ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাশফুলের শুভ্রতায় এক বিকেল, ঢাকার কাছেই ঘুরে আসুন এসব জায়গায় বাংলাদেশ-ইন্দোনেশিয়ার সহযোগিতার নতুন ক্ষেত্র খোঁজার আগ্রহ হিজবুল্লাহকে ২০ কোটি ডলার সহায়তা ইরানের, পাবে যুদ্ধাহত ৫০ হাজার পরিবার পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও পেলেন মন্ত্রীর মর্যাদা এসএ টোয়েন্টির নিলামে দল পেলেন না নাহিদ রানা, রিশাদের সঙ্গী আন্তর্জাতিক তারকারা চলে গেলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা নানা পাটেকার সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে ফের বিক্ষোভ, বিরোধীদের কর্মসূচিতে মমতা গম্ভীর অভিনেতা থেকে ‘কন্ট্রোল উদয়’, নানা পাটেকারের যে চরিত্র জয় করেছিল নতুন প্রজন্মের মন ভারতে স্টারলিংকের স্যাটেলাইট বিম বন্ধ, উগ্রপন্থীদের ব্যবহারের দাবি নাকচ মাস্কের হঠাৎ অসুস্থ হয়ে রামপাল থানার ওসির মৃত্যু
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এসএ টোয়েন্টির নিলামে দল পেলেন না নাহিদ রানা, রিশাদের সঙ্গী আন্তর্জাতিক তারকারা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৫২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৯ সময় দেখুন

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টির পঞ্চম আসরের নিলামে দল পাননি বাংলাদেশের পেসার নাহিদ রানা। ফলে প্রথমবারের মতো এই লিগে বাংলাদেশের কোনো ক্রিকেটারের খেলার সম্ভাবনা তৈরি হলেও তা বাস্তবে রূপ নিচ্ছে না। তবে নিলামের আগেই সরাসরি চুক্তিতে সানরাইজার্স ইস্টার্ন কেপে জায়গা করে নিয়েছেন লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন।

এবারের নিলামে ৭৮৯ জন ক্রিকেটার নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় জায়গা পান ১৫৬ জন। এর মধ্যে ৯৫ জন দক্ষিণ আফ্রিকার এবং ৬১ জন বিদেশি ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে চূড়ান্ত তালিকায় ছিলেন নাহিদ রানা। তার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছিল ১৫ লাখ দক্ষিণ আফ্রিকান র‍্যান্ড। কিন্তু তাকে নিয়ে কোনো দল আগ্রহ দেখায়নি।

আরও পড়ুনঃ  ২০ কোটি টাকার এশিয়ান গেমস, বাংলাদেশের অর্জন মাত্র এক পদক

এর আগে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে নাহিদ রানার অংশগ্রহণ নিয়ে অনাপত্তিপত্র (এনওসি) পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এনওসি না পাওয়ায় এর আগে বিগ ব্যাশে খেলার প্রস্তাবও ফিরিয়ে দিতে হয়েছিল তাকে।

অন্যদিকে সরাসরি চুক্তিতে রিশাদকে দলে নিয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। দলটির ব্যাটিং কোচ হিসেবে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। রিশাদের সঙ্গে সরাসরি চুক্তিতে দলে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শকেও।

আরও পড়ুনঃ  গোল ও জোড়া অ্যাসিস্টে রাঙানো বিদায়, শেষ হলো আর্জেন্টিনায় মেসি অধ্যায়

এসএ টোয়েন্টির আগামী আসর শুরু হবে ৯ জানুয়ারি এবং চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। রিশাদ এবার একই দলে খেলবেন কুইন্টন ডি কক, ত্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, অ্যাডাম মিলনে, এনরিখ নরকিয়া, মিচেল মার্শ ও নান্দ্রে বার্গারের মতো আন্তর্জাতিক তারকাদের সঙ্গে।

এর আগে এসএ টোয়েন্টিতে কোনো বাংলাদেশি ক্রিকেটার খেলেননি। ফলে রিশাদ হোসেনের হাত ধরেই দক্ষিণ আফ্রিকার এই ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের ক্রিকেটারের অভিষেক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  প্রথমবার আইপিএলে প্রধান কোচ সৌরভ, দিল্লিকে শিরোপা জেতানোর চ্যালেঞ্জ

সানরাইজার্স ইস্টার্ন কেপের স্কোয়াড

রিটেইনড: ম্যাথু ব্রিটজকে, জেমস কোলস, কুইন্টন ডি কক, লুইস গ্রেগরি, জর্ডান হারম্যান, মার্কো জানসেন, সিজি কিং, জেপি কিং, প্যাট্রিক ক্রুগার, অ্যাডাম মিলনে, সেনুরান মুথুসামি, এনরিখ নরকিয়া, লুথো সিপামলা, ত্রিস্টান স্টাবস, মিচেল ভ্যান বুরেন।

প্রি-সাইনিং: মিচেল মার্শ, রিশাদ হোসেন।

নিলাম থেকে: নান্দ্রে বার্গার, ক্রেইগ ওভারটন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কাশফুলের শুভ্রতায় এক বিকেল, ঢাকার কাছেই ঘুরে আসুন এসব জায়গায়

এসএ টোয়েন্টির নিলামে দল পেলেন না নাহিদ রানা, রিশাদের সঙ্গী আন্তর্জাতিক তারকারা

আপডেটের সময়: ১০:৫২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টির পঞ্চম আসরের নিলামে দল পাননি বাংলাদেশের পেসার নাহিদ রানা। ফলে প্রথমবারের মতো এই লিগে বাংলাদেশের কোনো ক্রিকেটারের খেলার সম্ভাবনা তৈরি হলেও তা বাস্তবে রূপ নিচ্ছে না। তবে নিলামের আগেই সরাসরি চুক্তিতে সানরাইজার্স ইস্টার্ন কেপে জায়গা করে নিয়েছেন লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন।

এবারের নিলামে ৭৮৯ জন ক্রিকেটার নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় জায়গা পান ১৫৬ জন। এর মধ্যে ৯৫ জন দক্ষিণ আফ্রিকার এবং ৬১ জন বিদেশি ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে চূড়ান্ত তালিকায় ছিলেন নাহিদ রানা। তার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছিল ১৫ লাখ দক্ষিণ আফ্রিকান র‍্যান্ড। কিন্তু তাকে নিয়ে কোনো দল আগ্রহ দেখায়নি।

আরও পড়ুনঃ  প্রথমবার আইপিএলে প্রধান কোচ সৌরভ, দিল্লিকে শিরোপা জেতানোর চ্যালেঞ্জ

এর আগে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে নাহিদ রানার অংশগ্রহণ নিয়ে অনাপত্তিপত্র (এনওসি) পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এনওসি না পাওয়ায় এর আগে বিগ ব্যাশে খেলার প্রস্তাবও ফিরিয়ে দিতে হয়েছিল তাকে।

অন্যদিকে সরাসরি চুক্তিতে রিশাদকে দলে নিয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। দলটির ব্যাটিং কোচ হিসেবে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। রিশাদের সঙ্গে সরাসরি চুক্তিতে দলে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শকেও।

আরও পড়ুনঃ  চেক প্রজাতন্ত্রকে ৩-১ গোলে হারিয়ে জয়ের ধারা অব্যাহত স্পেনের