ঢাকা ১২:২০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আলমারি খুলতেই কৃষকের চোখে পানি, ইঁদুর-উইপোকায় নষ্ট ২ লাখ টাকা

স্ত্রী-সন্তানের ভবিষ্যতের কথা ভেবে বছরের পর বছর কষ্ট করে জমানো দুই লাখ টাকা ইঁদুর ও উইপোকায় নষ্ট হয়ে গেছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার এক কৃষকের সঙ্গে ঘটেছে এমন ঘটনা।

উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারি গ্রামের কৃষক তোফাজ্জল হোসেন ভাটিয়ার কাঠের আলমারিতে রাখা ছিল ওই টাকা। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে আলমারি খুলে তিনি দেখতে পান, টাকাগুলো ইঁদুর ও উইপোকায় কেটে নষ্ট করে ফেলেছে।

আরও পড়ুনঃ  নেত্রকোণায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা

স্থানীয় ইউপি সদস্য মো. ছোবেদ আলী জানান, ছেলে-মেয়ের বিয়ে ও সংসারের জরুরি প্রয়োজন মেটানোর জন্য তোফাজ্জল টাকা জমাচ্ছিলেন। ব্যাংকে না রেখে তিনি আলমারিতে নগদ টাকা সংরক্ষণ করেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তোফাজ্জল দীর্ঘ ১০-১২ বছর ধরে কৃষিকাজ করে সংসার চালাচ্ছেন। এর আগে ঢাকায় রিকশা চালিয়েও টাকা জমিয়েছেন। স্ত্রী ও তিন মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করেই ধীরে ধীরে সঞ্চয় করেছিলেন তিনি।

আরও পড়ুনঃ  শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্যের সুযোগ দেওয়া ভারতের পরিকল্পিত সিদ্ধান্ত: রিজভী

তোফাজ্জল হোসেন বলেন, ‘তিন মেয়ে ও সহধর্মিণীর ভবিষ্যৎ চিন্তা করে এই টাকা জমাচ্ছিলাম। টাকাগুলো ছিল জমিন বন্ধকের। কিন্তু কে জানে এরকম ঘটবে। আমার এই অর্থ শুধু টাকা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে ভবিষ্যতের পরিকল্পনা ও অনেক দিনের পরিশ্রম।’

তিনি আরও বলেন, ‘আমার কষ্ট কেউ বুঝবে না, আমার স্বপ্ন উইপোকা কেটে নষ্ট করল। সরকারের কাছে দাবি, এই টাকাগুলো নিয়ে আমাকে যেন নতুন টাকা দেওয়া হয়; তা না হলে আমি একদম নিঃস্ব।’

আরও পড়ুনঃ  ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

স্থানীয় বাসিন্দা খলিল বলেন, বাড়িতে নগদ টাকা রাখলে নিরাপদভাবে সংরক্ষণ করা জরুরি। কৃষকের জমানো টাকা এভাবে নষ্ট হওয়ায় স্থানীয়রাও কষ্ট পেয়েছেন।

এ ঘটনায় পরিবারটির মধ্যে নেমে এসেছে চরম হতাশা। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা সঞ্চয় হারিয়ে এখন অনেকটাই অসহায় হয়ে পড়েছেন কৃষক তোফাজ্জল হোসেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আলমারি খুলতেই কৃষকের চোখে পানি, ইঁদুর-উইপোকায় নষ্ট ২ লাখ টাকা

আপডেটের সময়: ০৮:৫৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

স্ত্রী-সন্তানের ভবিষ্যতের কথা ভেবে বছরের পর বছর কষ্ট করে জমানো দুই লাখ টাকা ইঁদুর ও উইপোকায় নষ্ট হয়ে গেছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার এক কৃষকের সঙ্গে ঘটেছে এমন ঘটনা।

উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারি গ্রামের কৃষক তোফাজ্জল হোসেন ভাটিয়ার কাঠের আলমারিতে রাখা ছিল ওই টাকা। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে আলমারি খুলে তিনি দেখতে পান, টাকাগুলো ইঁদুর ও উইপোকায় কেটে নষ্ট করে ফেলেছে।

আরও পড়ুনঃ  চাঁদপুরে মামলা পরিচালনাকালে আইনজীবীর মৃত্যু

স্থানীয় ইউপি সদস্য মো. ছোবেদ আলী জানান, ছেলে-মেয়ের বিয়ে ও সংসারের জরুরি প্রয়োজন মেটানোর জন্য তোফাজ্জল টাকা জমাচ্ছিলেন। ব্যাংকে না রেখে তিনি আলমারিতে নগদ টাকা সংরক্ষণ করেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তোফাজ্জল দীর্ঘ ১০-১২ বছর ধরে কৃষিকাজ করে সংসার চালাচ্ছেন। এর আগে ঢাকায় রিকশা চালিয়েও টাকা জমিয়েছেন। স্ত্রী ও তিন মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করেই ধীরে ধীরে সঞ্চয় করেছিলেন তিনি।

আরও পড়ুনঃ  ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণের শীর্ষে কাম্পালা