ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
টিকটকের কমেন্টে আসছে ভয়েস মেসেজ, পোলসহ একাধিক নতুন ফিচার হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯১৭ ছয় দফা দাবিতে লালদিঘিতে ১১ দলীয় জোটের সমাবেশ শুরু প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের বিদ্যুৎ বিলের অসঙ্গতিতে প্রধানমন্ত্রীর মা-বাবাকে গালাগালি গ্রহণযোগ্য নয়: রাশেদ খাঁন ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইয়ামালকে নিয়ে দুশ্চিন্তায় ফ্লিক বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের দুর্ভোগে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ গণভোটের রায় না মানায় বিএনপি সরকারকে ডা. শফিকুর রহমানের হুঁশিয়ারি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২ মসজিদ কমিটি নিয়ে বিরোধে সোনারগাঁওয়ে বাড়িতে হামলা, যুবদল কর্মীসহ আহত ৪
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জনপ্রিয় সংগীতশিল্পীর বাড়িতে ভয়াবহ হত্যাকাণ্ড, স্ত্রী-কন্যাসহ নিহত ৪

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:১৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ সময় দেখুন

মেক্সিকোর জনপ্রিয় ব্যান্ড ‘কামিলো সেপ্টিমোর’ কীবোর্ডবাদক ও সংগীতশিল্পী জোনাথন মেলেনদেস নিজ বাড়িতে স্ত্রী, তিন বছরের কন্যা ও গৃহপরিচারিকাসহ খুন হয়েছেন। একই ঘটনায় তাদের একটি পোষ্য কুকুরও মারা গেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মেক্সিকো সিটির কাছে একটি অভিজাত এলাকায় জোনাথনের বাড়ি থেকে গত মঙ্গলবার রাতে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে রয়েছেন জোনাথন মেলেনদেস, তার চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পাউলা (৩৫), তাদের তিন বছরের কন্যা এবং গৃহপরিচারিকা আলেইদা রোমেরো ভিকোরিও।

আরও পড়ুনঃ  জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস নয়, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি: হুমায়ুন কবির

গুলিতে হত্যা, হাত বাঁধা ছিল দুজনের

পুলিশ সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজনকে মাথায় এবং অপরজনকে পিঠে গুলি করে হত্যা করা হয়েছে। দুজনকে হাত বাঁধা অবস্থায় পাওয়া যায়। তাদের পোষ্য কুকুরটির পাও বাঁধা ছিল।

তবে পরিবারের ছয় বছরের এক ছেলে এই হত্যাকাণ্ড থেকে অলৌকিকভাবে বেঁচে গেছে।

আরও পড়ুনঃ  সরকারের শীর্ষ নেতৃত্বের সমালোচনা করলেও বর্তমানে কেউ গুম হচ্ছেন না: রিজভী

তদন্তকারীরা জানিয়েছেন, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের মধ্যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।

২৪ ঘণ্টার মধ্যে দুইজন গ্রেপ্তার

ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্য ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, জোনাথনের এক সহযোগী দিয়েগো সেবাস্তিয়ান ‘এন’-কে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেরার্ডো ‘এন’ নামের আরেক ব্যক্তির বিরুদ্ধেও ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  জনগণের আস্থা ধরে রেখে জনকল্যাণমূলক রাষ্ট্র গড়তে চায় বিএনপি: তারেক রহমান

মেক্সিকোর নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা সচিব ওমার গার্সিয়া হারফুচ জানান, অভিযুক্তদের একজন ভুক্তভোগীদের সঙ্গে পূর্বপরিচিত সম্পর্কের সুযোগ নিয়ে কৌশলে বাড়িতে প্রবেশ করেছিল।

ব্যান্ডের শোক প্রকাশ

জোনাথনের আকস্মিক মৃত্যুতে তার ব্যান্ড ‘কামিলো সেপ্টিমোর’ সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শোক প্রকাশ করেছে। এক বার্তায় ব্যান্ডটি জোনাথনের জীবন, সংগীত, ইতিবাচক মানসিকতা এবং তার সঙ্গে কাটানো স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

টিকটকের কমেন্টে আসছে ভয়েস মেসেজ, পোলসহ একাধিক নতুন ফিচার

জনপ্রিয় সংগীতশিল্পীর বাড়িতে ভয়াবহ হত্যাকাণ্ড, স্ত্রী-কন্যাসহ নিহত ৪

আপডেটের সময়: ০৬:১৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

মেক্সিকোর জনপ্রিয় ব্যান্ড ‘কামিলো সেপ্টিমোর’ কীবোর্ডবাদক ও সংগীতশিল্পী জোনাথন মেলেনদেস নিজ বাড়িতে স্ত্রী, তিন বছরের কন্যা ও গৃহপরিচারিকাসহ খুন হয়েছেন। একই ঘটনায় তাদের একটি পোষ্য কুকুরও মারা গেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মেক্সিকো সিটির কাছে একটি অভিজাত এলাকায় জোনাথনের বাড়ি থেকে গত মঙ্গলবার রাতে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে রয়েছেন জোনাথন মেলেনদেস, তার চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পাউলা (৩৫), তাদের তিন বছরের কন্যা এবং গৃহপরিচারিকা আলেইদা রোমেরো ভিকোরিও।

আরও পড়ুনঃ  সরকারের শীর্ষ নেতৃত্বের সমালোচনা করলেও বর্তমানে কেউ গুম হচ্ছেন না: রিজভী

গুলিতে হত্যা, হাত বাঁধা ছিল দুজনের

পুলিশ সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজনকে মাথায় এবং অপরজনকে পিঠে গুলি করে হত্যা করা হয়েছে। দুজনকে হাত বাঁধা অবস্থায় পাওয়া যায়। তাদের পোষ্য কুকুরটির পাও বাঁধা ছিল।

তবে পরিবারের ছয় বছরের এক ছেলে এই হত্যাকাণ্ড থেকে অলৌকিকভাবে বেঁচে গেছে।

আরও পড়ুনঃ  এলএনজি আমদানিতে বাড়ল খরচ, মরক্কো থেকে ৭০ হাজার টন সার কেনার সিদ্ধান্ত

তদন্তকারীরা জানিয়েছেন, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের মধ্যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।

২৪ ঘণ্টার মধ্যে দুইজন গ্রেপ্তার

ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্য ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, জোনাথনের এক সহযোগী দিয়েগো সেবাস্তিয়ান ‘এন’-কে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেরার্ডো ‘এন’ নামের আরেক ব্যক্তির বিরুদ্ধেও ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  অক্ষয় কুমারের নতুন ছবিতে রুক্মিণী, বলিউডে ফের আলোচনায় অভিনেত্রী