ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইউক্রেনে রাশিয়ার ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৮

ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ।

সোমবার (২৯ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  মালয়েশিয়া যেতে সর্বোচ্চ অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা, বাড়তি টাকা নিলে ব্যবস্থা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ফ্রন্টলাইন থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের শিল্পনগরী দনিপ্রোতে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫ জন নিহত এবং ২৮ জন আহত হন। নিহতদের মধ্যে ১৩ বছর বয়সী এক কিশোরীও রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

আঞ্চলিক গভর্নর ওলেক্সান্ডার হানজা টেলিগ্রামে জানান, হামলায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আহতদের অনেকের অবস্থা গুরুতর।

আরও পড়ুনঃ  শাপলা চত্বরে গণহত্যা মামলায় হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ

অন্যদিকে জাপোরিঝিয়া অঞ্চলে ড্রোন হামলায় আরও অন্তত ৩ জন নিহত এবং এক শিশুসহ ৬ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে। শহরটি ফ্রন্টলাইন থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত।

ইউক্রেনের বিভিন্ন অঞ্চল—সুমি, ওডেসা, চেরনিহিভ, খেরসন ও খারকিভেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।

আরও পড়ুনঃ  সরকারি সেবায় মানবিকতা ও সততার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী

এদিকে ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং শান্তি চুক্তির জন্য তারা নিজেদের দাবিতে অনড় আছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দখলকৃত অঞ্চলগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইউক্রেনে রাশিয়ার ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৮

আপডেটের সময়: ০৮:৩৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ।

সোমবার (২৯ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  ইলাতে ৪.৫ মাত্রার ভূমিকম্প, ক্ষতিগ্রস্ত বিমানবন্দরের জানালার কাচ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ফ্রন্টলাইন থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের শিল্পনগরী দনিপ্রোতে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫ জন নিহত এবং ২৮ জন আহত হন। নিহতদের মধ্যে ১৩ বছর বয়সী এক কিশোরীও রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

আঞ্চলিক গভর্নর ওলেক্সান্ডার হানজা টেলিগ্রামে জানান, হামলায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আহতদের অনেকের অবস্থা গুরুতর।

আরও পড়ুনঃ  সরকারি সেবায় মানবিকতা ও সততার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী

অন্যদিকে জাপোরিঝিয়া অঞ্চলে ড্রোন হামলায় আরও অন্তত ৩ জন নিহত এবং এক শিশুসহ ৬ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে। শহরটি ফ্রন্টলাইন থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত।

ইউক্রেনের বিভিন্ন অঞ্চল—সুমি, ওডেসা, চেরনিহিভ, খেরসন ও খারকিভেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।

আরও পড়ুনঃ  আইফোনের যন্ত্রাংশ কারখানায় গ্যাস দুর্ঘটনা, ভারতে প্রাণ গেল ৩ শ্রমিকের