ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক রক্তমাখা সেই জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাইযোদ্ধা শেখ আজিজুর স্টেশনে ট্রেন রেখে উধাও চালক, এক ঘণ্টা পর ফিরতেই গন্তব্যের পথে সাগরদাঁড়ী এক্সপ্রেস পুলিশ পরিচয়ে গভীর রাতে রিসোর্টে ডাকাতি, কর্মচারীদের জিম্মি করে লুট জিয়ার সৈনিকরা গত ১৬-১৭ বছরে শেখ হাসিনার একটি চুলও বাঁকা করতে পারেনি: সারজিস আলম  ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, কবে, কখন ও কোথায় হবে ঐতিহাসিক ম্যাচ? বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরও ভয়াবহ হবে: সারজিস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ফলপ্রসূ আলোচনা: ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর বগুড়ায় ক্লিনিককে ৬০ হাজার, ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৬৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জবি সেমিনারে তথ্যমন্ত্রী: ‘রাজনৈতিক সংগ্রামে মুজিব, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন জিয়াউর রহমান’

কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস বিশ্লেষণ করলে তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে রাজনৈতিক সংগ্রাম পরিচালিত হলেও স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেন মেজর জিয়াউর রহমান।

বুধবার (২২ জুলাই) রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশি জাতীয়তাবাদ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, গোটা জাতি যখন রাজনৈতিকভাবে দিকনির্দেশনাহীন অবস্থায় ছিল, তখন মেজর জিয়াউর রহমান সততা, সাহস ও দেশপ্রেমের ভিত্তিতে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন। তাঁর ভাষ্য অনুযায়ী, শেখ মুজিবুর রহমান রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, আর জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধ পরিচালনা করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, জিয়াউর রহমানই বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের পরিচয় সংকট দূর করেছিলেন।

আরও পড়ুনঃ  একরামুল হত্যা: হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে জহির উদ্দিন স্বপন বলেন, দেশের এই ক্রান্তিকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুনঃ  সাঙ্গু নদীতে নৌকাডুবি: দুই দিন পর উদ্ধার হলো নিখোঁজ পর্যটকের মরদেহ

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সব প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নীতি প্রণয়ন করেছিলেন জিয়াউর রহমান। বর্তমান সরকারও সেই নীতির ধারাবাহিকতা বজায় রেখে এগোচ্ছে।

বাংলাদেশি জাতীয়তাবাদের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, দেশের সব ভাষা, সংস্কৃতি ও ধর্মের মানুষকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয়তাবাদ গড়ে তুলতে হবে, যেখানে সবার সমান অধিকার নিশ্চিত থাকবে। ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্যও এই জাতীয়তাবাদ গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  বন্যার বিরতির পর চট্টগ্রাম বোর্ডে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অনুপস্থিত ১,৮২৫ পরীক্ষার্থী

তিনি আরও বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ এখন সর্বজনগ্রাহ্য একটি ধারণা। দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখাই এ দর্শনের মূলনীতি। কোনো নির্দিষ্ট ভাষা বা সংস্কৃতিকে প্রাধান্য নয়, বরং দেশের সব জনগোষ্ঠীকে নিয়ে এগিয়ে যাওয়াই বাংলাদেশি জাতীয়তাবাদের মূল চেতনা।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বার্থই হবে রাষ্ট্র পরিচালনার প্রধান ভিত্তি। এ লক্ষ্যকে সামনে রেখেই সরকার কাজ করছে এবং সব ধর্ম, বর্ণ ও সংস্কৃতির মানুষের অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন ভূমিকা রাখবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক

জবি সেমিনারে তথ্যমন্ত্রী: ‘রাজনৈতিক সংগ্রামে মুজিব, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন জিয়াউর রহমান’

আপডেটের সময়: ০২:৫৪:২২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস বিশ্লেষণ করলে তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে রাজনৈতিক সংগ্রাম পরিচালিত হলেও স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেন মেজর জিয়াউর রহমান।

বুধবার (২২ জুলাই) রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশি জাতীয়তাবাদ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, গোটা জাতি যখন রাজনৈতিকভাবে দিকনির্দেশনাহীন অবস্থায় ছিল, তখন মেজর জিয়াউর রহমান সততা, সাহস ও দেশপ্রেমের ভিত্তিতে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন। তাঁর ভাষ্য অনুযায়ী, শেখ মুজিবুর রহমান রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, আর জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধ পরিচালনা করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, জিয়াউর রহমানই বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের পরিচয় সংকট দূর করেছিলেন।

আরও পড়ুনঃ  সাঙ্গু নদীতে নৌকাডুবি: দুই দিন পর উদ্ধার হলো নিখোঁজ পর্যটকের মরদেহ

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে জহির উদ্দিন স্বপন বলেন, দেশের এই ক্রান্তিকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুনঃ  জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে দায়িত্বের আনুষ্ঠানিক সূচনা করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ