খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্য দিবালোকে গুলি করে তরিকুল ইসলাম শেখ নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তরিকুল ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার আমভিটা রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকার গফফারের চায়ের দোকানে এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ জানায়, ঘটনার সময় তরিকুল ইসলাম শেখ চায়ের দোকানের ভেতরে বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এর পেছনে কী কারণ রয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রতিবেদকের নাম 























