ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আব্দুল্লাহপুর-টঙ্গির ড্রেনেজ ও রোড আইল্যান্ডের কাজ ডিসেম্বরেই শেষের নির্দেশ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৪৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ সময় দেখুন

আব্দুল্লাহপুর ইন্টারসেকশন ও টঙ্গি ইউ-টার্ন এলাকায় চলমান ড্রেনেজ ও রোড আইল্যান্ড নির্মাণকাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্মাণকাজের গুণগত মান বজায় রেখে দ্রুত কাজ এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) আব্দুল্লাহপুর ইন্টারসেকশন ও টঙ্গি ইউ-টার্ন এলাকায় চলমান রিজিড পেভমেন্ট, ড্রেনেজ ও সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করে এ নির্দেশ দেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

আরও পড়ুনঃ  সোনার দাম বাড়ল, ভরিতে সর্বোচ্চ ১,৬৯১ টাকা বেশি

পরিদর্শনকালে তিনি চলমান রিজিড পেভমেন্ট, ড্রেনেজ, রোড আইল্যান্ডসহ সংশ্লিষ্ট অবকাঠামোর অগ্রগতি ও মাঠপর্যায়ের বাস্তব অবস্থা পর্যালোচনা করেন। প্রকল্পের আওতায় ইতোমধ্যে ১ হাজার ৩৫০ মিটার রিজিড পেভমেন্টের কাজ শেষ হয়েছে।

এ সময় নির্মাণকাজের গুণগত মান, কর্মপরিবেশ এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখার বিষয়গুলোও পর্যবেক্ষণ করেন তিনি।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উদ্যোগে আব্দুল্লাহপুর ইন্টারসেকশন ও টঙ্গি ইউ-টার্ন এলাকায় রিজিড পেভমেন্ট ও ড্রেন নির্মাণের কার্যক্রম নেওয়া হয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে ওই এলাকায় রিজিড পেভমেন্টের কাজ শুরু হয়। জুলাই মাসে আব্দুল্লাহপুর ইন্টারসেকশনের একটি অংশে রিজিড পেভমেন্ট নির্মাণের অগ্রগতি পরিদর্শন করা হয়। তখনও নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ শেষ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ  সৌদিকে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক, মক্কা চুক্তির কথা স্মরণ করাল আঙ্কারা

রোববারের পরিদর্শনকালে সচিব নির্মাণকাজের মান কোনোভাবেই ব্যাহত না করে দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে ড্রেনেজ ওয়ার্ক ও রোড আইল্যান্ড নির্মাণের কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন।

আরও পড়ুনঃ  ১৭ সেপ্টেম্বরের ডলার, ইউরো-পাউন্ডসহ বিভিন্ন মুদ্রার বিনিময় হার

সেতু সচিব বলেন, আব্দুল্লাহপুর ইন্টারসেকশন রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশ ও বহির্গমন পয়েন্ট। এ এলাকার সড়ক অবকাঠামোর উন্নয়ন ও চলমান নির্মাণকাজ দ্রুত শেষ হলে যানবাহন চলাচল আরও নির্বিঘ্ন হবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পরিবহন অবকাঠামোর সংযোগ থাকায় নগর পরিবহন ব্যবস্থায় এ এলাকার গুরুত্ব রয়েছে।

পরিদর্শনকালে প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকৌশলী, মাঠপর্যায়ের কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আব্দুল্লাহপুর-টঙ্গির ড্রেনেজ ও রোড আইল্যান্ডের কাজ ডিসেম্বরেই শেষের নির্দেশ

আপডেটের সময়: ০৫:৪৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

আব্দুল্লাহপুর ইন্টারসেকশন ও টঙ্গি ইউ-টার্ন এলাকায় চলমান ড্রেনেজ ও রোড আইল্যান্ড নির্মাণকাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্মাণকাজের গুণগত মান বজায় রেখে দ্রুত কাজ এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) আব্দুল্লাহপুর ইন্টারসেকশন ও টঙ্গি ইউ-টার্ন এলাকায় চলমান রিজিড পেভমেন্ট, ড্রেনেজ ও সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করে এ নির্দেশ দেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

আরও পড়ুনঃ  সরকারের কর্মকাণ্ডের ভারেই একদিন পড়ে যেতে পারে: নাসীরুদ্দীন পাটওয়ারী

পরিদর্শনকালে তিনি চলমান রিজিড পেভমেন্ট, ড্রেনেজ, রোড আইল্যান্ডসহ সংশ্লিষ্ট অবকাঠামোর অগ্রগতি ও মাঠপর্যায়ের বাস্তব অবস্থা পর্যালোচনা করেন। প্রকল্পের আওতায় ইতোমধ্যে ১ হাজার ৩৫০ মিটার রিজিড পেভমেন্টের কাজ শেষ হয়েছে।

এ সময় নির্মাণকাজের গুণগত মান, কর্মপরিবেশ এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখার বিষয়গুলোও পর্যবেক্ষণ করেন তিনি।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উদ্যোগে আব্দুল্লাহপুর ইন্টারসেকশন ও টঙ্গি ইউ-টার্ন এলাকায় রিজিড পেভমেন্ট ও ড্রেন নির্মাণের কার্যক্রম নেওয়া হয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে ওই এলাকায় রিজিড পেভমেন্টের কাজ শুরু হয়। জুলাই মাসে আব্দুল্লাহপুর ইন্টারসেকশনের একটি অংশে রিজিড পেভমেন্ট নির্মাণের অগ্রগতি পরিদর্শন করা হয়। তখনও নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ শেষ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ  ১৭ সেপ্টেম্বরের ডলার, ইউরো-পাউন্ডসহ বিভিন্ন মুদ্রার বিনিময় হার

রোববারের পরিদর্শনকালে সচিব নির্মাণকাজের মান কোনোভাবেই ব্যাহত না করে দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে ড্রেনেজ ওয়ার্ক ও রোড আইল্যান্ড নির্মাণের কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন।

আরও পড়ুনঃ  সৌদির পাশে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও