ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী গবেষণার ফলাফল ইম্প্যাক্টফুল হতে হবে : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব অনলাইন চালের দাম স্থিতিশীল—বাজার পরিদর্শন শেষে মন্ত্রী সীমান্তে পুশ ইন তৎপরতায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে : সাইফুল হক জনগণ সিদ্ধান্ত নিয়েছে, বিএনপি আগামী ৫ বছর দেশ পরিচালনা করবে: প্রধানমন্ত্রী ইরানের আচরণ না বদলালে আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের নিউজিল্যান্ড ম্যাচের পর ইরান জাতীয় দলের প্রথম অনুশীলন অনুষ্ঠিত বাবা-মায়ের ভিন্ন ধর্ম, নিজের বিশ্বাস নিয়ে যা বললেন বিজয় ডিম টাটকা না পুরোনো—সহজে বোঝার উপায় বৈদ্যুতিক ট্রেন চালুর সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

চীনে তিন মাসের মধ্যেই খুলছে বিডার প্রথম বিদেশি অফিস

বাংলাদেশের বাইরে প্রথমবারের মতো অফিস খুলতে যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। আগামী তিন মাসের মধ্যে চীনে এই অফিসের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

সম্প্রতি চায়না-সাউথ এশিয়া এক্সপোতে অংশ নিয়ে তিনি জানান, নতুন এই কার্যালয়ের মাধ্যমে চীনা বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে। যোগাযোগ, তথ্য সংগ্রহ এবং সিদ্ধান্ত গ্রহণেও তারা বাড়তি সুবিধা পাবেন।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জের প্রাথমিক স্কুলে ‘প্রক্সি শিক্ষক’ দিয়ে চলছে পাঠদান, অভিযোগ অভিভাবকদের

আশিক চৌধুরী বলেন, গত পাঁচ বছরে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের অন্যতম বড় উৎসে পরিণত হয়েছে চীন। এ কারণেই চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষ সেবা কাঠামো গড়ে তুলেছে বিডা। ইতোমধ্যে একটি বিশেষ ‘চায়না ডেস্ক’ চালু করা হয়েছে, যেখানে নিয়োজিত কর্মকর্তারা শুধু চীনা বিনিয়োগকারীদের সহায়তায় কাজ করছেন।

আরও পড়ুনঃ  সাংবাদিকদের দেশের উন্নয়নে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

তিনি আরও জানান, দেশের বাইরে বিডার এই প্রথম অফিস স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বিনিয়োগকারীদের দীর্ঘদিনের বিভিন্ন জটিলতা দ্রুত সমাধান এবং বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে।

এদিকে, এই উদ্যোগের অংশ হিসেবে অবকাঠামো খাতে ১৩টি অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্প চিহ্নিত করেছে বিডা। এর মধ্যে চট্টগ্রামের আনোয়ারায় প্রস্তাবিত চাইনিজ ইকোনমিক জোন বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিডার আশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশে চীনা বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

আরও পড়ুনঃ  আগস্টে রূপপুর থেকে আসছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

বিডার বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে (এফডিআই) সৌদি আরবের পর দ্বিতীয় বৃহত্তম উৎস ছিল চীন। এ সময়ে মূল ভূখণ্ড চীন থেকে ৪ দশমিক ৩৮ বিলিয়ন ডলার এবং হংকং থেকে ১৭৩ মিলিয়ন ডলার বিনিয়োগ এসেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

চীনে তিন মাসের মধ্যেই খুলছে বিডার প্রথম বিদেশি অফিস

আপডেটের সময়: ১১:২০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বাংলাদেশের বাইরে প্রথমবারের মতো অফিস খুলতে যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। আগামী তিন মাসের মধ্যে চীনে এই অফিসের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

সম্প্রতি চায়না-সাউথ এশিয়া এক্সপোতে অংশ নিয়ে তিনি জানান, নতুন এই কার্যালয়ের মাধ্যমে চীনা বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে। যোগাযোগ, তথ্য সংগ্রহ এবং সিদ্ধান্ত গ্রহণেও তারা বাড়তি সুবিধা পাবেন।

আরও পড়ুনঃ  দুই নায়িকা নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান

আশিক চৌধুরী বলেন, গত পাঁচ বছরে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের অন্যতম বড় উৎসে পরিণত হয়েছে চীন। এ কারণেই চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষ সেবা কাঠামো গড়ে তুলেছে বিডা। ইতোমধ্যে একটি বিশেষ ‘চায়না ডেস্ক’ চালু করা হয়েছে, যেখানে নিয়োজিত কর্মকর্তারা শুধু চীনা বিনিয়োগকারীদের সহায়তায় কাজ করছেন।

আরও পড়ুনঃ  পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

তিনি আরও জানান, দেশের বাইরে বিডার এই প্রথম অফিস স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বিনিয়োগকারীদের দীর্ঘদিনের বিভিন্ন জটিলতা দ্রুত সমাধান এবং বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে।

এদিকে, এই উদ্যোগের অংশ হিসেবে অবকাঠামো খাতে ১৩টি অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্প চিহ্নিত করেছে বিডা। এর মধ্যে চট্টগ্রামের আনোয়ারায় প্রস্তাবিত চাইনিজ ইকোনমিক জোন বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিডার আশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশে চীনা বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

আরও পড়ুনঃ  ধর্ষণ মামলায় শিবিরের বহিষ্কৃত নেতা জিসান কারাগারে পাঠানোর নির্দেশ