ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২৯ অক্টোবর প্রকাশ হতে পারে এইচএসসি পরীক্ষার ফল, জানবেন যেভাবে হাজারীবাগে এজেআর কুরিয়ারে হামলা, ৩১ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ডিজেল পাঠাচ্ছে রাশিয়া উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার: অর্থ উপদেষ্টা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশে খড়বোঝাই গাড়িতে আগুন আগস্টে বিদেশে বাংলাদেশিদের কার্ডে ব্যয় ৯৮৭ কোটি টাকা সাজেকে বৃহস্পতিবার থেকে ফের অনির্দিষ্টকালের সড়ক অবরোধ নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু, আহত ৪ মালয়েশিয়ায় সরকারি কর্মীদের ওয়েজ অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এক ক্লিকেই ৩৯ হাজার আখচাষির অ্যাকাউন্টে ১২ কোটি টাকা পাঠালেন প্রধানমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ১৮ সময় দেখুন

রাজশাহীতে জনসভায় যোগ দিয়ে এক ক্লিকেই প্রায় ৩৯ হাজার আখচাষির জন্য ১২ কোটি টাকার সরকারি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর নির্দেশনায় কার্যক্রম শুরু হওয়ার পরপরই কৃষকদের ব্যাংক হিসাবে অর্থ জমা হয়। মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে অর্থ জমার খবরও পান তাঁরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহী নগরের ঐতিহাসিক মাদরাসা মাঠে জনসভার মঞ্চে বসে ল্যাপটপের বাটন চেপে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রণোদনা বিতরণ কার্যক্রমের প্রথম পর্বে তারেক রহমান বলেন, ৩৮ হাজার ৯৭০ জন কৃষককে ১২ কোটি টাকা প্রণোদনা দেওয়া হয়েছে। পরে দেশের ১৫টি চিনিকল এলাকার ১৫ জন আখচাষির হাতে প্রতীকী চেক তুলে দেন তিনি।

আরও পড়ুনঃ  ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ রাষ্ট্রপতির, জারি হলো প্রজ্ঞাপন

প্রণোদনা বিতরণ শেষে জনসভার দ্বিতীয় পর্ব শুরু হয়। এ সময় বিএনপির সংসদ সদস্য ও দলীয় নেতারা বক্তব্য দেন। জনসভায় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজশাহী সফরে যান তারেক রহমান। মঙ্গলবার বিকেল ৩টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান তিনি। নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে পৌঁছানোর কারণে সফরসূচিতে পরিবর্তন আনা হয়। ফলে নগরের গণকপাড়ায় রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন ও সার্কিট হাউসে মধ্যাহ্নবিরতির কর্মসূচি বাদ দিয়ে সরাসরি জনসভাস্থলে যান তিনি। বিকেল সাড়ে ৩টার দিকে মাদরাসা মাঠে পৌঁছান প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ  কারাগারে থেকেও বলিউডে হামলা-হুমকির অভিযোগ, কে এই লরেন্স বিষ্ণোই?

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে রাজশাহী নগরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। বিমানবন্দর থেকে তাঁর যাত্রাপথের বিভিন্ন সড়কে সংস্কার, পিচ ঢালাই ও রং করার কাজ করা হয়। দেয়ালে আঁকা হয় চিত্র, মেরামত করা হয় ড্রেন। যাত্রাপথ পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন ফুটপাত থেকে হকারদেরও সরিয়ে দেওয়া হয়।

জনসভার জন্য ঐতিহাসিক মাদরাসা মাঠে নির্মাণ করা হয় বড় মঞ্চ। মাঠের উঁচু-নিচু অংশ সমান করার কাজও করা হয়। গত কয়েক দিন বিএনপির নেতাকর্মীরা মাঠে উপস্থিত থেকে প্রস্তুতিমূলক কার্যক্রম তদারক করেন।

জনসভা বিকেলে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই রাজশাহীর বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে তাঁরা জনসভাস্থলে আসেন। দুপুর আড়াইটার মধ্যেই নেতাকর্মীদের উপস্থিতিতে মাঠ পূর্ণ হয়ে যায়। দুপুর থেকে মঞ্চে বিএনপির জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

আরও পড়ুনঃ  মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী, শুনলেন পথচারীদের কথা

রাজশাহী সফর শেষে সামরিক বিমানে চট্টগ্রামের উদ্দেশে প্রধানমন্ত্রীর রওনা হওয়ার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার সকালে তিনি রংপুরে রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করেন এবং সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য দেন।

এদিকে প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সকাল থেকেই রাজশাহী-নওগাঁ মহাসড়কের দুই পাশে সারিবদ্ধভাবে অপেক্ষা করেন হাজারো মানুষ। সড়কের বিভিন্ন স্থানে পতাকা হাতে মানুষের উপস্থিতি ও নেতাকর্মীদের স্বাগত জানানোর মধ্য দিয়ে রাজশাহীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

২৯ অক্টোবর প্রকাশ হতে পারে এইচএসসি পরীক্ষার ফল, জানবেন যেভাবে

এক ক্লিকেই ৩৯ হাজার আখচাষির অ্যাকাউন্টে ১২ কোটি টাকা পাঠালেন প্রধানমন্ত্রী

আপডেটের সময়: ০৫:৩৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

রাজশাহীতে জনসভায় যোগ দিয়ে এক ক্লিকেই প্রায় ৩৯ হাজার আখচাষির জন্য ১২ কোটি টাকার সরকারি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর নির্দেশনায় কার্যক্রম শুরু হওয়ার পরপরই কৃষকদের ব্যাংক হিসাবে অর্থ জমা হয়। মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে অর্থ জমার খবরও পান তাঁরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহী নগরের ঐতিহাসিক মাদরাসা মাঠে জনসভার মঞ্চে বসে ল্যাপটপের বাটন চেপে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রণোদনা বিতরণ কার্যক্রমের প্রথম পর্বে তারেক রহমান বলেন, ৩৮ হাজার ৯৭০ জন কৃষককে ১২ কোটি টাকা প্রণোদনা দেওয়া হয়েছে। পরে দেশের ১৫টি চিনিকল এলাকার ১৫ জন আখচাষির হাতে প্রতীকী চেক তুলে দেন তিনি।

আরও পড়ুনঃ  ইশরাকের হাতে অস্ত্র না থাকলেই ভালো হতো, অভিযানের উদ্দেশ্য নিয়ে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির

প্রণোদনা বিতরণ শেষে জনসভার দ্বিতীয় পর্ব শুরু হয়। এ সময় বিএনপির সংসদ সদস্য ও দলীয় নেতারা বক্তব্য দেন। জনসভায় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজশাহী সফরে যান তারেক রহমান। মঙ্গলবার বিকেল ৩টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান তিনি। নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে পৌঁছানোর কারণে সফরসূচিতে পরিবর্তন আনা হয়। ফলে নগরের গণকপাড়ায় রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন ও সার্কিট হাউসে মধ্যাহ্নবিরতির কর্মসূচি বাদ দিয়ে সরাসরি জনসভাস্থলে যান তিনি। বিকেল সাড়ে ৩টার দিকে মাদরাসা মাঠে পৌঁছান প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ  ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ রাষ্ট্রপতির, জারি হলো প্রজ্ঞাপন

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে রাজশাহী নগরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। বিমানবন্দর থেকে তাঁর যাত্রাপথের বিভিন্ন সড়কে সংস্কার, পিচ ঢালাই ও রং করার কাজ করা হয়। দেয়ালে আঁকা হয় চিত্র, মেরামত করা হয় ড্রেন। যাত্রাপথ পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন ফুটপাত থেকে হকারদেরও সরিয়ে দেওয়া হয়।

জনসভার জন্য ঐতিহাসিক মাদরাসা মাঠে নির্মাণ করা হয় বড় মঞ্চ। মাঠের উঁচু-নিচু অংশ সমান করার কাজও করা হয়। গত কয়েক দিন বিএনপির নেতাকর্মীরা মাঠে উপস্থিত থেকে প্রস্তুতিমূলক কার্যক্রম তদারক করেন।

জনসভা বিকেলে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই রাজশাহীর বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে তাঁরা জনসভাস্থলে আসেন। দুপুর আড়াইটার মধ্যেই নেতাকর্মীদের উপস্থিতিতে মাঠ পূর্ণ হয়ে যায়। দুপুর থেকে মঞ্চে বিএনপির জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

আরও পড়ুনঃ  মসজিদ-মন্দিরকে রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী