ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ, শুরু ২৬তম নেসেটের যাত্রা মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার সিলেটে সাবেক এমপি রনজিত ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর ডেমরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১৮ বছরের যুবক প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ জুবাইদা রহমানের দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘ছাত্রলীগ ছিল সরকারের পক্ষে, ছাত্রদল আছে শিক্ষার্থীদের পাশে’—নাসির উদ্দিন নাছির

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছির বলেছেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের সময়ে ছাত্রলীগ সবসময় সরকারের পক্ষে অবস্থান নিয়েছিল। বিপরীতে ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে অবস্থান নিয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দিন নাছির বলেন, “আপাতত সাময়িক সময়ের জন্য এইচএসসি পরীক্ষা স্থগিতের যে দাবি শিক্ষার্থীরা করেছে, ছাত্রদলও সেই দাবির সঙ্গে একমত। এ বিষয়ে আমরা গতকালই সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছি। শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পাশে ছাত্রদল সবসময় রয়েছে।”

আরও পড়ুনঃ  বিরামপুরে যুবকের মৃত্যু, নববধূসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ

তিনি আরও বলেন, “গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার কোনো সিদ্ধান্ত নিলে ছাত্রলীগ সেটির পক্ষেই অবস্থান নিত। কিন্তু ছাত্রদল সরকারের অবস্থানের বিপরীতে গিয়ে শিক্ষার্থীদের স্বার্থের পক্ষে কথা বলেছে। আমরা সরকারের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছি।”

আরও পড়ুনঃ  ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, ব্যাহত ২.৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

নাসির বলেন, দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও বিভাগীয় কমিশনারদের বৈঠকের বিষয়টি তারা জেনেছেন। তার আশা, এ বিষয়ে দ্রুত একটি গ্রহণযোগ্য সমাধান আসবে।

প্রশ্নপত্রে ভুল থাকার অভিযোগ প্রসঙ্গে ছাত্রদলের এই নেতা বলেন, “প্রশ্নে ভুল ছিল, এটি একটি কারিগরি সমস্যা। শিক্ষা বোর্ড বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছে। যেকোনো সমস্যারই আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। আমরা শিক্ষার্থীদের সঙ্গেই আছি।”

আরও পড়ুনঃ  টঙ্গীতে তিন সাংবাদিককে তিন ঘণ্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ

উল্লেখ্য, চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়া ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

দুপুরের দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

‘ছাত্রলীগ ছিল সরকারের পক্ষে, ছাত্রদল আছে শিক্ষার্থীদের পাশে’—নাসির উদ্দিন নাছির

আপডেটের সময়: ০৬:০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছির বলেছেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের সময়ে ছাত্রলীগ সবসময় সরকারের পক্ষে অবস্থান নিয়েছিল। বিপরীতে ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে অবস্থান নিয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দিন নাছির বলেন, “আপাতত সাময়িক সময়ের জন্য এইচএসসি পরীক্ষা স্থগিতের যে দাবি শিক্ষার্থীরা করেছে, ছাত্রদলও সেই দাবির সঙ্গে একমত। এ বিষয়ে আমরা গতকালই সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছি। শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পাশে ছাত্রদল সবসময় রয়েছে।”

আরও পড়ুনঃ  ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, ব্যাহত ২.৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

তিনি আরও বলেন, “গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার কোনো সিদ্ধান্ত নিলে ছাত্রলীগ সেটির পক্ষেই অবস্থান নিত। কিন্তু ছাত্রদল সরকারের অবস্থানের বিপরীতে গিয়ে শিক্ষার্থীদের স্বার্থের পক্ষে কথা বলেছে। আমরা সরকারের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছি।”

আরও পড়ুনঃ  ৭ নভেম্বর ১৯৭৫ বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়