ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাক্কারায় ৪৩০০ বছরের পুরোনো সমাধির সন্ধান, মিলল প্রাচীন মিসরের নতুন তথ্য হরমুজের পর আরব সাগরেও নিষিদ্ধ অঞ্চল বাড়াচ্ছে ইরান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে সানসিলা জেবরিন ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা শুভশ্রীর ‘এমনি’ ক্যাপশন ঘিরে দেব-ভক্তদের কৌতূহল এশিয়ান গেমস শুরুর ১০ দিন আগে বন্যায় বিপর্যস্ত আইচি-নাগোয়া পরিবেশদূষণ রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ঝুঁকিপূর্ণ, ৪৬ পিয়ারে ফাটল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গ্যাস সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ সময় দেখুন

আকস্মিক গ্যাস সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে নতুন একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই করছে সরকার। পায়রা বা মোংলা বন্দর এলাকা কিংবা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সমুদ্র উপকূলের সুবিধাজনক কোনো স্থানে টার্মিনালটি স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে মহিলা আসন-১৭-এর সংসদ সদস্য সুলতানা আহমেদের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান।

কুতুবজোম ও মাতারবাড়ীতেও নতুন টার্মিনাল

প্রধানমন্ত্রী জানান, মহেশখালীর কুতুবজোমে আরও একটি ভাসমান এলএনজি টার্মিনাল এবং মাতারবাড়ীতে একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের কার্যক্রম এগিয়ে চলছে।

আরও পড়ুনঃ  শাপলা চত্বর থেকে চট্টগ্রামমুখী ১১ দলের লং মার্চ শুরু

পরিকল্পনা অনুযায়ী, কুতুবজোমের টার্মিনাল থেকে ২০২৮ সালে এবং মাতারবাড়ীর স্থলভিত্তিক টার্মিনাল থেকে ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে রি-গ্যাসিফাইড এলএনজি সরবরাহ শুরু করার আশা করছে সরকার।

বর্তমানে দেশে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল রয়েছে। এগুলোর মাধ্যমে গড়ে প্রতিদিন প্রায় ৯৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব।

শিল্পে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ

প্রধানমন্ত্রী বলেন, আকস্মিক বা সাময়িক সংকটের সময়ে শিল্প খাতে যাতে গ্যাসের ঘাটতি না হয়, সে জন্য দেশীয় গ্যাসের অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি এলএনজি আমদানির অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  নিষেধাজ্ঞা কাটিয়ে নতুন মৌসুমে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে বসুন্ধরা কিংস

ভবিষ্যতে গ্যাস সংকটের কারণে শিল্প খাত যাতে বড় ধরনের ক্ষতির মুখে না পড়ে, সে লক্ষ্যেই নতুন এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ ছাড়া ভোলার গ্যাস এলএনজি আকারে মূল ভূখণ্ডে এনে আগ্রহী শিল্পপ্রতিষ্ঠানে সরবরাহের সম্ভাব্যতাও যাচাই করা হচ্ছে। গ্যাস পাওয়া সাপেক্ষে এ গ্যাস শিল্পপ্রতিষ্ঠানে সরবরাহের পরিকল্পনা রয়েছে।

এ ক্ষেত্রে অর্থনৈতিক অঞ্চল, ইপিজেড ও বিসিকের মতো পরিকল্পিত শিল্পাঞ্চলের প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী।

পাঁচ বছরে ১৫০ কূপ খননের পরিকল্পনা

দেশীয় গ্যাসের সরবরাহ বাড়াতে ২০৩০-৩১ সালের মধ্যে ১৫০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানি কমেছে, গ্যাস-বিদ্যুৎ সংকটে বাড়ছে উদ্বেগ

নতুন গ্যাসের উৎস অনুসন্ধানে ৪ হাজার ৫০০ লাইন কিলোমিটার ২ডি সাইসমিক সার্ভে এবং ৪ হাজার ২০০ বর্গকিলোমিটার ৩ডি সাইসমিক সার্ভে পরিচালনা করা হবে।

সমুদ্রের ২৬ ব্লকে তেল-গ্যাস অনুসন্ধান

সমুদ্রাঞ্চলের ২৬টি ব্লকে তেল ও গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান নিয়োগে গত ২৪ মে আন্তর্জাতিক বিডিং রাউন্ড আহ্বান করা হয়েছে।

আগামী নভেম্বর পর্যন্ত বিড দাখিলের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি স্থলভাগে তেল ও গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে ‘বাংলাদেশ অনশোর মডেল পিএসসি–২০২৬’ প্রণয়নের কার্যক্রমও নেওয়া হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সাক্কারায় ৪৩০০ বছরের পুরোনো সমাধির সন্ধান, মিলল প্রাচীন মিসরের নতুন তথ্য

গ্যাস সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ

আপডেটের সময়: ০৭:১৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

আকস্মিক গ্যাস সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে নতুন একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই করছে সরকার। পায়রা বা মোংলা বন্দর এলাকা কিংবা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সমুদ্র উপকূলের সুবিধাজনক কোনো স্থানে টার্মিনালটি স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে মহিলা আসন-১৭-এর সংসদ সদস্য সুলতানা আহমেদের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান।

কুতুবজোম ও মাতারবাড়ীতেও নতুন টার্মিনাল

প্রধানমন্ত্রী জানান, মহেশখালীর কুতুবজোমে আরও একটি ভাসমান এলএনজি টার্মিনাল এবং মাতারবাড়ীতে একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের কার্যক্রম এগিয়ে চলছে।

আরও পড়ুনঃ  নিষেধাজ্ঞা কাটিয়ে নতুন মৌসুমে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে বসুন্ধরা কিংস

পরিকল্পনা অনুযায়ী, কুতুবজোমের টার্মিনাল থেকে ২০২৮ সালে এবং মাতারবাড়ীর স্থলভিত্তিক টার্মিনাল থেকে ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে রি-গ্যাসিফাইড এলএনজি সরবরাহ শুরু করার আশা করছে সরকার।

বর্তমানে দেশে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল রয়েছে। এগুলোর মাধ্যমে গড়ে প্রতিদিন প্রায় ৯৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব।

শিল্পে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ

প্রধানমন্ত্রী বলেন, আকস্মিক বা সাময়িক সংকটের সময়ে শিল্প খাতে যাতে গ্যাসের ঘাটতি না হয়, সে জন্য দেশীয় গ্যাসের অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি এলএনজি আমদানির অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে নতুন শর্ত এনবিআরের