আগামী ফিফা বিশ্বকাপ-২০২৬ ফুটবল টুর্নামেন্টের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রোববার (২৬ জুলাই) সচিবালয়ে ফিফা বিশ্বকাপ-২০২৬ সম্প্রচার ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, যুব সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে পারলে মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব। খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করা প্রয়োজন।
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির পরিকল্পনা
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মাধ্যমে উঠে আসা খেলোয়াড়দের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করে আন্তর্জাতিক মানের জন্য প্রস্তুত করা হবে।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার সুযোগ করে দিতে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হবে।
প্রতিবেদকের নাম 






















