ঢাকা ০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এরদোয়ান দম্পতির আমন্ত্রণে তুরস্কে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৩৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১৯ সময় দেখুন

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তাঁর সহধর্মিণী ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আমন্ত্রণে আয়োজিত এক বিশেষ নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

আরও পড়ুনঃ  তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর গ্রিন জোনে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়।

সম্মেলনে যোগ দিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীদের সম্মানে এ আয়োজন করেন এরদোয়ান দম্পতি।

আরও পড়ুনঃ  তত্ত্বাবধায়ক সরকার ও উচ্চকক্ষ নিয়ে সিদ্ধান্তহীনতায় বিশেষ কমিটি

নৈশভোজে উপস্থিত বিশ্বনেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান। এ সময় তাঁদের মধ্যে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়।

এর আগে বুধবার সকালে কপ-৩১ সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

আরও পড়ুনঃ  রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ২৭৪ জন

উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এরদোয়ান দম্পতির আমন্ত্রণে তুরস্কে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা

আপডেটের সময়: ০৯:৩৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তাঁর সহধর্মিণী ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আমন্ত্রণে আয়োজিত এক বিশেষ নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

আরও পড়ুনঃ  নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর গ্রিন জোনে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়।

সম্মেলনে যোগ দিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীদের সম্মানে এ আয়োজন করেন এরদোয়ান দম্পতি।

আরও পড়ুনঃ  উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির

নৈশভোজে উপস্থিত বিশ্বনেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান। এ সময় তাঁদের মধ্যে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়।

এর আগে বুধবার সকালে কপ-৩১ সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

আরও পড়ুনঃ  শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, ভোগান্তিতে যাত্রীরা