ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা ইরানের ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইয়েমেন; স্বাগত জানাল চীন রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’ পুঠিয়ায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বাড়িঘর ভাঙচুর-লুটপাট, ৬ দিন পর মামলা নিল পুলিশ মেসিকে দলে নেওয়ার ‘রসিকতা’ করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট স্ত্রী আত্মহত্যা প্ররোচনা মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান, জানালেন ভয়াবহ অভিজ্ঞতা মহাখালীতে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৩ ব্যাংক খাতে বড় ধস, লোকসান বেড়ে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বিরোধীদলীয় নেতার সঙ্গে ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’ প্রতিনিধিদলের বৈঠক “সবার আগে বগুড়া নয়, সবার আগে বাংলাদেশ”— সংসদে এনসিপি এমপির বক্তব্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অর্থ ও আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন

অর্থ মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১৪ জুন) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে প্রস্তাবটি কণ্ঠভোটে অনুমোদিত হয়।

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মুশফিকুর রহমান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য।

আরও পড়ুনঃ  আষাঢ়ের প্রথম দিনে রাজধানীজুড়ে বর্ষাবরণ উৎসব

অন্যদিকে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ।

দুটি কমিটিই ১০ সদস্যবিশিষ্ট। কমিটিগুলোতে জামায়াতে ইসলামীর দুইজন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন করে সংসদ সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যরা হলেন—অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বরগুনা-২ আসনের নূরুল ইসলাম, বগুড়া-২ আসনের মীর শাহে আলম, চাঁদপুর-২ আসনের ড. মো. জালাল উদ্দিন, মানিকগঞ্জ-১ আসনের মইনুল ইসলাম খান, লক্ষ্মীপুর-১ আসনের শাহাদাত হোসেন, ঢাকা-১২ আসনের সাইফুল আলম খান মিলন (জামায়াতে ইসলামী), ঢাকা-৪ আসনের সৈয়দ জয়নাল আবদিন (জামায়াতে ইসলামী) এবং কুমিল্লা-৪ আসনের আবুল হাসনাত (এনসিপি)।

আরও পড়ুনঃ  ‘মাইক্রোওয়েভ লাগলে আমি দেব, ওয়াশিং মেশিন দিন প্রধানমন্ত্রী’—জামায়াত এমপিকে পার্থ

আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যরা হলেন—আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, নোয়াখালী-১ আসনের মাহবুব উদ্দিন খোকন, পঞ্চগড়-১ আসনের নওশাদ জমির, সংরক্ষিত নারী আসনের শাকিলা ফারজানা, দিনাজপুর-১ আসনের মঞ্জুরুল ইসলাম, লালমনিরহাট-১ আসনের হাসান রাজীব প্রধান, পাবনা-১ আসনের নাজিবুর রহমান মোমেন (জামায়াতে ইসলামী), নীলফামারী-২ আসনের আল ফারুক আবদুল লতিফ (জামায়াতে ইসলামী) এবং রংপুর-৪ আসনের আখতার হোসেন (এনসিপি)।

আরও পড়ুনঃ  সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

এর আগে গত ১০ জুন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় ও মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি রয়েছে। রোববার পর্যন্ত আটটি কমিটি গঠন সম্পন্ন হয়েছে। এছাড়া আরও দুটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা ইরানের ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইয়েমেন; স্বাগত জানাল চীন

অর্থ ও আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন

আপডেটের সময়: ০৮:১৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

অর্থ মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১৪ জুন) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে প্রস্তাবটি কণ্ঠভোটে অনুমোদিত হয়।

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মুশফিকুর রহমান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য।

আরও পড়ুনঃ  ‘ক্রসফায়ারে’ দুই হত্যা মামলা: হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিচার শুরু

অন্যদিকে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ।

দুটি কমিটিই ১০ সদস্যবিশিষ্ট। কমিটিগুলোতে জামায়াতে ইসলামীর দুইজন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন করে সংসদ সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যরা হলেন—অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বরগুনা-২ আসনের নূরুল ইসলাম, বগুড়া-২ আসনের মীর শাহে আলম, চাঁদপুর-২ আসনের ড. মো. জালাল উদ্দিন, মানিকগঞ্জ-১ আসনের মইনুল ইসলাম খান, লক্ষ্মীপুর-১ আসনের শাহাদাত হোসেন, ঢাকা-১২ আসনের সাইফুল আলম খান মিলন (জামায়াতে ইসলামী), ঢাকা-৪ আসনের সৈয়দ জয়নাল আবদিন (জামায়াতে ইসলামী) এবং কুমিল্লা-৪ আসনের আবুল হাসনাত (এনসিপি)।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্রমন্ত্রী: সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যা মানবাধিকারের গুরুতর লঙ্ঘন

আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যরা হলেন—আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, নোয়াখালী-১ আসনের মাহবুব উদ্দিন খোকন, পঞ্চগড়-১ আসনের নওশাদ জমির, সংরক্ষিত নারী আসনের শাকিলা ফারজানা, দিনাজপুর-১ আসনের মঞ্জুরুল ইসলাম, লালমনিরহাট-১ আসনের হাসান রাজীব প্রধান, পাবনা-১ আসনের নাজিবুর রহমান মোমেন (জামায়াতে ইসলামী), নীলফামারী-২ আসনের আল ফারুক আবদুল লতিফ (জামায়াতে ইসলামী) এবং রংপুর-৪ আসনের আখতার হোসেন (এনসিপি)।

আরও পড়ুনঃ  দিল্লির সীমান্ত সম্মেলনে হত্যা ও পুশইন ইস্যুতে কঠোর অবস্থান বিজিবির