ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির ইরানের হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র ঢাবি এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুই বিস্ফোরণ, আহত ২ ইরান সীমান্তে শিব ক্রসিং খুলছে ইরাক, বন্ধ হচ্ছে মানদালি রেলের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ, খিলগাঁও লোকো শেডে দুদকের অভিযান ৯-১০ ঘণ্টার উৎকণ্ঠার অবসান, বাবাকে ফিরে পেলেন মেঘলা মুক্তা শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে নিশ্চিত নন প্রতিমন্ত্রী নুর ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা বিনা মূল্যে রামেক পরিচালকের সঙ্গে বৈঠক করতে গিয়ে পুলিশ হেফাজতে ছাত্রলীগের সাবেক দুই নেতা সিরাজগঞ্জে রেললাইনে আগুনের ঘটনায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আন্তর্জাতিক ডিজিটাল লেনদেনে নতুন যুগ: পেপাল–পেওনিয়ার–স্ট্রাইপের সঙ্গে অংশীদারত্বের পথ খুলল

আন্তর্জাতিক ডিজিটাল লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে নতুন ‘ব্যাংক-মধ্যস্থতাকারী আন্তঃসীমান্ত ডিজিটাল লেনদেন কাঠামো’ চালু করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই নীতিমালার ফলে পেপাল (PayPal), পেওনিয়ার (Payoneer) ও স্ট্রাইপ (Stripe)-এর মতো আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে দেশীয় ব্যাংকগুলোর অংশীদারত্বের সুযোগ সৃষ্টি হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

নতুন নীতিমালা অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বিদেশে অর্থ পাঠানো (আউটওয়ার্ড রেমিট্যান্স) এবং আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট সেবা পরিচালনার জন্য ক্রস-বর্ডার ডিজিটাল পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (সিডিপিএসপি)-এর সঙ্গে বাণিজ্যিক ও প্রযুক্তিগত অংশীদারত্ব গড়ে তুলতে পারবে।

আরও পড়ুনঃ  বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

নীতিমালার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, গ্রাহকদের জন্য ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট (ডিভিএ) বা ডিজিটাল ওয়ালেট খোলার সুযোগ। তবে এসব অ্যাকাউন্ট সংশ্লিষ্ট ব্যাংকের তত্ত্বাবধানে থাকা মাস্টার ডিভিএ বা সেটেলমেন্ট অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকবে। প্রতিটি লেনদেন রিয়েল-টাইমে পর্যবেক্ষণ, সমান্তরাল হিসাব সংরক্ষণ এবং অব্যবহৃত অর্থ ব্যাংকের নিয়ন্ত্রণে রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এই ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসা, সরকারি বা দাপ্তরিক সফরের বৈদেশিক ব্যয়, আন্তর্জাতিক প্ল্যাটফর্মের সদস্যপদ ও সাবস্ক্রিপশন ফি, ই-ভিসা ফি, বিদেশে হোটেল বুকিং এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবার (আইটিইএস) বিল পরিশোধ করা যাবে। এছাড়া বাংলাদেশ ব্যাংক নির্ধারিত সীমার মধ্যে আন্তর্জাতিক অনলাইন কেনাকাটাও করা সম্ভব হবে।

আরও পড়ুনঃ  ১৫ বছর পর দামেস্কের ঐতিহাসিক মসজিদে ফিরল জুমার জামাত

এ ছাড়া এক্সপোর্ট রিটেনশন কোটা (ইআরকিউ) এবং রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবের বিপরীতেও এই সুবিধা পাওয়া যাবে। ইআরকিউ হিসাবধারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে সর্বোচ্চ তিনজন শীর্ষ কর্মকর্তা ব্যবসায়িক ব্যয়ের জন্য ডিভিএ ব্যবহার করতে পারবেন।

নতুন এ ব্যবস্থার ফলে দেশের ফ্রিল্যান্সার, সফটওয়্যার রপ্তানিকারক, আইটি সেবা প্রদানকারী এবং ই-কমার্স উদ্যোক্তারা আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে অর্জিত অর্থ আরও সহজে দেশে আনতে পারবেন। একই সঙ্গে বাংলাদেশে আগত বিদেশি পর্যটক ও অনাবাসীরাও দেশের বিভিন্ন মার্চেন্ট পয়েন্টে সহজে ডিজিটাল পেমেন্ট করতে পারবেন।

আরও পড়ুনঃ  “প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কে: কপ-৩১-এ বাংলাদেশের জলবায়ু ক্ষতির জোরালো দাবি”

তবে এই সেবা চালুর আগে ব্যাংকগুলোকে কারিগরি সক্ষমতা, নিরাপত্তা ব্যবস্থা ও পরিচালনাগত প্রস্তুতির তথ্যসহ বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে পূর্বানুমোদন নিতে হবে। পাশাপাশি অর্থ পাচার প্রতিরোধ (এএমএল) এবং গ্রাহক পরিচিতি (কেওয়াইসি) নীতিমালা কঠোরভাবে অনুসরণ করে নিয়মিত লেনদেনের তথ্য কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হবে।

সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, নতুন এই নীতিমালা বাস্তবায়িত হলে পেপাল, পেওনিয়ার ও স্ট্রাইপের মতো আন্তর্জাতিক পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে দেশীয় ব্যাংকের সহযোগিতা আরও সহজ হবে। এর ফলে দেশের ফ্রিল্যান্সার, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, তথ্যপ্রযুক্তি খাতের রপ্তানিকারক এবং ই-কমার্স ব্যবসায়ীদের আন্তর্জাতিক লেনদেন আরও গতিশীল ও কার্যকর হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির

আন্তর্জাতিক ডিজিটাল লেনদেনে নতুন যুগ: পেপাল–পেওনিয়ার–স্ট্রাইপের সঙ্গে অংশীদারত্বের পথ খুলল

আপডেটের সময়: ০৭:১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

আন্তর্জাতিক ডিজিটাল লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে নতুন ‘ব্যাংক-মধ্যস্থতাকারী আন্তঃসীমান্ত ডিজিটাল লেনদেন কাঠামো’ চালু করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই নীতিমালার ফলে পেপাল (PayPal), পেওনিয়ার (Payoneer) ও স্ট্রাইপ (Stripe)-এর মতো আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে দেশীয় ব্যাংকগুলোর অংশীদারত্বের সুযোগ সৃষ্টি হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

নতুন নীতিমালা অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বিদেশে অর্থ পাঠানো (আউটওয়ার্ড রেমিট্যান্স) এবং আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট সেবা পরিচালনার জন্য ক্রস-বর্ডার ডিজিটাল পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (সিডিপিএসপি)-এর সঙ্গে বাণিজ্যিক ও প্রযুক্তিগত অংশীদারত্ব গড়ে তুলতে পারবে।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদনকারী ব্রিটিশ আইনজীবী স্টিভেন পওলস কে?

নীতিমালার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, গ্রাহকদের জন্য ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট (ডিভিএ) বা ডিজিটাল ওয়ালেট খোলার সুযোগ। তবে এসব অ্যাকাউন্ট সংশ্লিষ্ট ব্যাংকের তত্ত্বাবধানে থাকা মাস্টার ডিভিএ বা সেটেলমেন্ট অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকবে। প্রতিটি লেনদেন রিয়েল-টাইমে পর্যবেক্ষণ, সমান্তরাল হিসাব সংরক্ষণ এবং অব্যবহৃত অর্থ ব্যাংকের নিয়ন্ত্রণে রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এই ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসা, সরকারি বা দাপ্তরিক সফরের বৈদেশিক ব্যয়, আন্তর্জাতিক প্ল্যাটফর্মের সদস্যপদ ও সাবস্ক্রিপশন ফি, ই-ভিসা ফি, বিদেশে হোটেল বুকিং এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবার (আইটিইএস) বিল পরিশোধ করা যাবে। এছাড়া বাংলাদেশ ব্যাংক নির্ধারিত সীমার মধ্যে আন্তর্জাতিক অনলাইন কেনাকাটাও করা সম্ভব হবে।

আরও পড়ুনঃ  এইচএসসি ফল পুনর্নিরীক্ষণে আবেদনের নতুন রেকর্ড