ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

একলাফে বেড়েছে বাণিজ্যিক এলপিজির দাম, চাপে ব্যবসায়ীরা

আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং ইরান–সংকটের প্রভাবে ভারতে আবারও বাণিজ্যিক তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। তবে সাধারণ গ্রাহকদের জন্য গৃহস্থালি এলপিজি, পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

শুক্রবার (১ মে) বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম গড়ে ৯৯৩ রুপি বেড়েছে। এতে রাজধানী দিল্লিতে নতুন দাম দাঁড়িয়েছে ৩,০৭১.৫০ রুপি, যা আগে ছিল ২,০৭৮.৫০ রুপি। একইভাবে মুম্বাইয়ে দাম বেড়ে হয়েছে ৩,০২৪ রুপি।

আরও পড়ুনঃ  বাংলাদেশের প্রথম এআই সিনেমায় অভিনয়ে সিনথিয়া

বিশ্লেষকদের মতে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা শুরু হওয়ার পর এটি টানা তৃতীয় দফা মূল্যবৃদ্ধি। এর আগে মার্চে ১৪৪ রুপি এবং ১ এপ্রিল প্রায় ২০০ রুপি দাম বাড়ানো হয়েছিল।

টানা এই মূল্যবৃদ্ধির ফলে রেস্তোরাঁ, হোটেল ও খাদ্যনির্ভর ব্যবসাগুলো বড় ধরনের চাপের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এসব খাতে দৈনন্দিন কাজে বাণিজ্যিক গ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এর প্রভাব খাদ্যদ্রব্যের দামেও পড়তে পারে।

আরও পড়ুনঃ  ফ্লোরিডার মঞ্চে গান শোনাবেন অপূর্ব

অর্থনীতিবিদদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে তেল বিপণন কোম্পানিগুলো লোকসানে পড়ছে। উচ্চমূল্যে জ্বালানি কিনলেও খুচরা বাজারে নির্ধারিত দামে বিক্রি করতে হওয়ায় প্রতিষ্ঠানগুলো আর্থিক ক্ষতির মুখে রয়েছে।

আরও পড়ুনঃ  গুলশানে অনুষ্ঠান শেষে গাড়িতে হামলার অভিযোগ পরীমনির

এদিকে ১ মে থেকে এলপিজি ব্যবস্থাপনায় নতুন নিয়ম চালু করেছে ভারত সরকার। নতুন নিয়ম অনুযায়ী, শহরাঞ্চলে এলপিজি বুকিংয়ের ব্যবধান ২১ দিনের পরিবর্তে ২৫ দিন করা হয়েছে। গ্রামাঞ্চলে এই সময় সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের আগে বুকিং করলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

একলাফে বেড়েছে বাণিজ্যিক এলপিজির দাম, চাপে ব্যবসায়ীরা

আপডেটের সময়: ০৫:১৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬

আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং ইরান–সংকটের প্রভাবে ভারতে আবারও বাণিজ্যিক তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। তবে সাধারণ গ্রাহকদের জন্য গৃহস্থালি এলপিজি, পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

শুক্রবার (১ মে) বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম গড়ে ৯৯৩ রুপি বেড়েছে। এতে রাজধানী দিল্লিতে নতুন দাম দাঁড়িয়েছে ৩,০৭১.৫০ রুপি, যা আগে ছিল ২,০৭৮.৫০ রুপি। একইভাবে মুম্বাইয়ে দাম বেড়ে হয়েছে ৩,০২৪ রুপি।

আরও পড়ুনঃ  মানুষের অধিকার নষ্ট করলে শুধু তওবায় কি মুক্তি মেলে?

বিশ্লেষকদের মতে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা শুরু হওয়ার পর এটি টানা তৃতীয় দফা মূল্যবৃদ্ধি। এর আগে মার্চে ১৪৪ রুপি এবং ১ এপ্রিল প্রায় ২০০ রুপি দাম বাড়ানো হয়েছিল।

টানা এই মূল্যবৃদ্ধির ফলে রেস্তোরাঁ, হোটেল ও খাদ্যনির্ভর ব্যবসাগুলো বড় ধরনের চাপের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এসব খাতে দৈনন্দিন কাজে বাণিজ্যিক গ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এর প্রভাব খাদ্যদ্রব্যের দামেও পড়তে পারে।

আরও পড়ুনঃ  খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসে প্রধানমন্ত্রীর উপস্থিতি