ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে আনসার-ভিডিপির মহাপরিচালক সারাদেশে দুর্গাপূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম আইভীর দুই আইনজীবীকে চার দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি ১২ বছর পর চালু হলো চীন-উত্তর কোরিয়াকে সংযুক্তকারী সেতু ফুলে সাজানো গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায় জানালেন শিক্ষক-শিক্ষার্থীরা যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে দুই তরুণ-তরুণীর মৃত্যু ২০ অক্টোবর চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপে প্রহরীর দায়িত্ব পালন করবেন বিএনপি নেতাকর্মীরা: রিজভী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলার দাবি সৌদি জোটের নিরাপদ সড়ক গড়তে শিক্ষার্থীদেরও আইন মানতে হবে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গ্রেফতারের মুখে টালিউড অভিনেতা সোহম চক্রবর্তী!

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ১৩ সময় দেখুন
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সাবেক বিধায়ক সোহম চক্রবর্তী ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আইনি জটিলতায় পড়েছেন। এই মামলায় কলকাতা হাইকোর্ট তার আগাম জামিনের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন।

বুধবার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি শেষে এই রায় দেওয়া হয়। এর ফলে এই মামলায় সোহমের গ্রেফতার এড়ানোর পথ কার্যত বন্ধ হয়ে গেল বলে মনে করছেন আইনি বিশেষজ্ঞরা। এর আগে গত জুন মাসে বালুরঘাট জেলা আদালতও একই মামলায় তার আগাম জামিন আবেদন খারিজ করেছিলেন।

আরও পড়ুনঃ  দুর্গাপূজায় বিশেষ ট্রেনের ব্যবস্থা, ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল
মামলার নথি ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত ২০১৮ সালে। সে সময় একটি নতুন বাংলা চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন এক পরিচালক। ছবির প্রধান চরিত্রে অভিনয়ের জন্য তিনি সোহমের সঙ্গে যোগাযোগ করেন এবং অগ্রিম বাবদ তাকে ১৫ লাখ টাকা দেন। তবে অভিযোগ উঠেছে, টাকা নেওয়ার পর থেকেই অভিনেতা নানা অজুহাতে শুটিং পেছাতে থাকেন।

আরও পড়ুনঃ  দেশের সব বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস: ইউজিসি সদস্য ড. মামুন
প্রায় দুই বছর পেরিয়ে গেলে এবং প্রযোজকের আর্থিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়লে তিনি সোহমের কাছে টাকা ফেরত চান। অভিযোগকারীর দাবি, অর্থ ফেরত চাওয়ামাত্রই তাকে নানাভাবে ভয়ভীতি দেখানো হয়; এমনকি প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোর ভয়ও দেখানো হয়।

অভিযোগকারী আরও জানান, তৎকালীন সময়ে সোহম রাজনৈতিকভাবে প্রভাবশালী দলের বিধায়ক ও শাসকদলের ঘনিষ্ঠ হওয়ায় তিনি সে সময় আইনি ব্যবস্থা নেওয়ার সাহস পাননি। পরবর্তীতে রাজ্য রাজনীতিতে প্রেক্ষাপট পরিবর্তনের পর তিনি পুলিশের দ্বারস্থ হয়ে প্রতারণা ও হুমকি দেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করেন। আইনজীবীদের মতে, কলকাতা হাইকোর্ট থেকে কোনো ধরনের অন্তর্বর্তীকালীন সুরক্ষা না পাওয়ায় সোহম চক্রবর্তীর আইনি লড়াই এখন আরও কঠিন ও অনিশ্চয়তার মুখে পড়ল।
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে আনসার-ভিডিপির মহাপরিচালক

গ্রেফতারের মুখে টালিউড অভিনেতা সোহম চক্রবর্তী!

আপডেটের সময়: ০৮:৫৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সাবেক বিধায়ক সোহম চক্রবর্তী ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আইনি জটিলতায় পড়েছেন। এই মামলায় কলকাতা হাইকোর্ট তার আগাম জামিনের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন।

বুধবার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি শেষে এই রায় দেওয়া হয়। এর ফলে এই মামলায় সোহমের গ্রেফতার এড়ানোর পথ কার্যত বন্ধ হয়ে গেল বলে মনে করছেন আইনি বিশেষজ্ঞরা। এর আগে গত জুন মাসে বালুরঘাট জেলা আদালতও একই মামলায় তার আগাম জামিন আবেদন খারিজ করেছিলেন।

আরও পড়ুনঃ  ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে কক্সবাজারের হোটেলে উঠেছিলেন স্কুলছাত্রী তাজমিন, রেজিস্টারে বয়স ১৮
মামলার নথি ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত ২০১৮ সালে। সে সময় একটি নতুন বাংলা চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন এক পরিচালক। ছবির প্রধান চরিত্রে অভিনয়ের জন্য তিনি সোহমের সঙ্গে যোগাযোগ করেন এবং অগ্রিম বাবদ তাকে ১৫ লাখ টাকা দেন। তবে অভিযোগ উঠেছে, টাকা নেওয়ার পর থেকেই অভিনেতা নানা অজুহাতে শুটিং পেছাতে থাকেন।

আরও পড়ুনঃ  সৌদি আরামকোর প্রধান কার্যালয়ে হুথিদের তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা