ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কেইনের পেনাল্টি মিসে ড্র, পয়েন্ট তালিকায় শীর্ষে বায়ার্ন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৩২ সময় দেখুন

ব্যালন ডি’অর জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই হতাশ হতে হলো হ্যারি কেইনকে। মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ডার ক্লাসিকোতে পেনাল্টি মিস করেছেন ইংল্যান্ডের এই স্ট্রাইকার। শেষ পর্যন্ত বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বায়ার্ন মিউনিখ।

ম্যাচের আগে কেইনের ব্যালন ডি’অর জয়ের আনন্দ উদ্‌যাপন করে বায়ার্ন। গত সোমবার লন্ডনে বিশ্বের সেরা ফুটবলারের স্বীকৃতি পাওয়া এই স্ট্রাইকারের সামনে ছিল ঐতিহাসিক সপ্তাহটিকে আরও স্মরণীয় করে রাখার সুযোগ। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি।

আরও পড়ুনঃ  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৮ জনের চাকরির সুযোগ, আবেদন ফি ২২৩ টাকা

ম্যাচের ৩৮ মিনিটে কনরাড লাইমারের গোলে এগিয়ে যায় বায়ার্ন। পরে জোবে বেলিংহামের একটি গোল বাতিল হলে সমতায় ফেরার সুযোগ হারায় ডর্টমুন্ড।

দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে পেনাল্টি পায় বায়ার্ন। তবে কেইনের নেওয়া শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর সেরহু গুইরাসির গোলে সমতায় ফেরে ডর্টমুন্ড।

তবে দ্রুতই ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। কেইনের সহায়তায় গোল করেন ডায়োট উপামেকানো। পেনাল্টি থেকে গোল করতে না পারার হতাশা কিছুটা হলেও কাটে ইংলিশ স্ট্রাইকারের।

কিন্তু ম্যাচের ৮৯ মিনিটে ফ্যাবিও সিলভার গোলে সমতা ফেরায় ডর্টমুন্ড। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

আরও পড়ুনঃ  বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ম্যাচে বায়ার্নের জন্য আরও দুঃসংবাদ ছিল একাধিক খেলোয়াড়ের চোট। ব্যালন ডি’অরের জন্য মনোনীত মাইকেল ওলিসে, মিডফিল্ডার ইসমাইল সাইবারি ও ফরোয়ার্ড সার্জ গিন্যাব্রি চোট পেয়েছেন।

ডর্টমুন্ডের গোলরক্ষক গ্রেগর কোবেলের সঙ্গে সংঘর্ষে ডান পায়ে চোট পান সাইবারি। দুই চিকিৎসাকর্মীর সহায়তায় তাকে মাঠ ছাড়তে হয়। নাথানিয়েল ব্রাউনের বদলি হিসেবে মাঠে নামা সাইবারি মাঠ ছাড়ার দুই মিনিট পর চোট পান গিন্যাব্রি। তিনি নিজে মাঠ ছাড়তে পারলেও অস্বস্তিতে ছিলেন। ম্যাচের শেষ দিকে চোট নিয়ে মাঠ ছাড়েন ওলিসেও।

আরও পড়ুনঃ  মানুষের অধিকার নষ্ট করলে শুধু তওবায় কি মুক্তি মেলে?

এদিন বায়ার্নের ডাগআউটে ছিলেন না প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানি। ভাইরাল ইনফেকশনে আক্রান্ত এই বেলজিয়ান কোচ চলতি সপ্তাহে হাসপাতাল থেকে ছাড়া পেলেও আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

এই ড্রয়ের ফলে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ হারিয়েছে বায়ার্ন ও ডর্টমুন্ড। দুই দলেরই পয়েন্ট এখন ১৮। গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে বায়ার্ন, ডর্টমুন্ড দ্বিতীয় স্থানে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

কেইনের পেনাল্টি মিসে ড্র, পয়েন্ট তালিকায় শীর্ষে বায়ার্ন

আপডেটের সময়: ১০:২৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬

ব্যালন ডি’অর জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই হতাশ হতে হলো হ্যারি কেইনকে। মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ডার ক্লাসিকোতে পেনাল্টি মিস করেছেন ইংল্যান্ডের এই স্ট্রাইকার। শেষ পর্যন্ত বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বায়ার্ন মিউনিখ।

ম্যাচের আগে কেইনের ব্যালন ডি’অর জয়ের আনন্দ উদ্‌যাপন করে বায়ার্ন। গত সোমবার লন্ডনে বিশ্বের সেরা ফুটবলারের স্বীকৃতি পাওয়া এই স্ট্রাইকারের সামনে ছিল ঐতিহাসিক সপ্তাহটিকে আরও স্মরণীয় করে রাখার সুযোগ। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি।

আরও পড়ুনঃ  রিয়াদে বড় বৈঠক, দুই দেশের মধ্যে নতুন সহযোগিতার অধ্যায়

ম্যাচের ৩৮ মিনিটে কনরাড লাইমারের গোলে এগিয়ে যায় বায়ার্ন। পরে জোবে বেলিংহামের একটি গোল বাতিল হলে সমতায় ফেরার সুযোগ হারায় ডর্টমুন্ড।

দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে পেনাল্টি পায় বায়ার্ন। তবে কেইনের নেওয়া শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর সেরহু গুইরাসির গোলে সমতায় ফেরে ডর্টমুন্ড।

তবে দ্রুতই ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। কেইনের সহায়তায় গোল করেন ডায়োট উপামেকানো। পেনাল্টি থেকে গোল করতে না পারার হতাশা কিছুটা হলেও কাটে ইংলিশ স্ট্রাইকারের।

কিন্তু ম্যাচের ৮৯ মিনিটে ফ্যাবিও সিলভার গোলে সমতা ফেরায় ডর্টমুন্ড। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

আরও পড়ুনঃ  রাজনৈতিক সমর্থন দেখানোর জায়গা ব্যালট বাক্স, সরকারি অফিস নয়: প্রধানমন্ত্রী