ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইনানীতে পাঁচতারকা হোটেল কর্মচারীর রহস্যজনক মৃত্যু, মাঠ থেকে মরদেহ উদ্ধার পাকিস্তানে পুলিশ চেকপোস্টে ভয়াবহ হামলা, নিহত ৭ পুলিশ; পাল্টা অভিযানে নিহত ৮ হামলাকারী পাবনায় সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুলশিক্ষিকাকে হত্যা, মরদেহ উদ্ধার টয়লেটের ট্যাংকি থেকে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলা: কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত নবম পে স্কেল নিয়ে নতুন ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী, দ্রুত আসছে প্রজ্ঞাপন অবসরের পর মেসিকে নিয়ে মুখ খুললেন বিশ্বকাপ ফাইনালের রেফারি বিশ্বকাপ ফাইনালের উত্তেজনার জেরে পাঁচজনের বিরুদ্ধে ফিফার অভিযোগ ডিএমপির তিন থানায় নতুন ওসি, বদলি ৬ পুলিশ পরিদর্শক সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা, হবিগঞ্জের ঘটনার অভিযোগ তদন্তের দাবি অসংক্রামক রোগ প্রতিরোধে পুষ্টিবিদদের ভূমিকা জোরদারের তাগিদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এডিবির নাম ভাঙিয়ে ঋণ জালিয়াতির অপচেষ্টা, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নাম, লোগো ও কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা সম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছে সংস্থাটি। সোমবার (২০ জুলাই) এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি অসাধু চক্র এডিবির পরিচয় ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট, ফেসবুক পেজ ও পরিচয়পত্র তৈরি করে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে। এর মাধ্যমে তারা ঋণ বা আর্থিক সহায়তার নামে অর্থ ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

আরও পড়ুনঃ  ৩০ জুলাইয়ের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৭ টাকা

এডিবি স্পষ্টভাবে জানিয়েছে, সংস্থাটি কখনোই কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ, অনুদান, তহবিল বা অন্য কোনো ধরনের আর্থিক সহায়তা প্রদান করে না। একই সঙ্গে কোনো ব্যক্তির কাছে আর্থিক তথ্য চাওয়া কিংবা মোবাইল ব্যাংকিং বা অন্য কোনো মাধ্যমে অর্থ জমা দেওয়ার অনুরোধও করে না।

আরও পড়ুনঃ  নবম পে স্কেল নিয়ে নতুন ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী, দ্রুত আসছে প্রজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে এডিবির কোনো সম্পর্ক নেই। তাই ভুয়া ঋণ বা আর্থিক সহায়তার প্রস্তাবে কেউ যেন সাড়া না দেন। কেউ এডিবির প্রতিনিধি পরিচয়ে অর্থ বা ব্যক্তিগত তথ্য চাইলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানোর আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে পুকুরপাড়ের ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন ৮০ বছরের বিমলা রাণী

এডিবি জানায়, তারা বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে স্বচ্ছ ও আনুষ্ঠানিক প্রক্রিয়ায় কাজ করে থাকে। ব্যক্তিপর্যায়ে কোনো ধরনের আর্থিক সহায়তা বা ঋণ বিতরণ তাদের কার্যক্রমের অংশ নয়।

উল্লেখ্য, এর আগে বিশ্বব্যাংকের নাম ব্যবহার করেও একই ধরনের প্রতারণার ঘটনা ঘটেছিল। সে সময়ও বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় জনসাধারণকে সতর্ক করে পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইনানীতে পাঁচতারকা হোটেল কর্মচারীর রহস্যজনক মৃত্যু, মাঠ থেকে মরদেহ উদ্ধার

এডিবির নাম ভাঙিয়ে ঋণ জালিয়াতির অপচেষ্টা, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান

আপডেটের সময়: ০২:১৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নাম, লোগো ও কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা সম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছে সংস্থাটি। সোমবার (২০ জুলাই) এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি অসাধু চক্র এডিবির পরিচয় ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট, ফেসবুক পেজ ও পরিচয়পত্র তৈরি করে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে। এর মাধ্যমে তারা ঋণ বা আর্থিক সহায়তার নামে অর্থ ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে পুকুরপাড়ের ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন ৮০ বছরের বিমলা রাণী

এডিবি স্পষ্টভাবে জানিয়েছে, সংস্থাটি কখনোই কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ, অনুদান, তহবিল বা অন্য কোনো ধরনের আর্থিক সহায়তা প্রদান করে না। একই সঙ্গে কোনো ব্যক্তির কাছে আর্থিক তথ্য চাওয়া কিংবা মোবাইল ব্যাংকিং বা অন্য কোনো মাধ্যমে অর্থ জমা দেওয়ার অনুরোধও করে না।

আরও পড়ুনঃ  গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তার আশ্বাস, তারেক রহমানের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের আলোচনা