ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আজ কিছুটা স্বস্তিতে ঢাকা, দূষিত বাতাসে বিশ্বে শীর্ষে কিনশাসা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:১৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ২৮ সময় দেখুন

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। অন্যদিকে রাজধানী ঢাকা রয়েছে তালিকার ১৪তম স্থানে। আজ ঢাকার বায়ুর মানকে ‘সহনীয়’ হিসেবে মূল্যায়ন করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার (IQAir)-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, কিনশাসার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ছিল ১৫৯, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। একই সময়ে ঢাকার AQI স্কোর ৯৭, যা ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত।

আরও পড়ুনঃ  ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জামালপুরে সাবেক জামায়াত নেতা কারাগারে

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার AQI স্কোর ১৫৭। তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, শহরটির স্কোর ১৫২। এছাড়া চতুর্থ স্থানে মিশরের কায়রো (১৩৪) এবং পঞ্চম স্থানে চিলির রাজধানী সান্তিয়াগো (১২৫) রয়েছে।

আরও পড়ুনঃ  ‘জেন-জি’ই দেশের চালিকাশক্তি, আগের মন্তব্য থেকে ইউ-টার্ন কঙ্গনার

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী—

  • ০–৫০: ভালো
  • ৫১–১০০: মাঝারি বা সহনীয়
  • ১০১–১৫০: সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর
  • ১৫১–২০০: অস্বাস্থ্যকর
  • ২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর
  • ৩০১-এর বেশি: দুর্যোগপূর্ণ
আরও পড়ুনঃ  রাশিয়ার ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ১৭, আহত ৪০

বিশ্বজুড়ে বিভিন্ন শহরের বায়ুর মান রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করে এই সূচক প্রকাশ করে আইকিউএয়ার। ফলে সময়ের সঙ্গে সঙ্গে শহরগুলোর অবস্থান ও স্কোর পরিবর্তিত হতে পারে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আজ কিছুটা স্বস্তিতে ঢাকা, দূষিত বাতাসে বিশ্বে শীর্ষে কিনশাসা

আপডেটের সময়: ১০:১৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। অন্যদিকে রাজধানী ঢাকা রয়েছে তালিকার ১৪তম স্থানে। আজ ঢাকার বায়ুর মানকে ‘সহনীয়’ হিসেবে মূল্যায়ন করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার (IQAir)-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, কিনশাসার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ছিল ১৫৯, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। একই সময়ে ঢাকার AQI স্কোর ৯৭, যা ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত।

আরও পড়ুনঃ  নতুন মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় আঘাতের হুঁশিয়ারি ইরানের

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার AQI স্কোর ১৫৭। তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, শহরটির স্কোর ১৫২। এছাড়া চতুর্থ স্থানে মিশরের কায়রো (১৩৪) এবং পঞ্চম স্থানে চিলির রাজধানী সান্তিয়াগো (১২৫) রয়েছে।

আরও পড়ুনঃ  জুলাই শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে কাজ করতে হবে: জামায়াত আমির

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী—

  • ০–৫০: ভালো
  • ৫১–১০০: মাঝারি বা সহনীয়
  • ১০১–১৫০: সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর
  • ১৫১–২০০: অস্বাস্থ্যকর
  • ২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর
  • ৩০১-এর বেশি: দুর্যোগপূর্ণ
আরও পড়ুনঃ  বিশ্বে প্রথম প্রবীণদের জন্য এমআরএনএ ফ্লু টিকার অনুমোদন

বিশ্বজুড়ে বিভিন্ন শহরের বায়ুর মান রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করে এই সূচক প্রকাশ করে আইকিউএয়ার। ফলে সময়ের সঙ্গে সঙ্গে শহরগুলোর অবস্থান ও স্কোর পরিবর্তিত হতে পারে।