ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে আনসার-ভিডিপির মহাপরিচালক সারাদেশে দুর্গাপূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম আইভীর দুই আইনজীবীকে চার দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি ১২ বছর পর চালু হলো চীন-উত্তর কোরিয়াকে সংযুক্তকারী সেতু ফুলে সাজানো গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায় জানালেন শিক্ষক-শিক্ষার্থীরা যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে দুই তরুণ-তরুণীর মৃত্যু ২০ অক্টোবর চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপে প্রহরীর দায়িত্ব পালন করবেন বিএনপি নেতাকর্মীরা: রিজভী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলার দাবি সৌদি জোটের নিরাপদ সড়ক গড়তে শিক্ষার্থীদেরও আইন মানতে হবে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

চলতি মাসেই এমআরটি-১-এর চার ভূগর্ভস্থ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৩০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ১৭ সময় দেখুন

রাজধানীর বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল এমআরটি লাইন-১ প্রকল্পের চারটি স্টেশনে চলতি মাসেই ইউটিলিটি স্থানান্তরের কাজ শুরু হতে যাচ্ছে। চুক্তি প্যাকেজ-৩-এর আওতায় কমলাপুর, রাজারবাগ, মালিবাগ ও রামপুরা স্টেশনে এ কার্যক্রম শুরু হবে।

ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের (এমআরটি লাইন-১) প্রকল্প পরিচালক মো. সারওয়ার উদ্দিন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, চুক্তি প্যাকেজ-৪-এর আওতায় নতুনবাজার, উত্তর বাড্ডা, বাড্ডা ও আফতাবনগর স্টেশনে ইউটিলিটি স্থানান্তরের কাজ এগিয়ে চলছে। এসবের মধ্যে উত্তর বাড্ডা, বাড্ডা ও আফতাবনগর স্টেশনে ২০২৫ সালের ২০ জানুয়ারি কাজ শুরু হয়।

আরও পড়ুনঃ  গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকল্পের তথ্য অনুযায়ী, প্যাকেজ-৬-এর আওতায় বিমানবন্দর, টার্মিনাল-৩ ও খিলক্ষেত স্টেশনে এবং প্যাকেজ-৫-এর আওতায় নর্দা স্টেশনে ইউটিলিটি স্থানান্তরের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

ইউটিলিটি নেওয়া হচ্ছে কমন করিডরে

এমআরটি লাইন-১-এর ১২টি ভূগর্ভস্থ স্টেশনের আশপাশে থাকা বিভিন্ন ইউটিলিটি লাইন ও সেবা স্থানান্তর করে একটি ‘ইউটিলিটি কমন করিডরে’ নেওয়া হচ্ছে। এ কাজে যুক্ত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।

নির্মাণকাজ চলাকালে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

আরও পড়ুনঃ  তাজমিন হত্যা মামলা: মূল ফটকের চাবি ও রাজুকে জিজ্ঞাসাবাদ নিয়ে নতুন তথ্য

প্রকল্প কর্তৃপক্ষের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মার্চের মধ্যে ইউটিলিটি স্থানান্তরের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে কিছু কার্যক্রম আগামী বছরের অক্টোবর বা নভেম্বর পর্যন্ত চলতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন।

বিমানবন্দর থেকে কমলাপুর যুক্ত হবে ভূগর্ভস্থ পথে

২০২৩ সালের ২ ফেব্রুয়ারি এমআরটি লাইন-১ প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পের আওতায় দুটি রুট নির্মাণ করা হচ্ছে।

এর মধ্যে ১৯ দশমিক ৮৭২ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ বিমানবন্দর রুটে থাকবে ১২টি স্টেশন। এ রুটের মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যুক্ত হবে কমলাপুর রেলওয়ে স্টেশনের সঙ্গে।

আরও পড়ুনঃ  আজকের স্বর্ণের দাম: ১৪ অক্টোবর ২০২৬

অন্যদিকে, ১১ দশমিক ৩৬৯ কিলোমিটার দীর্ঘ পূর্বাচল রুটে থাকবে সাতটি উড়াল ও দুটি ভূগর্ভস্থ স্টেশন। এ রুট নতুনবাজারকে পূর্বাচলের সঙ্গে সংযুক্ত করবে।

প্রকল্পের ডিপো নির্মাণের জন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ মৌজায় ৩৫ দশমিক ৯০ হেক্টর জমির ভূমি উন্নয়নকাজ ২০২৫ সালের ৩১ আগস্ট শেষ হয়েছে।

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে বাস্তবায়নাধীন এমআরটি লাইন-১ চালু হলে রাজধানীর গণপরিবহন ব্যবস্থার সক্ষমতা বাড়বে এবং যানজট কমাতে ভূমিকা রাখবে বলে আশা করছে প্রকল্প কর্তৃপক্ষ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে আনসার-ভিডিপির মহাপরিচালক

চলতি মাসেই এমআরটি-১-এর চার ভূগর্ভস্থ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু

আপডেটের সময়: ১০:৩০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

রাজধানীর বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল এমআরটি লাইন-১ প্রকল্পের চারটি স্টেশনে চলতি মাসেই ইউটিলিটি স্থানান্তরের কাজ শুরু হতে যাচ্ছে। চুক্তি প্যাকেজ-৩-এর আওতায় কমলাপুর, রাজারবাগ, মালিবাগ ও রামপুরা স্টেশনে এ কার্যক্রম শুরু হবে।

ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের (এমআরটি লাইন-১) প্রকল্প পরিচালক মো. সারওয়ার উদ্দিন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, চুক্তি প্যাকেজ-৪-এর আওতায় নতুনবাজার, উত্তর বাড্ডা, বাড্ডা ও আফতাবনগর স্টেশনে ইউটিলিটি স্থানান্তরের কাজ এগিয়ে চলছে। এসবের মধ্যে উত্তর বাড্ডা, বাড্ডা ও আফতাবনগর স্টেশনে ২০২৫ সালের ২০ জানুয়ারি কাজ শুরু হয়।

আরও পড়ুনঃ  রাজধানীতে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার, মামলা সন্ত্রাসবিরোধী ও সাইবার আইনে

প্রকল্পের তথ্য অনুযায়ী, প্যাকেজ-৬-এর আওতায় বিমানবন্দর, টার্মিনাল-৩ ও খিলক্ষেত স্টেশনে এবং প্যাকেজ-৫-এর আওতায় নর্দা স্টেশনে ইউটিলিটি স্থানান্তরের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

ইউটিলিটি নেওয়া হচ্ছে কমন করিডরে

এমআরটি লাইন-১-এর ১২টি ভূগর্ভস্থ স্টেশনের আশপাশে থাকা বিভিন্ন ইউটিলিটি লাইন ও সেবা স্থানান্তর করে একটি ‘ইউটিলিটি কমন করিডরে’ নেওয়া হচ্ছে। এ কাজে যুক্ত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।

নির্মাণকাজ চলাকালে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

আরও পড়ুনঃ  চলচ্চিত্রের মানোন্নয়ন ও সিনেমা হল রক্ষায় সরকারের উদ্যোগের কথা জানালেন প্রতিমন্ত্রী

প্রকল্প কর্তৃপক্ষের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মার্চের মধ্যে ইউটিলিটি স্থানান্তরের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে কিছু কার্যক্রম আগামী বছরের অক্টোবর বা নভেম্বর পর্যন্ত চলতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন।

বিমানবন্দর থেকে কমলাপুর যুক্ত হবে ভূগর্ভস্থ পথে

২০২৩ সালের ২ ফেব্রুয়ারি এমআরটি লাইন-১ প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পের আওতায় দুটি রুট নির্মাণ করা হচ্ছে।

এর মধ্যে ১৯ দশমিক ৮৭২ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ বিমানবন্দর রুটে থাকবে ১২টি স্টেশন। এ রুটের মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যুক্ত হবে কমলাপুর রেলওয়ে স্টেশনের সঙ্গে।

আরও পড়ুনঃ  রিয়াদ বিমানবন্দরে হামলার পর জাতিসংঘের আহ্বান: ‘সামনের বিপর্যয় এড়ান, যুদ্ধ কেবল দুর্ভোগ বাড়াবে’