ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গোয়ালন্দের উন্নয়নে চলতি অর্থবছরেই বড় পদক্ষেপের আশ্বাস প্রতিমন্ত্রীর

রাজবাড়ীর গোয়ালন্দের উন্নয়নে চলতি অর্থবছরেই বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, আইনশৃঙ্খলা ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করা প্রয়োজন। পদ্মা ব্যারেজ নির্মাণের পাশাপাশি দ্বিতীয় পদ্মা সেতুও প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। এসব প্রকল্প বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

আরও পড়ুনঃ  হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৩

গোয়ালন্দের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা ও বাণিজ্যসহ বিভিন্ন খাতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। চলতি অর্থবছরেই এসব পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে।

উন্নয়ন কর্মকাণ্ডে রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করার কথাও জানান তিনি।

সড়কের বেহাল দশা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, শুধু গোয়ালন্দ নয়, সারাদেশের রাস্তাঘাটের অবস্থা খারাপ। বিভিন্ন খাতেও নানা সমস্যা রয়েছে। দীর্ঘদিনের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে এসব সমস্যার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  ২-৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী

তিনি বলেন, এসব সমস্যার সমাধান রাতারাতি সম্ভব নয়। অর্থের সংস্থান, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সময় প্রয়োজন। তবে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং চলতি অর্থবছরেই গোয়ালন্দের অনেক সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংস্কৃতি খাতের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে কেন্দ্র করে নয়, সরকার বাংলাদেশে সুস্থ ও সুন্দর সংস্কৃতিচর্চার পরিবেশ তৈরি করতে চায়। দীর্ঘদিন সংস্কৃতি খাতে পৃষ্ঠপোষকতার অভাবে এ খাতের অধঃপতন হয়েছে, যার প্রভাব যুবসমাজের ওপরও পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

তার ভাষ্য, দেশের ভবিষ্যৎ যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ লক্ষ্যেই সরকার কাজ করছে।

আরও পড়ুনঃ  স্কালোনিই আর্জেন্টিনার একমাত্র পরিকল্পনা, বিকল্প ভাবছে না এএফএ

এর আগে সকালে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে গোয়ালন্দে পৌঁছান সংস্কৃতি প্রতিমন্ত্রী। এ সময় তিনি উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, সাউন্ড সিস্টেম ও হারমোনিয়াম বিতরণ এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

এদিন উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রবেশের সময় আনুষ্ঠানিক অভ্যর্থনার জন্য বিছানো লালগালিচা ব্যবহার না করে পাশের পথ দিয়ে হেঁটে যান প্রতিমন্ত্রী। ঘটনাটি উপস্থিতদের মধ্যে আলোচনার জন্ম দিলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এসএসসিতে শতভাগ পাস ৬৬৯ প্রতিষ্ঠানে, কেউ পাস করেনি ৩১২টিতে

গোয়ালন্দের উন্নয়নে চলতি অর্থবছরেই বড় পদক্ষেপের আশ্বাস প্রতিমন্ত্রীর

আপডেটের সময়: ০৮:২৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দের উন্নয়নে চলতি অর্থবছরেই বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, আইনশৃঙ্খলা ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করা প্রয়োজন। পদ্মা ব্যারেজ নির্মাণের পাশাপাশি দ্বিতীয় পদ্মা সেতুও প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। এসব প্রকল্প বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

আরও পড়ুনঃ  স্কালোনিই আর্জেন্টিনার একমাত্র পরিকল্পনা, বিকল্প ভাবছে না এএফএ

গোয়ালন্দের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা ও বাণিজ্যসহ বিভিন্ন খাতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। চলতি অর্থবছরেই এসব পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে।

উন্নয়ন কর্মকাণ্ডে রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করার কথাও জানান তিনি।

সড়কের বেহাল দশা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, শুধু গোয়ালন্দ নয়, সারাদেশের রাস্তাঘাটের অবস্থা খারাপ। বিভিন্ন খাতেও নানা সমস্যা রয়েছে। দীর্ঘদিনের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে এসব সমস্যার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  ‘হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, দুটো বিপরীত’

তিনি বলেন, এসব সমস্যার সমাধান রাতারাতি সম্ভব নয়। অর্থের সংস্থান, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সময় প্রয়োজন। তবে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং চলতি অর্থবছরেই গোয়ালন্দের অনেক সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংস্কৃতি খাতের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে কেন্দ্র করে নয়, সরকার বাংলাদেশে সুস্থ ও সুন্দর সংস্কৃতিচর্চার পরিবেশ তৈরি করতে চায়। দীর্ঘদিন সংস্কৃতি খাতে পৃষ্ঠপোষকতার অভাবে এ খাতের অধঃপতন হয়েছে, যার প্রভাব যুবসমাজের ওপরও পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

তার ভাষ্য, দেশের ভবিষ্যৎ যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ লক্ষ্যেই সরকার কাজ করছে।

আরও পড়ুনঃ  বিশ্বে প্রথম প্রবীণদের জন্য এমআরএনএ ফ্লু টিকার অনুমোদন