ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কানাডার উপনির্বাচনে মুখোমুখি দুই বাংলাদেশি, জমে উঠেছে লড়াই

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ১৩ সময় দেখুন

কানাডার অন্টারিও প্রদেশের স্কারবরো সাউথওয়েস্ট আসনের উপনির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। আগামী ৩ সেপ্টেম্বরের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত দুই প্রার্থী—ক্ষমতাসীন প্রগ্রেসিভ কনজারভেটিভ (পিসি) পার্টির ডা. নূর তরুন ও অন্টারিও লিবারেল পার্টির আহসানুল হাফিজ—এমপিপি পদে লড়ছেন।

তবে নির্বাচনী মাঠে লড়াই কেবল এই দুই প্রার্থীর মধ্যে সীমাবদ্ধ নয়। নিউ ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ফাতিমা শাবান এবং গ্রিন পার্টির মার্ক বেকারিংও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

টরন্টোর বহুজাতিক এলাকা স্কারবরো সাউথওয়েস্টে উল্লেখযোগ্য বাংলাদেশি জনগোষ্ঠী রয়েছে। ২০২১ সালের আদমশুমারি অনুযায়ী, আসনটির প্রায় ৮ হাজার ৫০৫ জন বাসিন্দা নিজেদের বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে পরিচয় দিয়েছেন। মোট জনসংখ্যার প্রায় ৭ শতাংশ হওয়ায় এবারের নির্বাচনে বাংলাদেশি ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

আরও পড়ুনঃ  পেলে-বেকেনবাওয়ারের ক্লাবে যাচ্ছেন বাংলাদেশের শামিত!

দুই বাংলাদেশি প্রার্থীর পরিচয়

ডা. নূর তরুন দীর্ঘদিন ধরে স্কারবরো এলাকায় চিকিৎসক ও কমিউনিটি নেতা হিসেবে পরিচিত। দুই দশকের বেশি সময় ধরে তিনি এ এলাকার সঙ্গে যুক্ত। ২০২৫ সালের ফেডারেল নির্বাচনেও তিনি একই এলাকায় কনজারভেটিভ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে হাসপাতালে শ্বেতা তিওয়ারি, চিন্তায় ভক্তরা

অন্যদিকে আহসানুল হাফিজ বাংলাদেশে জন্মগ্রহণ করে ২০০২ সালে কানাডায় পাড়ি জমান। গণিতে স্নাতক ডিগ্রি অর্জনের পর ব্যবসায় যুক্ত হন। তার প্রচারণার তথ্য অনুযায়ী, বর্তমানে তিনি অন্টারিওজুড়ে ৩০টি ডমিনোজ স্টোর পরিচালনা করেন। লিবারেল রাজনীতিতেও তিনি সক্রিয় ছিলেন।

কেন গুরুত্বপূর্ণ এই আসন?

স্কারবরো সাউথওয়েস্ট দীর্ঘদিন ধরে এনডিপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ২০১৮ সাল থেকে আসনটির এমপিপি ছিলেন ডলি বেগম। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি পদত্যাগ করে ফেডারেল নির্বাচনে অংশ নিয়ে জয়ী হলে আসনটি শূন্য হয়।

আরও পড়ুনঃ  ২৮ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগে আলোচনায় মাজেদুর রহমান, কে এই ব্যাংকার?

এবার আসনটি ধরে রাখতে চায় এনডিপি। অন্যদিকে ক্ষমতাসীন পিসি পার্টি আসনটি দখলে নিতে চাইছে। লিবারেলরাও ডলি বেগমের সাম্প্রতিক সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করছে।

ফলে বাংলাদেশি ভোটারদের সমর্থন, এনডিপির শক্ত অবস্থান এবং পিসি-লিবারেলদের প্রতিদ্বন্দ্বিতা—সব মিলিয়ে ৩ সেপ্টেম্বরের উপনির্বাচনটি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শেষ পর্যন্ত বাংলাদেশি ভোটারদের বড় অংশ কার দিকে যায়, তার ওপরও নির্বাচনের ফলাফলে বড় প্রভাব পড়তে পারে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কানাডার উপনির্বাচনে মুখোমুখি দুই বাংলাদেশি, জমে উঠেছে লড়াই

আপডেটের সময়: ১০:০০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

কানাডার অন্টারিও প্রদেশের স্কারবরো সাউথওয়েস্ট আসনের উপনির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। আগামী ৩ সেপ্টেম্বরের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত দুই প্রার্থী—ক্ষমতাসীন প্রগ্রেসিভ কনজারভেটিভ (পিসি) পার্টির ডা. নূর তরুন ও অন্টারিও লিবারেল পার্টির আহসানুল হাফিজ—এমপিপি পদে লড়ছেন।

তবে নির্বাচনী মাঠে লড়াই কেবল এই দুই প্রার্থীর মধ্যে সীমাবদ্ধ নয়। নিউ ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ফাতিমা শাবান এবং গ্রিন পার্টির মার্ক বেকারিংও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

টরন্টোর বহুজাতিক এলাকা স্কারবরো সাউথওয়েস্টে উল্লেখযোগ্য বাংলাদেশি জনগোষ্ঠী রয়েছে। ২০২১ সালের আদমশুমারি অনুযায়ী, আসনটির প্রায় ৮ হাজার ৫০৫ জন বাসিন্দা নিজেদের বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে পরিচয় দিয়েছেন। মোট জনসংখ্যার প্রায় ৭ শতাংশ হওয়ায় এবারের নির্বাচনে বাংলাদেশি ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

আরও পড়ুনঃ  বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে লাগতে পারে দুই বছর, জানালেন অর্থমন্ত্রী

দুই বাংলাদেশি প্রার্থীর পরিচয়

ডা. নূর তরুন দীর্ঘদিন ধরে স্কারবরো এলাকায় চিকিৎসক ও কমিউনিটি নেতা হিসেবে পরিচিত। দুই দশকের বেশি সময় ধরে তিনি এ এলাকার সঙ্গে যুক্ত। ২০২৫ সালের ফেডারেল নির্বাচনেও তিনি একই এলাকায় কনজারভেটিভ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

আরও পড়ুনঃ  বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী রিধিকার মরদেহ উদ্ধার