ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন জোরদারে শেখ হাসিনার ‘একটি লাশ প্রয়োজন’: রিজভী গোপালগঞ্জে দুই লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন বিএনপি নেতা শ্রবণশক্তি হারানোর পর দীর্ঘ বিরতি, ১১ ডিসেম্বর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত ২৭ নভেম্বর ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আকভানের প্রভাবে উত্তাল মেঘনা, মহিষের নিরাপদ আশ্রয় নিয়ে দুশ্চিন্তায় খামারিরা স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন খন্দকার মোশাররফ নিজ বাসা থেকে পপ তারকা পিট পিরার মরদেহ উদ্ধার কালিয়াকৈরে পেট্রল ঢেলে বাড়িতে আগুন, পুড়ল ৫ ঘর ও ২ দোকান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আগুনের খবরে তিন মন্ত্রীকে ফোন, কাউকেই পাননি ডেপুটি স্পিকার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:২১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৪২ সময় দেখুন

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোন করেও কাউকে পাননি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে বিষয়টি জানান ডেপুটি স্পিকার। বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

ডেপুটি স্পিকার জানান, বুধবার রাতে সংসদ সদস্যের বাড়িতে আগুন লাগার খবর পেয়ে রাত ১টা ২০ থেকে ২৫ মিনিটের দিকে তিনি প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন। তবে তাঁকে পাওয়া যায়নি। এরপর আইনমন্ত্রী এবং পরে জ্বালানি প্রতিমন্ত্রীকে ফোন করলেও কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

আরও পড়ুনঃ  বাড়ির সামনে পার্ক করা গাড়িতে ম্যাটাডোরের ধাক্কা, ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ঋতুপর্ণা

তিনি বলেন, কোনো সংসদ সদস্যের বাড়িতে এ ধরনের ঘটনা ঘটলে তা সবার ওপরই প্রভাব ফেলে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

নাহিদ ইসলামের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ডেপুটি স্পিকার জানান, স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে জানিয়েছেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ হলে অপরাধীদের বিচারের আওতায় আনার ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুনঃ  আন্দোলন জোরদারে শেখ হাসিনার ‘একটি লাশ প্রয়োজন’: রিজভী

তিনি আরও বলেন, প্রতিবেদন ও সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে মামলা দায়ের, তদন্ত এবং পরবর্তী আইনি কার্যক্রম পরিচালিত হবে। সংসদে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে তা যথাযথভাবে উপস্থাপন করা হবে।

উল্লেখ্য, বুধবার রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় পেট্রোলবোমা হামলার অভিযোগ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

অন্যদিকে, সংসদ সদস্য, জুলাই গণঅভ্যুত্থানের নেতা এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম।

আরও পড়ুনঃ  রাজধানীর ভাটারায় ডিবির অভিযানে গ্রেপ্তার গোবরা ইউপির সাবেক চেয়ারম্যান

সংসদে তিনি প্রশ্ন তোলেন, সরকার তাঁদের নিরাপত্তা দিতে পারবে কি না। নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না হলে তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, তাঁদের ওপর হামলা হলে ভবিষ্যতে বিএনপির নেতাকর্মীদের পরিবারও একই ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। তাই এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আগুনের খবরে তিন মন্ত্রীকে ফোন, কাউকেই পাননি ডেপুটি স্পিকার

আপডেটের সময়: ১১:২১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোন করেও কাউকে পাননি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে বিষয়টি জানান ডেপুটি স্পিকার। বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

ডেপুটি স্পিকার জানান, বুধবার রাতে সংসদ সদস্যের বাড়িতে আগুন লাগার খবর পেয়ে রাত ১টা ২০ থেকে ২৫ মিনিটের দিকে তিনি প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন। তবে তাঁকে পাওয়া যায়নি। এরপর আইনমন্ত্রী এবং পরে জ্বালানি প্রতিমন্ত্রীকে ফোন করলেও কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

আরও পড়ুনঃ  আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শরীয়তপুরের যেসব এলাকায়, রাজশাহীতে ৬ ঘণ্টা

তিনি বলেন, কোনো সংসদ সদস্যের বাড়িতে এ ধরনের ঘটনা ঘটলে তা সবার ওপরই প্রভাব ফেলে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

নাহিদ ইসলামের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ডেপুটি স্পিকার জানান, স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে জানিয়েছেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ হলে অপরাধীদের বিচারের আওতায় আনার ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুনঃ  দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো আধুনিকায়নে সরকারের বড় উদ্যোগ