ঢাকা ১১:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ, শুরু ২৬তম নেসেটের যাত্রা মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার সিলেটে সাবেক এমপি রনজিত ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর ডেমরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১৮ বছরের যুবক প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ জুবাইদা রহমানের দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইরানি হামলায় মার্কিন সেনা নিহত বেড়ে ১৮, বাড়ছে ওয়াশিংটনের উদ্বেগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৩৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১১৯ সময় দেখুন

জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের তিন সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনার পর ইরানি হামলায় নিহত মার্কিন সেনার মোট সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পাঁচ মাস পরও ইরান কার্যকরভাবে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। গত ১ মার্চ কুয়েত ও সৌদি আরবে হামলায় প্রথমবারের মতো মার্কিন সেনা নিহত হওয়ার পর এটি আরও একটি বড় ধরনের হামলা। এসব ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৫০০ মার্কিন সেনা আহত হয়েছেন।

আরও পড়ুনঃ  পোল্যান্ডের পর্যটনকেন্দ্রে গুলি, নিহত ৫

সামরিক বিশ্লেষকদের মতে, ধারাবাহিক বিমান হামলার মুখেও ইরান তার সামরিক সক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে এবং দীর্ঘমেয়াদি সংঘাত চালিয়ে যাওয়ার প্রস্তুতি বজায় রেখেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ডিফেন্স প্রায়োরিটিজ-এর সামরিক বিশ্লেষক জেনিফার কাভানা বলেন, ইরানের সামরিক সক্ষমতা এখনো উল্লেখযোগ্যভাবে অক্ষুণ্ন রয়েছে। তার মতে, দেশটি প্রত্যাশার চেয়েও দ্রুত ঘুরে দাঁড়িয়েছে এবং তাদের হামলার নির্ভুলতাও বাড়ছে। তিনি আরও দাবি করেন, এ ক্ষেত্রে রাশিয়া ও চীনের গোয়েন্দা সহায়তা থাকতে পারে।

আরও পড়ুনঃ  পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিতে নতুন দায়িত্ব পেলেন বুলবুল

বিশ্লেষকদের মতে, পেন্টাগন ইরানকে যুদ্ধক্ষমতা হারিয়েছে বলে দাবি করলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন চিত্র তুলে ধরছে।

নিরাপত্তা বিশ্লেষকদের ভাষ্য, মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা ৫০ হাজারের বেশি মার্কিন সেনা এমন সব ঘাঁটিতে অবস্থান করছেন, যেগুলো ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে রয়েছে। অধিকাংশ হামলা প্রতিহত করা সম্ভব হলেও অল্প কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারলেই বড় ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে।

আরও পড়ুনঃ  ইরানের হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র

অন্যদিকে, মার্কিন সিনেটে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ধ্বংস করা হয়েছে। তবে একাধিক বিশ্লেষক বলছেন, ইরানের ক্ষয়ক্ষতির মাত্রা ওয়াশিংটন অতিরঞ্জিতভাবে তুলে ধরছে।

তাদের মতে, ইরানের তুলনামূলক কম খরচের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুক্তরাষ্ট্রকে ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করতে হচ্ছে, যা দীর্ঘমেয়াদে দেশটির ওপর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ আরও বাড়াতে পারে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

ইরানি হামলায় মার্কিন সেনা নিহত বেড়ে ১৮, বাড়ছে ওয়াশিংটনের উদ্বেগ

আপডেটের সময়: ১০:৩৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের তিন সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনার পর ইরানি হামলায় নিহত মার্কিন সেনার মোট সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পাঁচ মাস পরও ইরান কার্যকরভাবে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। গত ১ মার্চ কুয়েত ও সৌদি আরবে হামলায় প্রথমবারের মতো মার্কিন সেনা নিহত হওয়ার পর এটি আরও একটি বড় ধরনের হামলা। এসব ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৫০০ মার্কিন সেনা আহত হয়েছেন।

আরও পড়ুনঃ  ইরানের হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র

সামরিক বিশ্লেষকদের মতে, ধারাবাহিক বিমান হামলার মুখেও ইরান তার সামরিক সক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে এবং দীর্ঘমেয়াদি সংঘাত চালিয়ে যাওয়ার প্রস্তুতি বজায় রেখেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ডিফেন্স প্রায়োরিটিজ-এর সামরিক বিশ্লেষক জেনিফার কাভানা বলেন, ইরানের সামরিক সক্ষমতা এখনো উল্লেখযোগ্যভাবে অক্ষুণ্ন রয়েছে। তার মতে, দেশটি প্রত্যাশার চেয়েও দ্রুত ঘুরে দাঁড়িয়েছে এবং তাদের হামলার নির্ভুলতাও বাড়ছে। তিনি আরও দাবি করেন, এ ক্ষেত্রে রাশিয়া ও চীনের গোয়েন্দা সহায়তা থাকতে পারে।

আরও পড়ুনঃ  পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিতে নতুন দায়িত্ব পেলেন বুলবুল

বিশ্লেষকদের মতে, পেন্টাগন ইরানকে যুদ্ধক্ষমতা হারিয়েছে বলে দাবি করলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন চিত্র তুলে ধরছে।

নিরাপত্তা বিশ্লেষকদের ভাষ্য, মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা ৫০ হাজারের বেশি মার্কিন সেনা এমন সব ঘাঁটিতে অবস্থান করছেন, যেগুলো ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে রয়েছে। অধিকাংশ হামলা প্রতিহত করা সম্ভব হলেও অল্প কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারলেই বড় ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে।

আরও পড়ুনঃ  ক্ষেপণাস্ত্রের পাল্লায় ২ হাজার কিমির সীমা তুলে নিল ইরান