ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, আতঙ্কিত না হতে এমডির ভিডিও বার্তা

­

সামাজিক যোগাযোগমাধ্যম

বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের কারণে ইসলামী ব্যাংকের কিছু গ্রাহকের মধ্যে উদ্বেগ ও অতিরিক্ত অর্থ উত্তোলনের প্রবণতা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ আলতাফ হোসেন।

রোববার (৭ জুন) দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইসলামী ব্যাংকের আর্থিক ভিত্তি অত্যন্ত শক্তিশালী এবং ব্যাংকে কোনো বড় ধরনের তারল্য সংকট নেই। গ্রাহকদের আমানত সম্পূর্ণ নিরাপদ এবং প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় তারা তাদের অর্থ উত্তোলন করতে পারবেন।

আরও পড়ুনঃ  সুদের হার বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে শক্তিশালী মার্কিন ডলার

তিনি আরও জানান, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা সবসময় গ্রাহকদের পাশে রয়েছেন এবং তাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। একই সঙ্গে তিনি গুজব বা অপপ্রচারে কান না দিয়ে ব্যাংকের ওপর আস্থা রাখার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার

মুহাম্মদ আলতাফ হোসেন বলেন, অতীতেও বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করেছে ইসলামী ব্যাংক। বিশেষ করে ২০২৪ সালের পরবর্তী সময়ের সংকট কাটিয়ে ব্যাংকের আমানত উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছিল। বর্তমান পরিস্থিতিও সাময়িক এবং দ্রুত স্বাভাবিক হয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি জানান, বর্তমান পরিচালনা পর্ষদের অধীনে ঋণ ও বিনিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। ফলে ব্যাংকের অর্থ অপব্যবহার বা অন্যত্র চলে যাওয়ার কোনো সুযোগ নেই।

আরও পড়ুনঃ  সাত দিনে প্রবাসী আয় ১০ হাজার ৮৯৯ কোটি টাকা

এদিকে, বাংলাদেশ ব্যাংক সবসময় ইসলামী ব্যাংকের পাশে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশ্বাস দিয়েছে।

শেষে তিনি ব্যাংকের সব গ্রাহককে শান্ত থাকার এবং কোনো ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত না হওয়ার অনুরোধ জানান।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, আতঙ্কিত না হতে এমডির ভিডিও বার্তা

আপডেটের সময়: ০৮:২২:৪৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬

­

সামাজিক যোগাযোগমাধ্যম

বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের কারণে ইসলামী ব্যাংকের কিছু গ্রাহকের মধ্যে উদ্বেগ ও অতিরিক্ত অর্থ উত্তোলনের প্রবণতা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ আলতাফ হোসেন।

রোববার (৭ জুন) দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইসলামী ব্যাংকের আর্থিক ভিত্তি অত্যন্ত শক্তিশালী এবং ব্যাংকে কোনো বড় ধরনের তারল্য সংকট নেই। গ্রাহকদের আমানত সম্পূর্ণ নিরাপদ এবং প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় তারা তাদের অর্থ উত্তোলন করতে পারবেন।

আরও পড়ুনঃ  আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার

তিনি আরও জানান, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা সবসময় গ্রাহকদের পাশে রয়েছেন এবং তাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। একই সঙ্গে তিনি গুজব বা অপপ্রচারে কান না দিয়ে ব্যাংকের ওপর আস্থা রাখার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  রমজানের পণ্য আমদানিতে এলসি খোলার শর্ত শিথিল