ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ডাকসু নেতা মুসাদ্দিকের পৈতৃক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ দুবলার চরে শুঁটকি মৌসুমে দুর্যোগের ছোবল, দুশ্চিন্তায় ১০ হাজার জেলে জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতীয় কাঠামো গঠনের তাগিদ বাংলাদেশের পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউনিয়ন পরিষদে ভোটের তালিকা প্রকাশ কপ-৩১ সম্মেলনে নীরব ভারত, পর্দার আড়ালে চলছে কূটনৈতিক তৎপরতা ময়মনসিংহে রাতে ট্রেন-বাস ও ইউপি কার্যালয়ে আগুন, দিনে সড়ক অবরোধ গোপালগঞ্জ দিয়ে চলাচল করবে না পশ্চিমাঞ্চল রেলওয়ের ৯টি ট্রেন ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হারল বাংলাদেশ ভারতে চরম দারিদ্র্য কমেছে, এবার লক্ষ্য অর্থনৈতিক সমৃদ্ধি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতীয় কাঠামো গঠনের তাগিদ বাংলাদেশের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:১৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৪ সময় দেখুন

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি (লস অ্যান্ড ড্যামেজ) মোকাবিলায় কার্যকর জাতীয় কাঠামো গঠন এবং বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের অগ্রগতি মূল্যায়নে ন্যায্যতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে দেশটি।

তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনের ৩১তম অধিবেশন (কপ৩১)-এর দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশের এসব অবস্থান তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন অনুবিভাগ) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ।

১৭ নভেম্বর জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) আনুষ্ঠানিক সাইড ইভেন্ট ‘ফ্রম ন্যাশনাল ফ্রেমওয়ার্কস টু গ্লোবাল অ্যাকশন’-এ বক্তব্য দেন তিনি।

আরও পড়ুনঃ  সরকারি চাকরিতে থেকেও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কি না, তদারকি করছে সরকার

নাভিদ শফিউল্লাহ বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি বাংলাদেশের লাখো মানুষের জীবনের কঠিন বাস্তবতা। এর বিরূপ প্রভাব শুধু মানুষের ঘরবাড়ি, সম্পদ ও জীবিকায় সীমাবদ্ধ নয়; সামাজিক বন্ধন, পারস্পরিক সম্পর্ক এবং মানসিক সুস্থতার ওপরও গভীর প্রভাব ফেলে।

তিনি বলেন, লস অ্যান্ড ড্যামেজ মোকাবিলায় সুস্পষ্ট ও কার্যকর জাতীয় কাঠামো প্রণয়ন জরুরি। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় জোরদার, স্থানীয় জনগোষ্ঠীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত এবং জাতীয় উন্নয়ন পরিকল্পনা ও বাজেটে বিষয়টি যথাযথভাবে অন্তর্ভুক্ত করতে হবে।

জলবায়ু পরিবর্তনের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। তাঁর মতে, এটি শুধু নীতিগত অঙ্গীকার নয়, বরং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বাস্তব অগ্রগতি অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অঙ্গীকার বাস্তবায়নের মধ্য দিয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য দীর্ঘস্থায়ী সুফল নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও প্রাণীর প্রতি সদয় হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

এদিকে, ১৮ নভেম্বর কপ৩১ প্রেসিডেন্সির নেতৃত্বে আয়োজিত উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের অনুষ্ঠানে দ্বিতীয় গ্লোবাল স্টকটেক (জিএসটি-২) কার্যক্রমের সূচনা উপলক্ষে বাংলাদেশের জাতীয় বক্তব্য উপস্থাপন করেন নাভিদ শফিউল্লাহ।

সেখানে বৈশ্বিক জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে সম্মিলিত অগ্রগতি মূল্যায়নের জন্য সামগ্রিক, অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সংগত ও বিজ্ঞানভিত্তিক প্রক্রিয়া নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে সর্বশেষ বৈজ্ঞানিক তথ্য-প্রমাণের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন অঞ্চল ও দেশের জাতীয় বাস্তবতা, অগ্রাধিকার, সক্ষমতা ও প্রত্যাশার যথাযথ প্রতিফলন নিশ্চিত করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  ‘পার্শ্ববর্তী দেশের ইন্ধনে গোপন নাশকতায় জড়িত পতিত ফ্যাসিবাদী শক্তি’: রিজভী

বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে উচ্চাকাঙ্ক্ষা ও বাস্তবায়ন জোরদারে আন্তর্জাতিক সহযোগিতা, পারস্পরিক বোঝাপড়া ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্বও তুলে ধরা হয়। দ্বিতীয় গ্লোবাল স্টকটেক প্রক্রিয়াকে কার্যকর করতে সব দেশের অংশগ্রহণ এবং জাতীয় বাস্তবতার প্রতি সংবেদনশীল দৃষ্টিভঙ্গি অনুসরণের প্রয়োজনীয়তার কথা বলা হয়।

সম্মেলনের দুটি পৃথক আয়োজনে অংশগ্রহণের মধ্য দিয়ে জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতীয় সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক জলবায়ু কার্যক্রম মূল্যায়নে ন্যায্যতা ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির পক্ষে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ডাকসু নেতা মুসাদ্দিকের পৈতৃক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতীয় কাঠামো গঠনের তাগিদ বাংলাদেশের

আপডেটের সময়: ০৬:১৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি (লস অ্যান্ড ড্যামেজ) মোকাবিলায় কার্যকর জাতীয় কাঠামো গঠন এবং বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের অগ্রগতি মূল্যায়নে ন্যায্যতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে দেশটি।

তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনের ৩১তম অধিবেশন (কপ৩১)-এর দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশের এসব অবস্থান তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন অনুবিভাগ) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ।

১৭ নভেম্বর জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) আনুষ্ঠানিক সাইড ইভেন্ট ‘ফ্রম ন্যাশনাল ফ্রেমওয়ার্কস টু গ্লোবাল অ্যাকশন’-এ বক্তব্য দেন তিনি।

আরও পড়ুনঃ  দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫.৪০ লাখ কোটি টাকা

নাভিদ শফিউল্লাহ বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি বাংলাদেশের লাখো মানুষের জীবনের কঠিন বাস্তবতা। এর বিরূপ প্রভাব শুধু মানুষের ঘরবাড়ি, সম্পদ ও জীবিকায় সীমাবদ্ধ নয়; সামাজিক বন্ধন, পারস্পরিক সম্পর্ক এবং মানসিক সুস্থতার ওপরও গভীর প্রভাব ফেলে।

তিনি বলেন, লস অ্যান্ড ড্যামেজ মোকাবিলায় সুস্পষ্ট ও কার্যকর জাতীয় কাঠামো প্রণয়ন জরুরি। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় জোরদার, স্থানীয় জনগোষ্ঠীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত এবং জাতীয় উন্নয়ন পরিকল্পনা ও বাজেটে বিষয়টি যথাযথভাবে অন্তর্ভুক্ত করতে হবে।

জলবায়ু পরিবর্তনের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। তাঁর মতে, এটি শুধু নীতিগত অঙ্গীকার নয়, বরং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বাস্তব অগ্রগতি অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অঙ্গীকার বাস্তবায়নের মধ্য দিয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য দীর্ঘস্থায়ী সুফল নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ  আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শরীয়তপুরের যেসব এলাকায়, রাজশাহীতে ৬ ঘণ্টা