ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৯৫ বোতল বিদেশি মদসহ দুইজন গ্রেপ্তার পুলিশের গাড়িতে আগুনের মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম ‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’—ফোনে হত্যার হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু ‘সব অস্থিরতার মাঝে ভিকিই আমার শান্তির আশ্রয়’, জানালেন ক্যাটরিনা গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর সাদা ভাত কি সত্যিই শত্রু? কতটুকু খেলে নিরাপদ, জানুন বিস্তারিত ‘ফোন হ্যাক করে ফাঁসানো হয়েছে স্বামীকে’, এসপি জাহাঙ্গীরের স্ত্রীর দাবি বিয়ের দাওয়াতের খাবারে বিষক্রিয়া, পল্লী চিকিৎসকের মৃত্যু; অসুস্থ নবদম্পতিসহ ৫০ জনের বেশি নভেম্বরের শেষ সপ্তাহেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ ও ড্রোন কারখানা বাতিল করতে চায় সার্বিয়ার ছাত্রজোট
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

যশোরের বাঘারপাড়ায় ৯৫ বোতল বিদেশি মদসহ দুইজন গ্রেপ্তার

মোঃ ফজলুল কবির গামা,
বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ

যশোরের বাঘারপাড়ায় অভিযান চালিয়ে ৯৫ বোতল বিদেশি মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬।

রোববার (১৫ নভেম্বর ২০২৬) সকাল ১১টার দিকে যশোরের বাঘারপাড়া থানার ধলগা বাজার এলাকায় নড়াইল-যশোর মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি প্রাইভেট কার তল্লাশি করে ২৩ বোতল ব্ল্যাক হুইস্কি, ৩৬ বোতল ব্লো হুইস্কি এবং ৩৬ বোতল ম্যাকডাওয়েলস লাক্সারি হুইস্কি উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা দুইজনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ   দশানী নদীতে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের অভিযানে ধ্বংস ২ ড্রেজার মেশিন

গ্রেপ্তারকৃতরা হলেন ফরিদপুরের মধুখালী উপজেলার আরপাড়া গ্রামের মো. মোক্তার হোসেন (৪৮), পিতা আব্দুল সাত্তার মল্লিক এবং পটুয়াখালী সদর উপজেলার গলাচিপা এলাকার মো. রাজ্জাক মৃধা (৫০)। তিনি ওই প্রাইভেট কারের চালক ছিলেন।

আরও পড়ুনঃ  ডেমরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১৮ বছরের যুবক

অভিযান শেষে উদ্ধারকৃত মদ উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঘারপাড়া থানায় নিয়মিত মামলা করা হয়। উদ্ধারকৃত মাদক ও প্রাইভেট কারসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  শিক্ষিকার বাসা থেকে চুরি, ২১ লাখ টাকার স্বর্ণ ও ৫ লাখ টাকা উদ্ধার ভোলায়

এসআরবি-৬, সিপিসি-৩, যশোরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এসআরবি ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করছে। নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

যশোরের বাঘারপাড়ায় ৯৫ বোতল বিদেশি মদসহ দুইজন গ্রেপ্তার

যশোরের বাঘারপাড়ায় ৯৫ বোতল বিদেশি মদসহ দুইজন গ্রেপ্তার

আপডেটের সময়: ০৯:০১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

মোঃ ফজলুল কবির গামা,
বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ

যশোরের বাঘারপাড়ায় অভিযান চালিয়ে ৯৫ বোতল বিদেশি মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬।

রোববার (১৫ নভেম্বর ২০২৬) সকাল ১১টার দিকে যশোরের বাঘারপাড়া থানার ধলগা বাজার এলাকায় নড়াইল-যশোর মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি প্রাইভেট কার তল্লাশি করে ২৩ বোতল ব্ল্যাক হুইস্কি, ৩৬ বোতল ব্লো হুইস্কি এবং ৩৬ বোতল ম্যাকডাওয়েলস লাক্সারি হুইস্কি উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা দুইজনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  কার্ডের সীমা ভেঙে ৪ কোটি টাকা আত্মসাৎ, দেড় কোটিতে কিনেছেন জমি