ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফটিকছড়িতে ৬ জনকে গুলির ঘটনায় দায় স্বীকার করে ‘শুটার রায়হানের’ ফেসবুক পোস্ট ডোনাল্ড-সল্টের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড কার্পেটিংয়ের সাত দিনের মাথায় ধসে পড়ল ৬ কোটি ৭৮ লাখ টাকার সড়ক আইনি প্রক্রিয়া মোকাবিলার সাহস থাকলে শেখ হাসিনাকে স্বাগত জানানো হবে: আমিনুল হক রাজধানীর আট জোনে চলবে ভিন্ন রঙের ই-রিকশা: ডিএনসিসি প্রশাসক সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা করা অনুচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনাকে ফিরতে দেওয়া হবে না: হুমায়ুন কবির ২৩ দিনে সারা দেশে আওয়ামী লীগের ২১৩টি নাশকতার ঘটনা: তথ্য উপদেষ্টা ৫ শতাংশের কম নগদ লভ্যাংশে ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করতে পারবে না কোম্পানি সাতক্ষীরায় পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ আসামি ছিনতাই, গ্রেপ্তার ৭
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কার্পেটিংয়ের সাত দিনের মাথায় ধসে পড়ল ৬ কোটি ৭৮ লাখ টাকার সড়ক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:২৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১৪ সময় দেখুন

শরীয়তপুরের গোসাইরহাটে প্রায় ৬ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সড়কের কার্পেটিংয়ের কাজ শেষ হওয়ার মাত্র সাত দিনের মাথায় প্রায় ৫০ মিটার অংশ ধসে পড়েছে। একই সড়কের আরও পাঁচটি স্থানে ছোট আকারের ধস এবং চারটি স্থানে বড় ফাটল দেখা দিয়েছে। এতে সড়কটির নির্মাণমান ও সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, দ্রুত সংস্কার করা না হলে ফাটল দেখা দেওয়া অংশগুলোও ধসে পড়তে পারে।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজের সময় পাশের খাল থেকে ভেকু দিয়ে মাটি কেটে এনে সড়কের পাশ ভরাট করা হয়েছে। কিন্তু ঝুঁকিপূর্ণ অংশে প্রয়োজনীয় পাইলিং ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে মাটি সরে গিয়ে সড়কের বিভিন্ন স্থানে ধস ও ফাটল দেখা দিয়েছে। তাঁদের দাবি, বর্তমানে প্রায় ৫০ মিটারজুড়ে যে অংশটি ধসে পড়েছে, সেটি নির্মাণকাজ চলাকালীনও একবার ভেঙে গিয়েছিল।

আরও পড়ুনঃ  জামালগঞ্জে যুবদল নেতার ফার্নিচার মার্কেটে আগুন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় প্রায় ৪ হাজার ১২০ মিটার দীর্ঘ সড়কটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পে ব্যয় ধরা হয় ৬ কোটি ৭৮ লাখ টাকা। দরপত্রের মাধ্যমে কাজটি পায় প্রগতি এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির পক্ষে কাজটি বাস্তবায়ন করেন জিয়াউর রহমান জমাদ্দার।

সম্প্রতি সড়কটির কার্পেটিংয়ের কাজ শেষ হয়। এর মাত্র সাত দিনের মাথায় প্রায় ৫০ মিটার অংশ ধসে পিচ ও নিচের মাটি সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া আরও পাঁচটি স্থানে ছোট ধস এবং চারটি স্থানে বড় ফাটল দেখা দিয়েছে। এতে সড়ক দিয়ে যানবাহন চলাচলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে।

নির্মাণকাজ নিয়ে স্থানীয়দের অভিযোগ

স্থানীয় বাসিন্দা আল-আমিন বলেন, নির্মাণকাজ চলার সময়ই ওই স্থানে একবার ভাঙন দেখা দিয়েছিল। তখন খালের পাশ থেকে ভেকু দিয়ে মাটি এনে ফেলা হয়। তাঁরা আপত্তি জানালেও তা আমলে নেওয়া হয়নি। বালু ও খোয়া দিয়ে দায়সারাভাবে কাজ শেষ করে পিচ ঢেলে চলে যান সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুনঃ  সিলেট মহানগরে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ

আরেক বাসিন্দা আশিক মোড়ল বলেন, সড়ক নির্মাণের এক সপ্তাহও হয়নি, এরই মধ্যে তা ভেঙে পড়েছে। তাঁর অভিযোগ, রাস্তার পাশে পাইলিং করা প্রয়োজন ছিল, কিন্তু তা করা হয়নি। উল্টো পাশের মাটি কেটে সড়কের কাজে ব্যবহার করা হয়েছে। সড়কটি টেকসই করতে দ্রুত ও যথাযথ সংস্কারের দাবি জানান তিনি।

ধসের জন্য বৃষ্টিকে দায়ী ঠিকাদার

ঠিকাদার জিয়াউর রহমান জমাদ্দার ধসের কারণ হিসেবে টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়াকে দায়ী করেছেন। তিনি বলেন, বৃষ্টির কারণে সড়কের মাটি সরে গিয়ে বিভিন্ন স্থানে ধসের সৃষ্টি হয়েছে। কাজটি এখনো নির্মাণাধীন থাকায় ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে দেওয়া হবে।

আরও পড়ুনঃ  কোটালীপাড়ায় আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

স্থানীয়দের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয়রা কী বললেন, তা কোনো বিষয় নয়। তাঁরা কাজের কী বোঝেন?

এদিকে সড়কটির নির্মাণমান ও ধসের বিষয়ে বক্তব্য জানতে গোসাইরহাট উপজেলা এলজিইডির প্রকৌশলী আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি। তবে গোপনে ধারণ করা বক্তব্যে তাঁকে বলতে শোনা যায়, তিনি কোনো বক্তব্য দিতে পারবেন না, এতে তাঁর সমস্যা হবে। এ বিষয়ে ঠিকাদার জিয়াউর রহমানের সঙ্গে কথা বলার পরামর্শও দেন তিনি।

সড়কটির নির্মাণমান যাচাই, ধসের প্রকৃত কারণ নির্ধারণ এবং ক্ষতিগ্রস্ত অংশের স্থায়ী সমাধানে এলজিইডি কী পদক্ষেপ নেবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ এই সড়কটির স্থায়িত্ব নিশ্চিত করতে দ্রুত তদন্ত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ফটিকছড়িতে ৬ জনকে গুলির ঘটনায় দায় স্বীকার করে ‘শুটার রায়হানের’ ফেসবুক পোস্ট

কার্পেটিংয়ের সাত দিনের মাথায় ধসে পড়ল ৬ কোটি ৭৮ লাখ টাকার সড়ক

আপডেটের সময়: ০৬:২৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শরীয়তপুরের গোসাইরহাটে প্রায় ৬ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সড়কের কার্পেটিংয়ের কাজ শেষ হওয়ার মাত্র সাত দিনের মাথায় প্রায় ৫০ মিটার অংশ ধসে পড়েছে। একই সড়কের আরও পাঁচটি স্থানে ছোট আকারের ধস এবং চারটি স্থানে বড় ফাটল দেখা দিয়েছে। এতে সড়কটির নির্মাণমান ও সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, দ্রুত সংস্কার করা না হলে ফাটল দেখা দেওয়া অংশগুলোও ধসে পড়তে পারে।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজের সময় পাশের খাল থেকে ভেকু দিয়ে মাটি কেটে এনে সড়কের পাশ ভরাট করা হয়েছে। কিন্তু ঝুঁকিপূর্ণ অংশে প্রয়োজনীয় পাইলিং ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে মাটি সরে গিয়ে সড়কের বিভিন্ন স্থানে ধস ও ফাটল দেখা দিয়েছে। তাঁদের দাবি, বর্তমানে প্রায় ৫০ মিটারজুড়ে যে অংশটি ধসে পড়েছে, সেটি নির্মাণকাজ চলাকালীনও একবার ভেঙে গিয়েছিল।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিওর অভিযোগ, পুলিশ যাওয়ার আগেই জানালা ভেঙে পালালেন নারী

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় প্রায় ৪ হাজার ১২০ মিটার দীর্ঘ সড়কটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পে ব্যয় ধরা হয় ৬ কোটি ৭৮ লাখ টাকা। দরপত্রের মাধ্যমে কাজটি পায় প্রগতি এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির পক্ষে কাজটি বাস্তবায়ন করেন জিয়াউর রহমান জমাদ্দার।

সম্প্রতি সড়কটির কার্পেটিংয়ের কাজ শেষ হয়। এর মাত্র সাত দিনের মাথায় প্রায় ৫০ মিটার অংশ ধসে পিচ ও নিচের মাটি সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া আরও পাঁচটি স্থানে ছোট ধস এবং চারটি স্থানে বড় ফাটল দেখা দিয়েছে। এতে সড়ক দিয়ে যানবাহন চলাচলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে।

নির্মাণকাজ নিয়ে স্থানীয়দের অভিযোগ

স্থানীয় বাসিন্দা আল-আমিন বলেন, নির্মাণকাজ চলার সময়ই ওই স্থানে একবার ভাঙন দেখা দিয়েছিল। তখন খালের পাশ থেকে ভেকু দিয়ে মাটি এনে ফেলা হয়। তাঁরা আপত্তি জানালেও তা আমলে নেওয়া হয়নি। বালু ও খোয়া দিয়ে দায়সারাভাবে কাজ শেষ করে পিচ ঢেলে চলে যান সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুনঃ  বিয়ের বাসর রাতে অন্তঃসত্ত্বা তরুণীর উপস্থিতি, নববধূকে নিয়ে বাড়ি ছাড়লেন বর