ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘আই হেট পলিটিক্স’ নয়, তরুণদের রাজনীতিতে আসতে হবে: হান্নান মাসউদ

রাজনীতি থেকে ভালো মানুষের দূরে থাকার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হান্নান মাসউদ। তাঁর মতে, রাজনীতি অপছন্দ করলেও এর প্রভাব এড়িয়ে চলার সুযোগ নেই। তাই তরুণদের ‘আই হেট পলিটিক্স’ মানসিকতা থেকে বেরিয়ে এসে ‘আই লাভ পলিটিক্স’ ধারণায় যুক্ত হতে হবে।

শনিবার (৭ নভেম্বর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে ‘জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক কার্যক্রমের পুরস্কার বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তির নোবিপ্রবি শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

আরও পড়ুনঃ  খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসে প্রধানমন্ত্রীর উপস্থিতি

রাজনীতির সঙ্গে দৈনন্দিন জীবনের সম্পর্ক তুলে ধরে হান্নান মাসউদ বলেন, ‘আমরা রাজনীতি পছন্দ করি না বললেই রাজনীতি থেকে দূরে থাকা যায় না। একটি শহরের বাতাস দূষিত হবে, নাকি বিশুদ্ধ থাকবে, চালের দাম ৩০ টাকা হবে, নাকি ৬০ টাকা হবে—এসব সিদ্ধান্তও রাজনীতিবিদেরা নেন।’

তিনি বলেন, দীর্ঘদিন ধরে একটি প্রজন্মকে রাজনীতি থেকে দূরে থাকার মানসিকতায় অভ্যস্ত করা হয়েছে। এর ফলে ভালো মানুষ রাজনীতি থেকে সরে গেলে অসৎ ও অপরাধী ব্যক্তিদের সেখানে জায়গা করে নেওয়ার সুযোগ তৈরি হয়।

আরও পড়ুনঃ  “‘হয়তো ধ্বংস করতে হতে পারে’—ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নতুন সামরিক হুঁশিয়ারি”

তবে রাজনৈতিকভাবে সচেতন হওয়ার অর্থ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা ছাত্রসংগঠনে যোগ দেওয়া নয় বলেও উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য, ছাত্রশক্তি, ছাত্রশিবির, ছাত্রদল কিংবা অন্য কোনো সংগঠনের সদস্য না হয়েও একজন ব্যক্তি রাজনৈতিকভাবে সচেতন থাকতে পারেন।

বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শও দেন এই সংসদ সদস্য। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর প্রথম ছয় মাস থেকে এক বছর শিক্ষার্থীদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় জীবন মানেই শুধু আনন্দ-উল্লাস নয়, পড়াশোনায়ও মনোযোগী হতে হবে।’

আরও পড়ুনঃ  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতি ও ওভারটেকিং, সাড়ে চার বছরে ১৫২ প্রাণহানি

শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে জাতীয় নাগরিক পার্টি, জাতীয় ছাত্রশক্তি এবং তিনি ব্যক্তিগতভাবে পাশে থাকবেন বলেও আশ্বাস দেন হান্নান মাসউদ।

এ সময় নোয়াখালীর মানুষের আতিথেয়তার কথাও স্মরণ করেন তিনি। হান্নান মাসউদ বলেন, আগে নোবিপ্রবি নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেওয়ার সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা নোয়াখালীতে আসতেন। তখন স্থানীয় বাসিন্দারা নিজেদের বাড়িতে তাঁদের থাকার ও আপ্যায়নের ব্যবস্থা করতেন। কোনো শিক্ষার্থীকে হোটেলে থাকতে হতো না।

তিনি আরও বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষার কারণে স্থানীয় মানুষ ও শিক্ষার্থীরা সেই সুযোগ থেকে অনেকটা বঞ্চিত হয়েছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘আই হেট পলিটিক্স’ নয়, তরুণদের রাজনীতিতে আসতে হবে: হান্নান মাসউদ

আপডেটের সময়: ০৩:০০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

রাজনীতি থেকে ভালো মানুষের দূরে থাকার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হান্নান মাসউদ। তাঁর মতে, রাজনীতি অপছন্দ করলেও এর প্রভাব এড়িয়ে চলার সুযোগ নেই। তাই তরুণদের ‘আই হেট পলিটিক্স’ মানসিকতা থেকে বেরিয়ে এসে ‘আই লাভ পলিটিক্স’ ধারণায় যুক্ত হতে হবে।

শনিবার (৭ নভেম্বর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে ‘জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক কার্যক্রমের পুরস্কার বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তির নোবিপ্রবি শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

আরও পড়ুনঃ  জেনেভায় সেরা সিরিজের স্বীকৃতি পেল আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘অ্যানি’

রাজনীতির সঙ্গে দৈনন্দিন জীবনের সম্পর্ক তুলে ধরে হান্নান মাসউদ বলেন, ‘আমরা রাজনীতি পছন্দ করি না বললেই রাজনীতি থেকে দূরে থাকা যায় না। একটি শহরের বাতাস দূষিত হবে, নাকি বিশুদ্ধ থাকবে, চালের দাম ৩০ টাকা হবে, নাকি ৬০ টাকা হবে—এসব সিদ্ধান্তও রাজনীতিবিদেরা নেন।’

তিনি বলেন, দীর্ঘদিন ধরে একটি প্রজন্মকে রাজনীতি থেকে দূরে থাকার মানসিকতায় অভ্যস্ত করা হয়েছে। এর ফলে ভালো মানুষ রাজনীতি থেকে সরে গেলে অসৎ ও অপরাধী ব্যক্তিদের সেখানে জায়গা করে নেওয়ার সুযোগ তৈরি হয়।

আরও পড়ুনঃ  খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসে প্রধানমন্ত্রীর উপস্থিতি

তবে রাজনৈতিকভাবে সচেতন হওয়ার অর্থ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা ছাত্রসংগঠনে যোগ দেওয়া নয় বলেও উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য, ছাত্রশক্তি, ছাত্রশিবির, ছাত্রদল কিংবা অন্য কোনো সংগঠনের সদস্য না হয়েও একজন ব্যক্তি রাজনৈতিকভাবে সচেতন থাকতে পারেন।

বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শও দেন এই সংসদ সদস্য। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর প্রথম ছয় মাস থেকে এক বছর শিক্ষার্থীদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় জীবন মানেই শুধু আনন্দ-উল্লাস নয়, পড়াশোনায়ও মনোযোগী হতে হবে।’

আরও পড়ুনঃ  বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী