ঢাকা ০২:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী নাইজেরিয়ায় যাত্রীবোঝাই নৌকাডুবি, নিহত ২৪ এমএলএস প্লে-অফের শুরুতেই মেসির মায়ামিকে ৩-০ গোলে হারাল কলম্বাস পাবনায় আ.লীগ-বিএনপির তিন দিনের সংঘর্ষ, ওসি প্রত্যাহার রাশিয়ায় আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ডিআইইউ শিক্ষক আবদুল কাবিল খান ফটিকছড়িতে চা শ্রমিকদের বেতনের টাকা ছিনতাই, নারীসহ গ্রেপ্তার ৮ কপ-৩১ সম্মেলনে ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ টেকনাফে শতাধিক আইইডি বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২ জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধে অচলাবস্থা, চুক্তি ছাড়াই শেষ হতে পারে কপ-৩১ খুলনায় দুই আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি, একজনের অবস্থা আশঙ্কাজনক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইরানে হামলা থেকে সরে এলেন ট্রাম্প? কূটনীতি, যুদ্ধের খরচ ও কৌশলগত হিসাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার কঠোর অবস্থান থেকে সরে এসে কূটনৈতিক সমাধানের ইঙ্গিত দিয়েছেন। কয়েক দিন আগেও বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতির কথা আলোচনায় থাকলেও শেষ মুহূর্তে হামলা স্থগিতের সিদ্ধান্ত নেওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ট্রাম্প দাবি করেছেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এবং ইরান সংঘাত এড়াতে সমঝোতার উদ্যোগ নিয়েছে। তার ভাষ্য, দ্রুত কূটনৈতিক অগ্রগতি হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে নতুন করে সামরিক হামলার প্রয়োজন হবে না।

তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। হরমুজ প্রণালিতে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং ইয়েমেনের হুথিদের হামলার আশঙ্কায় লোহিত সাগরেও জাহাজ চলাচলে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ দুই সমুদ্রপথ এখনো ঝুঁকির মুখে।

আরও পড়ুনঃ  বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের অবস্থান পরিবর্তনের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ কাজ করেছে। সবচেয়ে বড় কারণ হলো বৈশ্বিক অর্থনীতির ওপর সম্ভাব্য প্রভাব। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল এবং বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন হয়। এই পথ দীর্ঘ সময় বাধাগ্রস্ত হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে।

সামরিক বাস্তবতাও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করছেন বিশ্লেষকরা। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সংঘাতের পর যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুত উল্লেখযোগ্যভাবে কমেছে। নতুন করে বড় সংঘাতে জড়ালে মার্কিন প্রতিরক্ষা সক্ষমতার ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে।

আরও পড়ুনঃ  মজুরি ও জনসেবায় বরাদ্দ বাড়ানোর দাবিতে ইতালিজুড়ে শ্রমিক-শিক্ষার্থীদের বিক্ষোভ

এ ছাড়া মধ্যপ্রাচ্যের ঘনিষ্ঠ মিত্রদের উদ্বেগও ট্রাম্পের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নতুন করে সামরিক অভিযান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে কাতার, তুরস্ক, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে, যাতে সংঘাত আরও বিস্তৃত না হয়।

রাজনৈতিক বিশ্লেষক আলী শিহাবির মতে, সৌদি আরব মনে করে সংঘাত আরও বাড়ানো কার্যকর হবে না। বরং সীমিত সামরিক চাপ বজায় রেখে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকটের সমাধান সম্ভব।

আরও পড়ুনঃ  আমাজনের জঙ্গল থেকে বেরিয়ে এলো বিচ্ছিন্ন আওয়া জনগোষ্ঠী, চাইল খাবার

অন্যদিকে ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে নতুন কোনো হামলা হলে তার কঠোর জবাব দেওয়া হবে। প্রয়োজনে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে বলে সতর্ক করেছে দেশটি।

সম্ভাব্য সমঝোতা নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ এখন পর্যন্ত ইরান কিংবা সম্ভাব্য মধ্যস্থতাকারী কোনো দেশ চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেনি। এ কারণে অনেক বিশ্লেষক ট্রাম্পের ঘোষণাকে কূটনৈতিক চাপ সৃষ্টির একটি কৌশল হিসেবেই দেখছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

ইরানে হামলা থেকে সরে এলেন ট্রাম্প? কূটনীতি, যুদ্ধের খরচ ও কৌশলগত হিসাব

আপডেটের সময়: ০৭:৫৬:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার কঠোর অবস্থান থেকে সরে এসে কূটনৈতিক সমাধানের ইঙ্গিত দিয়েছেন। কয়েক দিন আগেও বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতির কথা আলোচনায় থাকলেও শেষ মুহূর্তে হামলা স্থগিতের সিদ্ধান্ত নেওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ট্রাম্প দাবি করেছেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এবং ইরান সংঘাত এড়াতে সমঝোতার উদ্যোগ নিয়েছে। তার ভাষ্য, দ্রুত কূটনৈতিক অগ্রগতি হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে নতুন করে সামরিক হামলার প্রয়োজন হবে না।

তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। হরমুজ প্রণালিতে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং ইয়েমেনের হুথিদের হামলার আশঙ্কায় লোহিত সাগরেও জাহাজ চলাচলে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ দুই সমুদ্রপথ এখনো ঝুঁকির মুখে।

আরও পড়ুনঃ  জীবনযাত্রার ব্যয় ও বৈষম্যের প্রতিবাদে ফ্রান্সজুড়ে টানা ষষ্ঠ সপ্তাহের বিক্ষোভ

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের অবস্থান পরিবর্তনের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ কাজ করেছে। সবচেয়ে বড় কারণ হলো বৈশ্বিক অর্থনীতির ওপর সম্ভাব্য প্রভাব। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল এবং বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন হয়। এই পথ দীর্ঘ সময় বাধাগ্রস্ত হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে।

সামরিক বাস্তবতাও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করছেন বিশ্লেষকরা। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সংঘাতের পর যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুত উল্লেখযোগ্যভাবে কমেছে। নতুন করে বড় সংঘাতে জড়ালে মার্কিন প্রতিরক্ষা সক্ষমতার ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে।

আরও পড়ুনঃ  তারেক রহমানের আমন্ত্রণে ২০২৭ সালের শুরুতে বাংলাদেশ সফরে আসতে চান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট