতে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে জাহেদ উর রহমান ভারত সফরে যান। ওই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তাঁর।

আরও পড়ুনঃ  মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমন্ত্রী

সূত্র জানায়, প্রতিনিধি দলের নেতা হিসেবে তাঁর অংশগ্রহণের বিষয়টি গত শুক্রবার দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছিল।

তবে বিমানবন্দরে পৌঁছানোর পর ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখে। পরে উচ্চ মহলের নির্দেশে প্রবেশের অনুমতি মিললেও পরিস্থিতিতে অসন্তুষ্ট হয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।

আরও পড়ুনঃ  'পরীক্ষিত' মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী

রোববার রাতেই দিল্লি থেকে কলম্বোর উদ্দেশে রওনা হন জাহেদ উর রহমান। সোমবার দুপুরের আগেই তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

ঘটনাটি দুই দেশের কূটনৈতিক মহলেও আলোচনা সৃষ্টি করেছে। কূটনৈতিকভাবে অবহিত করার পরও একজন উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিকে বিমানবন্দরে আটকে রাখার কারণ নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গণতান্ত্রিক বিএনপি গঠনে খালেদা জিয়ার ভূমিকা স্মরণ করলেন মির্জা ফখরুল

দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হলো প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে

আপডেটের সময়: ০৮:০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দিয়েছে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পরে উচ্চপর্যায়ের নির্দেশে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি ভারতে অবস্থান না করে কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন।

রোববার (১৪ জুন) সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনার মুখোমুখি হন তিনি। কূটনৈতিক পত্রের মাধ্যমে আগাম অবহিত করার পরও তাকে ‘রহস্যজনক কারণে’ আটকে রাখা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুনঃ  এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

সোমবার থেকে দিল্লিতে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে জাহেদ উর রহমান ভারত সফরে যান। ওই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তাঁর।

আরও পড়ুনঃ  সন্ধ্যার দিকে বিদ্যুতের লোডশেডিং কমে আসবে: প্রতিমন্ত্রী