ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ পাঁচ শতাধিক, আতঙ্কে এলাকাবাসী ১,৪৯৮ পর্যটন গন্তব্যে উন্নয়নের ছক, ডিসেম্বরে আসছে মহাপরিকল্পনা কুয়াকাটায় ২.৩ কেজির ইলিশ বিক্রি ৮ হাজার ৫১০ টাকায় হাদি হত্যায় ভারতের সম্পৃক্ততার অভিযোগ জাবেরের পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে প্রেমের গল্পে শাকিব খান ডা. জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ)ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ব্যবসা নিয়ে সমালোচনার মুখে দোয়া চাইলেন অনন্ত-বর্ষা শ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল বিক্রি শুরু, মিলবে যেভাবে আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৩, আহত ২০
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলার দাবি

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন ডারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করেছে তেহরান। ইরানের পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, আন্তর্জাতিক সুরক্ষার আওতায় থাকা একটি শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

রোববার (১৯ জুলাই) এক বিবৃতিতে ইরানের পরমাণু শক্তি সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) হামলার বিষয়টি নিশ্চিত করে। তবে হামলায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

আরও পড়ুনঃ  বলিউডে প্রত্যাশিত জায়গা পাননি জারিন, ক্যারিয়ারের আড়ালে থাকা কারণ জানালেন নিজেই

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ডারখোভিন পারমাণবিক স্থাপনাটি আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় থাকা একটি শান্তিপূর্ণ প্রকল্প। এ ধরনের স্থাপনায় হামলা গুরুতর উদ্বেগের বিষয়।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ হামলার ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সময়ে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মার্কিন বাহিনীর হামলার অভিযোগ করে আসছে তেহরান। এর পাল্টা হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাকে লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলেও দাবি করা হয়েছে।

আরও পড়ুনঃ  সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর পিছিয়ে না পড়ুক: ডা. জুবাইদা রহমান

দুই দেশের মধ্যে সংঘাত এমন এক সময়ে চলছে, যখন গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ বন্ধ এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছিল।

আরও পড়ুনঃ   ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু, ভাড়া ৪৪৫ টাকা

তবে সেই শান্তি উদ্যোগের পরও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা কমেনি। পাল্টাপাল্টি হামলায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে।

সূত্র: আনাদোলু এজেন্সি

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ পাঁচ শতাধিক, আতঙ্কে এলাকাবাসী

ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলার দাবি

আপডেটের সময়: ০৭:১৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন ডারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করেছে তেহরান। ইরানের পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, আন্তর্জাতিক সুরক্ষার আওতায় থাকা একটি শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

রোববার (১৯ জুলাই) এক বিবৃতিতে ইরানের পরমাণু শক্তি সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) হামলার বিষয়টি নিশ্চিত করে। তবে হামলায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

আরও পড়ুনঃ  পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিতে নতুন দায়িত্ব পেলেন বুলবুল

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ডারখোভিন পারমাণবিক স্থাপনাটি আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় থাকা একটি শান্তিপূর্ণ প্রকল্প। এ ধরনের স্থাপনায় হামলা গুরুতর উদ্বেগের বিষয়।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ হামলার ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সময়ে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মার্কিন বাহিনীর হামলার অভিযোগ করে আসছে তেহরান। এর পাল্টা হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাকে লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলেও দাবি করা হয়েছে।

আরও পড়ুনঃ  টঙ্গীতে তিন সাংবাদিককে তিন ঘণ্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ