ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গ্যাস সরবরাহ সচল রাখতে দরপত্র ছাড়াই ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে উন্মুক্ত দরপত্র ছাড়াই ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থ বিবেচনায় সরাসরি ক্রয় পদ্ধতিতে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে এসব এলএনজি কেনা হবে।

বুধবার (১৯ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুনঃ  বিহারের মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১৪ কার্গো এলএনজি সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানের কাছ থেকে দুই কার্গো করে এলএনজি কেনা হবে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের গ্যাসের চাহিদা পূরণ এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতেই জরুরি ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরাসরি ক্রয় হলেও সরকারি ক্রয়সংক্রান্ত আইন ও বিধিমালা অনুসরণ করেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আরও পড়ুনঃ  এআইয়ের নজরদারিতে আসছে দেশের সব মহাসড়ক

এ ক্ষেত্রে সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ১০৭, ৯৭ ও ৯৮ বিধি অনুসরণ করা হবে।

বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবটি পর্যালোচনা করে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি আমদানির বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুনঃ  সার্ককে ফের সক্রিয় করতে বাংলাদেশের নতুন উদ্যোগ

এর আগে একই বৈঠকগুলোতে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এলএনজি আমদানির আরও কিছু প্রস্তাব অনুমোদনের বিষয়ও উঠে আসে। সাম্প্রতিক সময়ে দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থায় চাপের মধ্যে সরকার অতিরিক্ত এলএনজি আমদানির মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার উদ্যোগ নিচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১১ বছর পর দেবের সঙ্গে পর্দায়, আবেগঘন চিঠিতে শুভশ্রীর মুগ্ধতা

গ্যাস সরবরাহ সচল রাখতে দরপত্র ছাড়াই ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

আপডেটের সময়: ০৭:৪১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে উন্মুক্ত দরপত্র ছাড়াই ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থ বিবেচনায় সরাসরি ক্রয় পদ্ধতিতে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে এসব এলএনজি কেনা হবে।

বুধবার (১৯ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুনঃ  আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে দেশে ফিরিয়ে আনলো বি জি বি

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১৪ কার্গো এলএনজি সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানের কাছ থেকে দুই কার্গো করে এলএনজি কেনা হবে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের গ্যাসের চাহিদা পূরণ এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতেই জরুরি ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরাসরি ক্রয় হলেও সরকারি ক্রয়সংক্রান্ত আইন ও বিধিমালা অনুসরণ করেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আরও পড়ুনঃ  ১৮ হাজার শিক্ষার্থী, কিন্তু শ্রেণিকক্ষ-শিক্ষক সংকটে নীলফামারী কলেজ