ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
একই দিনে চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা, নিরাপত্তায় ২০ হাজার সদস্য আওয়ামী লীগ পরিচয় দিলে ভিক্ষাও নিতেন না মকবুল, বার্ধক্যে মানবেতর জীবন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান নাহিদকে উদ্দেশ করে ইশরাকের বক্তব্য, ‘মামলা করে দেন, নিজেই জেলে চলে যাব’ নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, আহত অন্তত ২৫ তারেক রহমানের পক্ষ থেকে সাইফুলকে আধুনিক কৃত্রিম পা সংযোজন যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়ার পরিকল্পনা ইলন মাস্কের টাইগার শ্রফের গাড়িতে গুলির পর সালমান খানের বাড়িতে নিরাপত্তা জোরদার হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে: অর্থমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এক দশক পর খুলছে ওসমানী উদ্যান, জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৩৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ১৬ সময় দেখুন

দীর্ঘ এক দশক পর জনসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে রাজধানীর ওসমানী উদ্যান। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা উদ্যানটিতে রয়েছে লেক, ফোয়ারা, আধুনিক লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, হাঁটার পথ ও শিশুদের বিনোদনের ব্যবস্থা। এ ছাড়া ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে নির্মাণ করা হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভ।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যান আধুনিকায়ন প্রকল্প ও জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের কথা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উদ্যানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

পরিবার নিয়ে সময় কাটানোর নানা আয়োজন

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সম্প্রতি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে উদ্যান আধুনিকায়ন ও জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের তথ্য জানান।

তিনি বলেন, উদ্বোধনের দিন সুধী সমাবেশের আয়োজন করা হবে। এরপর উদ্যানটি সবার জন্য খুলে দেওয়া হবে। মানুষ যাতে এখানে হাঁটাচলা, অবসর যাপন এবং পরিবার-পরিজন নিয়ে সময় কাটাতে পারেন, সেভাবেই উদ্যানটি সাজানো হয়েছে।

আরও পড়ুনঃ  ইশরাকের পদত্যাগ, জানালেন মাদকের বিরুদ্ধে অভিযান চলবে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বাস্তবায়িত আধুনিকায়ন প্রকল্পের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। উদ্বোধনের আগের দিন উদ্যান প্রাঙ্গণে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ করতে দেখা গেছে। প্রধানমন্ত্রীর যাতায়াতের পথ পরিষ্কার করার পাশাপাশি চারপাশের ফুটপাতের সৌন্দর্যবর্ধনও চলছিল।

লেক, ফোয়ারা, লাইব্রেরি ও জিমনেশিয়াম

পুলিশ সদর দপ্তরের বিপরীত পাশে উদ্যানের মূল ফটক রাখা হয়েছে। সেখান দিয়ে প্রবেশ করলে বাম পাশে লেক, মাঝখানে ফোয়ারা এবং আশপাশে আধুনিক লাইব্রেরি, জিমনেশিয়াম ও ক্যাফেটেরিয়া দেখা যাবে।

লাইব্রেরির আগে বাম পাশ দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলে ভূগর্ভস্থ জাদুঘরের জন্য নির্ধারিত স্থান রয়েছে। উদ্যানের বিভিন্ন অংশে হাঁটার পথ তৈরি করা হয়েছে। পুরোনো লেকটি সংস্কার করে নতুন রূপ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  হামের উপসর্গে এক দিনে ৭ মৃত্যু, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১,৩১৯ জন

উদ্যানকে আরও সবুজ করে তুলতে নতুন করে ফলদ, বনজ ও ঔষধি গাছও রোপণ করা হয়েছে। নগরবাসী যেন নিয়মিত হাঁটাচলা, শরীরচর্চা ও বিশ্রামের সুযোগ পান, সে বিষয়টি বিবেচনায় রেখে পুরো এলাকা সাজানো হয়েছে।

জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের নাম

উদ্যানের মাঝামাঝি স্থানে নির্মাণ করা হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভ। এর মাঝখানে স্থাপিত স্টিলের পাতের ওপর জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের নাম খোদাই করা হয়েছে। স্মৃতিস্তম্ভের চারপাশের রেলিংয়ের ভেতরের অংশে জুলাই আন্দোলনের বিভিন্ন চিত্র স্থায়ীভাবে স্থাপন করা হয়েছে। সামনে রয়েছে কয়েকটি প্রতীকী কবর।

স্মৃতিস্তম্ভের পাশ দিয়ে তৈরি করা হয়েছে হাঁটার পথ। সংশ্লিষ্টদের মতে, এই স্মৃতিস্তম্ভ নতুন প্রজন্মের কাছে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরতে ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  বিএনপির মুখে জুলাই সনদ, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আবদুল্লাহ

নগরবাসীর অবসরের নতুন ঠিকানা

দীর্ঘদিন বন্ধ থাকায় ওসমানী উদ্যানের ব্যবহার সীমিত হয়ে পড়েছিল। বিশেষ করে পুরান ঢাকা ও মতিঝিল এলাকার বাসিন্দারা উদ্যানটির সুবিধা থেকে বঞ্চিত ছিলেন।

উদ্বোধনের আগের দিন উদ্যান দেখতে আসা বেসরকারি চাকরিজীবী রকিকুজ্জামান মিয়া মনে করেন, আধুনিকায়নের ফলে জায়গাটি আবারও নগরবাসীর অবসর, শরীরচর্চা ও বিনোদনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে।

নগরভবন, পুলিশ সদর দপ্তর, বঙ্গবাজার, গুলিস্তান ও বাংলাদেশ সচিবালয়ের কাছাকাছি অবস্থিত ওসমানী উদ্যান রাজধানীর গুরুত্বপূর্ণ সবুজ পরিসরগুলোর একটি। দীর্ঘ বিরতির পর এটি খুলে দেওয়া হলে নগরবাসীর অবসর কাটানো ও বিনোদনের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

একই দিনে চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা, নিরাপত্তায় ২০ হাজার সদস্য

এক দশক পর খুলছে ওসমানী উদ্যান, জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন

আপডেটের সময়: ০৬:৩৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

দীর্ঘ এক দশক পর জনসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে রাজধানীর ওসমানী উদ্যান। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা উদ্যানটিতে রয়েছে লেক, ফোয়ারা, আধুনিক লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, হাঁটার পথ ও শিশুদের বিনোদনের ব্যবস্থা। এ ছাড়া ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে নির্মাণ করা হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভ।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যান আধুনিকায়ন প্রকল্প ও জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের কথা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উদ্যানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

পরিবার নিয়ে সময় কাটানোর নানা আয়োজন

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সম্প্রতি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে উদ্যান আধুনিকায়ন ও জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের তথ্য জানান।

তিনি বলেন, উদ্বোধনের দিন সুধী সমাবেশের আয়োজন করা হবে। এরপর উদ্যানটি সবার জন্য খুলে দেওয়া হবে। মানুষ যাতে এখানে হাঁটাচলা, অবসর যাপন এবং পরিবার-পরিজন নিয়ে সময় কাটাতে পারেন, সেভাবেই উদ্যানটি সাজানো হয়েছে।

আরও পড়ুনঃ  ইশরাকের পদত্যাগ, জানালেন মাদকের বিরুদ্ধে অভিযান চলবে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বাস্তবায়িত আধুনিকায়ন প্রকল্পের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। উদ্বোধনের আগের দিন উদ্যান প্রাঙ্গণে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ করতে দেখা গেছে। প্রধানমন্ত্রীর যাতায়াতের পথ পরিষ্কার করার পাশাপাশি চারপাশের ফুটপাতের সৌন্দর্যবর্ধনও চলছিল।

লেক, ফোয়ারা, লাইব্রেরি ও জিমনেশিয়াম

পুলিশ সদর দপ্তরের বিপরীত পাশে উদ্যানের মূল ফটক রাখা হয়েছে। সেখান দিয়ে প্রবেশ করলে বাম পাশে লেক, মাঝখানে ফোয়ারা এবং আশপাশে আধুনিক লাইব্রেরি, জিমনেশিয়াম ও ক্যাফেটেরিয়া দেখা যাবে।

লাইব্রেরির আগে বাম পাশ দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলে ভূগর্ভস্থ জাদুঘরের জন্য নির্ধারিত স্থান রয়েছে। উদ্যানের বিভিন্ন অংশে হাঁটার পথ তৈরি করা হয়েছে। পুরোনো লেকটি সংস্কার করে নতুন রূপ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানো বাংলাদেশের ইতিহাসে প্রথম: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

উদ্যানকে আরও সবুজ করে তুলতে নতুন করে ফলদ, বনজ ও ঔষধি গাছও রোপণ করা হয়েছে। নগরবাসী যেন নিয়মিত হাঁটাচলা, শরীরচর্চা ও বিশ্রামের সুযোগ পান, সে বিষয়টি বিবেচনায় রেখে পুরো এলাকা সাজানো হয়েছে।

জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের নাম

উদ্যানের মাঝামাঝি স্থানে নির্মাণ করা হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভ। এর মাঝখানে স্থাপিত স্টিলের পাতের ওপর জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের নাম খোদাই করা হয়েছে। স্মৃতিস্তম্ভের চারপাশের রেলিংয়ের ভেতরের অংশে জুলাই আন্দোলনের বিভিন্ন চিত্র স্থায়ীভাবে স্থাপন করা হয়েছে। সামনে রয়েছে কয়েকটি প্রতীকী কবর।

স্মৃতিস্তম্ভের পাশ দিয়ে তৈরি করা হয়েছে হাঁটার পথ। সংশ্লিষ্টদের মতে, এই স্মৃতিস্তম্ভ নতুন প্রজন্মের কাছে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরতে ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  প্রশাসনে বড় রদবদল, ১০ সচিবকে বিভিন্ন দপ্তরে পদায়ন