ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ছয় শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা জাজিরায় দোকান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ, পুলিশের ধারণা রাজনৈতিক কর্মসূচির জন্য সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে ৩ অধ্যাদেশ সংসদে উত্থাপন বিয়ের খবর ঘিরে রহস্য তৈরির কারণ জানালেন আসাদ নূর মেসি আছেন ফিফপ্রোর বিশ্ব একাদশে, নেই ব্যালন ডি’অরজয়ী কেইন হাঁটুর চোটে চেকিয়ার বিপক্ষে অনিশ্চিত ইয়ামাল কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আজ তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬ গুলশানে অনুষ্ঠান শেষে গাড়িতে হামলার অভিযোগ পরীমনির
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এসএসসি ফল পুনর্নিরীক্ষণে রেকর্ড আবেদন, জমা পড়েছে প্রায় ১৩ লাখ খাতা

এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য এবার রেকর্ডসংখ্যক আবেদন পড়েছে। একাধিক বিষয়ে আবেদন করায় মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য জমা পড়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, এবার ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন ৪ লাখ ২ হাজার ৫১ জন শিক্ষার্থী। তাদের অনেকেই একাধিক বিষয়ে আবেদন করেছেন। ফলে মোট খাতার সংখ্যা ১২ লাখ ৮৭ হাজারের বেশি হয়েছে।

আরও পড়ুনঃ  মাদরাসা শিক্ষককে চড় মারা রুমির নতুন ভিডিও, নিরপেক্ষ তদন্তের দাবি

অল্প সময়ে এত বিপুলসংখ্যক উত্তরপত্র পুনর্নিরীক্ষণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এক অনুষ্ঠানে বলেছেন, এত বিপুলসংখ্যক খাতা স্বল্প সময়ে দেখা প্রায় অসম্ভব। এ বিষয়ে নতুন নীতিমালা তৈরির কথাও জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  সাফ উদ্বোধনী ম্যাচে নাটকীয় লড়াই

তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা প্রত্যেক শিক্ষার্থীর খাতাই দেখা হবে। পুনর্নিরীক্ষণের পর কোনো শিক্ষার্থীর ফল পরিবর্তন হলে কলেজে ভর্তির আবেদনের জন্য তাকে নতুন করে সময় দেওয়া হবে।

আরও পড়ুনঃ  বাস-ট্রাকে আগুন দিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি মেনে নেবে না সরকার: শামা ওবায়েদ

শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান বলেন, অল্প সময়ে বিপুলসংখ্যক খাতা সুষ্ঠুভাবে পুনর্নিরীক্ষণ করা বড় চ্যালেঞ্জ। তবে শিক্ষার্থীদের স্বার্থে এ উদ্যোগ ইতিবাচক বলেও মন্তব্য করেন তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ছয় শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা

এসএসসি ফল পুনর্নিরীক্ষণে রেকর্ড আবেদন, জমা পড়েছে প্রায় ১৩ লাখ খাতা

আপডেটের সময়: ১২:৩৭:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য এবার রেকর্ডসংখ্যক আবেদন পড়েছে। একাধিক বিষয়ে আবেদন করায় মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য জমা পড়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, এবার ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন ৪ লাখ ২ হাজার ৫১ জন শিক্ষার্থী। তাদের অনেকেই একাধিক বিষয়ে আবেদন করেছেন। ফলে মোট খাতার সংখ্যা ১২ লাখ ৮৭ হাজারের বেশি হয়েছে।

আরও পড়ুনঃ  কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

অল্প সময়ে এত বিপুলসংখ্যক উত্তরপত্র পুনর্নিরীক্ষণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এক অনুষ্ঠানে বলেছেন, এত বিপুলসংখ্যক খাতা স্বল্প সময়ে দেখা প্রায় অসম্ভব। এ বিষয়ে নতুন নীতিমালা তৈরির কথাও জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  দীর্ঘ বিরতির পর খুলছে সেন্টমার্টিন, পর্যটক বাড়লেও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা প্রত্যেক শিক্ষার্থীর খাতাই দেখা হবে। পুনর্নিরীক্ষণের পর কোনো শিক্ষার্থীর ফল পরিবর্তন হলে কলেজে ভর্তির আবেদনের জন্য তাকে নতুন করে সময় দেওয়া হবে।

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে জয়ের স্বাদ পেল বাংলাদেশ