ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা চীনে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪১ ভিনিসিয়ুসকে দলে টানতে প্রস্তুত আর্সেনাল, চুক্তি বাড়াতে মরিয়া রিয়াল মাদ্রিদ বিপিএল না হলে বড় ক্ষতির আশঙ্কা তাওহীদ হৃদয়ের সময়মতো সিদ্ধান্ত না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট: বিটিএমএ সভাপতি, সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর আইএমএফের সবুজসংকেত পেলেই নবম পে স্কেল ঘোষণা সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, বিপাকে বরগুনার দুই সরকারি স্কুলের শিক্ষার্থীরা আকাশ প্রতিরক্ষা জোরদারে চীনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সংগ্রহের উদ্যোগ ইরানের হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের পদযাত্রা স্থগিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অস্ত্র সংকটে ইরানে হামলা স্থগিত? যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত ঘিরে ভিন্ন তথ্য

টানা দুই সপ্তাহ ইরানে বিমান হামলা চালানোর পর গত দুই দিন ধরে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস–এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ার আশঙ্কা থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাময়িকভাবে হামলা স্থগিতের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুনঃ  আপত্তি উপেক্ষা করে আবারও জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ট্রাম্প তাঁর শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের পরই ইরানে নতুন হামলার পরিকল্পনা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই বিরতি স্বল্পমেয়াদি নাকি দীর্ঘমেয়াদি—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

অন্যদিকে, মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস ভিন্ন তথ্য দিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আবারও বড় ধরনের অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুনঃ  এক সুতোয় জড়াতে পারে রাশিয়া-ইউক্রেন ও ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: নিউইয়র্ক টাইমস

এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, সম্ভাব্য অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র কুয়েতে যুদ্ধবিমান মোতায়েন করেছে। তবে এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে কুয়েত।

কুয়েত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটি কোনোভাবেই ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানের অংশ নয় এবং এ ধরনের কর্মকাণ্ডে তারা জড়িত নয়।

আরও পড়ুনঃ  টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ, ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চাইলেন হাইকোর্ট

এ অবস্থায় যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনা নিয়ে পরস্পরবিরোধী তথ্য সামনে আসায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখন ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রাখছে আন্তর্জাতিক মহল।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা

অস্ত্র সংকটে ইরানে হামলা স্থগিত? যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত ঘিরে ভিন্ন তথ্য

আপডেটের সময়: ০১:৪০:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

টানা দুই সপ্তাহ ইরানে বিমান হামলা চালানোর পর গত দুই দিন ধরে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস–এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ার আশঙ্কা থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাময়িকভাবে হামলা স্থগিতের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ট্রাম্প তাঁর শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের পরই ইরানে নতুন হামলার পরিকল্পনা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই বিরতি স্বল্পমেয়াদি নাকি দীর্ঘমেয়াদি—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

অন্যদিকে, মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস ভিন্ন তথ্য দিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আবারও বড় ধরনের অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুনঃ  শিক্ষিকার ভাইরাল রিলস ঘিরে তদন্তের সিদ্ধান্ত, কী বলছে শিক্ষা প্রশাসন?

এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, সম্ভাব্য অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র কুয়েতে যুদ্ধবিমান মোতায়েন করেছে। তবে এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে কুয়েত।

কুয়েত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটি কোনোভাবেই ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানের অংশ নয় এবং এ ধরনের কর্মকাণ্ডে তারা জড়িত নয়।

আরও পড়ুনঃ  সৌদি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, পাল্টা বিমান অভিযান