ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইরান ও যুক্তরাষ্ট্রের হরমুজ নিয়ে সমঝোতার আভাস, তবে ট্রাম্পের জন্য সুখবর নয় উগান্ডা-পাকিস্তানের পাঁচ খেলোয়াড় ‘নিখোঁজ’ কমনওয়েলথ গেমসের পর ঝিনাইদহে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত যেভাবে প্রবেশ করবেন জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কিমের ‘১২০ ক্ষেপণাস্ত্র’ পুতিনের হাতে, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের আশঙ্কা কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড়ধস, মেরিন ড্রাইভে যান চলাচলে বিঘ্ন শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান ‘দ্বিমুখী’ বলে মন্তব্য রিজভীর ফরিদপুরে রেলস্টেশন থেকে নিখোঁজ শিশু, এক বছর ধরেও সন্তানের অপেক্ষায় মা ‘শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি’— রেজাউল করীম
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নেত্রকোণায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা

নেত্রকোণার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মঙ্গলবার (৪ আগস্ট) রাতে নেত্রকোণা মডেল থানায় মামলাটি করেন। এতে রিপন মিয়াকে একমাত্র আসামি করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, মামলার তদন্ত শুরু হয়েছে। ঘটনার পর আয়োজিত সালিশ বৈঠকে কারা উপস্থিত ছিলেন, তা শনাক্তের চেষ্টা চলছে। ওই বৈঠকে কী আলোচনা হয়েছিল, তা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  জুলাই সনদ ও সংবিধান সংশোধনের রূপরেখা ঠিক করতে আজ বসছে বিশেষ কমিটি

স্থানীয়দের ভাষ্য, সম্প্রতি সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের দক্ষিণ বিশিউড়া গ্রামে এক কিশোরীর সঙ্গে রিপন মিয়ার অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে তাকে আটক করা হয়। পরে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

আরও পড়ুনঃ  হাইকোর্টের জামিনে কারামুক্ত তনু হত্যা মামলার আসামি সাবেক সেনাসদস্য

সালিশে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি দাবি করেন, অভিযোগ স্বীকারের পর কিশোরীর ভবিষ্যৎ ও বিয়ের খরচ বাবদ পাঁচ লাখ টাকা জরিমানা অথবা বসতভিটা বাজেয়াপ্ত এবং সাত দিনের মধ্যে গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

স্থানীয়দের একাংশের দাবি, রিপন মিয়ার বিরুদ্ধে আগেও একাধিক নারীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছিল। তবে ভুক্তভোগী পরিবার দরিদ্র হওয়ায় শুরুতে তারা আইনি পদক্ষেপ না নিয়ে স্থানীয়ভাবে বিচার চেয়েছিল।

আরও পড়ুনঃ  যশোরে অস্ত্র-পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার

অন্যদিকে, রিপন মিয়ার স্ত্রী সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, পরিকল্পিতভাবে তার স্বামীকে ফাঁসানো হয়েছে। নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তিনি।

পুলিশ জানিয়েছে, ধর্ষণ মামলার তদন্তের পাশাপাশি স্থানীয়ভাবে অনুষ্ঠিত সালিশ বৈঠকের বৈধতাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইরান ও যুক্তরাষ্ট্রের হরমুজ নিয়ে সমঝোতার আভাস, তবে ট্রাম্পের জন্য সুখবর নয়

নেত্রকোণায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা

আপডেটের সময়: ০৭:০০:২৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

নেত্রকোণার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মঙ্গলবার (৪ আগস্ট) রাতে নেত্রকোণা মডেল থানায় মামলাটি করেন। এতে রিপন মিয়াকে একমাত্র আসামি করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, মামলার তদন্ত শুরু হয়েছে। ঘটনার পর আয়োজিত সালিশ বৈঠকে কারা উপস্থিত ছিলেন, তা শনাক্তের চেষ্টা চলছে। ওই বৈঠকে কী আলোচনা হয়েছিল, তা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি-বেসরকারি শিক্ষার্থীদের সমান সুযোগ চায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন

স্থানীয়দের ভাষ্য, সম্প্রতি সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের দক্ষিণ বিশিউড়া গ্রামে এক কিশোরীর সঙ্গে রিপন মিয়ার অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে তাকে আটক করা হয়। পরে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

আরও পড়ুনঃ  ‘গুলশানের চামেলি’ দিয়ে বড় পর্দায় ফিরছেন আমিন খান