ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফাইনালের আশা বাঁচাতে আফগানিস্তানের বিপক্ষে কঠিন সমীকরণে বাংলাদেশ সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সংসদে ভোট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল ‘সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, আমাদের সবার পরিচয় বাংলাদেশি’: প্রধানমন্ত্রী ৫ দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি ‘এখনই মন্ত্রীদের বিদায় হতে হচ্ছে, বাকি সময়ে কী হবে?’ আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব যুদ্ধ দ্রুত শেষ হবে, তেলের দাম কমার আশা ট্রাম্পের খুলনায় পরিত্যক্ত ভবনের রান্নাঘর থেকে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা নিয়ে পেজেশকিয়ানের সঙ্গে আসিম মুনিরের বৈঠক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

একই দিনে চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা, নিরাপত্তায় ২০ হাজার সদস্য

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ১৯ সময় দেখুন

পৃথক কর্মসূচিতে অংশ নিতে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রধানমন্ত্রী সন্ধ্যায় নগরের ঐতিহাসিক জে এম সেন হলের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করবেন। অন্যদিকে, সকালে জিইসি কনভেনশন সেন্টারে ছাত্রশিবিরের সাবেক সাথী ও সদস্যদের সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে বিরোধীদলীয় নেতার।

দুই শীর্ষ নেতার সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম নগর ও জেলায় চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র‍্যাব, বিশেষ নিরাপত্তা বাহিনী, আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২০ হাজারের বেশি সদস্য দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুনঃ  ধর্ম যার যার, নাগরিক অধিকার সবার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুই নেতার কর্মসূচির সময় ও স্থান আলাদা হওয়ায় তাঁদের মুখোমুখি হওয়ার কোনো সূচি নেই।

সন্ধ্যায় পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে তিনি নগরের রহমতগঞ্জের জে এম সেন হলের দুর্গাপূজামণ্ডপে যাবেন। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পূজার আয়োজনের খোঁজখবর নেওয়ার কথা রয়েছে তাঁর।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে নগরের একটি হোটেলে বিএনপির চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। কর্মসূচি শেষে রাতেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানো বাংলাদেশের ইতিহাসে প্রথম: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধানমন্ত্রীর সফরকে ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, চট্টগ্রাম সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। সব ধর্মের মানুষ যাতে নিরাপদে ও নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে হবে। বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।

সকালে সম্মেলনে যোগ দেবেন বিরোধীদলীয় নেতা

অন্যদিকে, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সকাল ১০টার দিকে নগরের জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত ‘প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। ছাত্রশিবিরের সাবেক সাথী ও সদস্যদের নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুনঃ  জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন থাকবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নিরাপত্তায় চার স্তরের ব্যবস্থা

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী জানান, প্রধানমন্ত্রীর সফর ও দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে বহুমাত্রিক পরিকল্পনা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব ইউনিটের মধ্যে সমন্বয় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো হুমকি নেই বলেও জানান তিনি।

এর আগে সোমবার বিকেলে নগরের দামপাড়া পুলিশ লাইন্স মাঠে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত ব্রিফিং প্যারেডে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন সিএমপি কমিশনার। নিরাপত্তাব্যবস্থায় কোনো ধরনের শিথিলতা না রাখা এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার ওপর গুরুত্ব দেন তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ফাইনালের আশা বাঁচাতে আফগানিস্তানের বিপক্ষে কঠিন সমীকরণে বাংলাদেশ

একই দিনে চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা, নিরাপত্তায় ২০ হাজার সদস্য

আপডেটের সময়: ০৯:৫৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

পৃথক কর্মসূচিতে অংশ নিতে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রধানমন্ত্রী সন্ধ্যায় নগরের ঐতিহাসিক জে এম সেন হলের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করবেন। অন্যদিকে, সকালে জিইসি কনভেনশন সেন্টারে ছাত্রশিবিরের সাবেক সাথী ও সদস্যদের সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে বিরোধীদলীয় নেতার।

দুই শীর্ষ নেতার সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম নগর ও জেলায় চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র‍্যাব, বিশেষ নিরাপত্তা বাহিনী, আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২০ হাজারের বেশি সদস্য দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুনঃ  ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ রাষ্ট্রপতির, জারি হলো প্রজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুই নেতার কর্মসূচির সময় ও স্থান আলাদা হওয়ায় তাঁদের মুখোমুখি হওয়ার কোনো সূচি নেই।

সন্ধ্যায় পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে তিনি নগরের রহমতগঞ্জের জে এম সেন হলের দুর্গাপূজামণ্ডপে যাবেন। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পূজার আয়োজনের খোঁজখবর নেওয়ার কথা রয়েছে তাঁর।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে নগরের একটি হোটেলে বিএনপির চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। কর্মসূচি শেষে রাতেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন থাকবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধানমন্ত্রীর সফরকে ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, চট্টগ্রাম সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। সব ধর্মের মানুষ যাতে নিরাপদে ও নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে হবে। বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।

সকালে সম্মেলনে যোগ দেবেন বিরোধীদলীয় নেতা

অন্যদিকে, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সকাল ১০টার দিকে নগরের জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত ‘প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। ছাত্রশিবিরের সাবেক সাথী ও সদস্যদের নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজধানীতে এডিশনাল ডিআইজির ভাড়া দেওয়া বাসায় ডিবির অভিযান, আটক ৮৪