ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর স্থানীয় নির্বাচন সামনে রেখে আজ মন্ত্রণালয়গুলোর সঙ্গে ইসির বৈঠক দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩২ বিলিয়ন ডলার ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও ফিরিয়েছিলেন মেসি, বার্সেলোনায় থাকার ছিল অটুট ইচ্ছা ডোপ টেস্টের উদ্যোগের পর চাঁদপুরের এসআইয়ের খোঁজ মিলছে না কারাবাও কাপের শিরোপা ধরে রাখার অভিযানে রাতে মাঠে নামছে ম্যানসিটি হরমুজে সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়নি দক্ষিণ কোরিয়া সাত মাসে নারীদের ধর্ষণের ৪০০ ঘটনা, শিশু সহিংসতা ৬০৬ সকালের বৃষ্টিতে ঢাকায় স্বস্তি, কয়েক অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা শহীদ জুবায়েরের বোন জেসমিনের চিকিৎসার অগ্রগতি জানলেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

খুলনা জেলা কারাগার থেকে দেয়াল টপকে পালালেন হাজতি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৪৩ সময় দেখুন

খুলনা জেলা কারাগার (পুরাতন) থেকে ইমন মাঝি (৩০) নামে এক হাজতি দেয়াল টপকে পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে কারাগারের পূর্ব পাশের দেয়াল ডিঙিয়ে তিনি পালিয়ে যান। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জেলা কারাগারের সুপার আবু সায়েম।

আরও পড়ুনঃ  ওমরাহ পালনে সৌদি আরবের পথে চিফ হুইপ

পলাতক ইমন মাঝি নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া সেকেলার বটতলা এলাকার জিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুল মাঝির ছেলে।

কারাগার সূত্রে জানা গেছে, সোনাডাঙ্গা থানার একটি চুরি মামলায় গ্রেপ্তার হয়ে গত ১৩ জুন থেকে খুলনা জেলা কারাগারে বন্দি ছিলেন ইমন মাঝি। বৃহস্পতিবার বিকেলে তিনি কয়েকজন হাজতির সঙ্গে পুরুষ ওয়ার্ডে অবস্থান করছিলেন। একপর্যায়ে তিনি লাফিয়ে মহিলা ওয়ার্ডের বাথরুমের পাশে গিয়ে পড়েন। পরে বাথরুমের পাইপ বেয়ে কারাগারের পূর্ব পাশের দেয়াল টপকে পালিয়ে যান।

আরও পড়ুনঃ  ডাকসু সংগ্রহশালায় গোলাম আযমের ছবি, সাঁটালেন ছাত্র ফেডারেশনের নেতা

ঘটনাটি টের পাওয়ার পর কারাগারে পাগলা ঘণ্টা বাজানো হয় এবং তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়। হাজতি পালিয়ে যাওয়ার ঘটনায় প্রশাসনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন

খুলনা জেলা কারাগারের সুপার আবু সায়েম জানান, র‌্যাব, পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী এবং ঊর্ধ্বতন কারা কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। পলাতক হাজতিকে গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে এবং দ্রুত তাকে আটক করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর

খুলনা জেলা কারাগার থেকে দেয়াল টপকে পালালেন হাজতি

আপডেটের সময়: ০৮:৫৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

খুলনা জেলা কারাগার (পুরাতন) থেকে ইমন মাঝি (৩০) নামে এক হাজতি দেয়াল টপকে পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে কারাগারের পূর্ব পাশের দেয়াল ডিঙিয়ে তিনি পালিয়ে যান। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জেলা কারাগারের সুপার আবু সায়েম।

আরও পড়ুনঃ  ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী