ঢাকা ১২:১৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যঝুঁকি ক্রমাগত বাড়লেও এ খাতে বরাদ্দ কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন নীতি-নির্ধারক, গবেষক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে জলবায়ু-স্বাস্থ্য খাতে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শনিবার ঢাকায় অনুষ্ঠিত ‘বাংলাদেশে জলবায়ু সহনশীল স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্য অর্থায়ন’ শীর্ষক এক নীতি সংলাপে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা বিভাগের মোট বাজেটের মধ্যে জলবায়ু-সংশ্লিষ্ট বরাদ্দ ২০২১-২২ অর্থবছরের ২.৭৪ শতাংশ থেকে কমে ২০২৫-২৬ অর্থবছরে ১.৯৭ শতাংশে নেমে এসেছে। একই সময়ে জাতীয় জলবায়ু বাজেটে স্বাস্থ্য খাতের অংশও প্রায় ২.৫ শতাংশ থেকে কমে ১.৫ শতাংশে দাঁড়িয়েছে।

আরও পড়ুনঃ  এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের জরুরি নির্দেশনা

সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি), হেক্স/ইপিইআর এবং সুশীলনের যৌথ উদ্যোগে আয়োজিত এ সংলাপে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ ও অর্থায়নের বাস্তবতা নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ  রমজানের পণ্য আমদানিতে এলসি খোলার শর্ত শিথিল

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে রোগব্যাধি, নিরাপদ পানির সংকট এবং প্রজনন স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণাভিত্তিক তথ্য, কার্যকর নীতি এবং পর্যাপ্ত অর্থায়ন জরুরি।

আরও পড়ুনঃ  নভেম্বর মাসের জন্য জেট ফুয়েলের নতুন দাম

সংলাপে জাতীয় অভিযোজন পরিকল্পনার সঙ্গে স্বাস্থ্য খাতকে আরও সমন্বিত করা, জলবায়ু বাজেট ট্র্যাকিং ব্যবস্থার উন্নয়ন, নজরদারি ও প্রস্তুতির জন্য পুনরাবৃত্ত অর্থায়ন বৃদ্ধি এবং স্বাস্থ্য খাতের জলবায়ু অভিযোজন উদ্যোগে দেশীয় অর্থায়নের সুযোগ সম্প্রসারণের সুপারিশ করা হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবি

আপডেটের সময়: ০৭:২৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যঝুঁকি ক্রমাগত বাড়লেও এ খাতে বরাদ্দ কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন নীতি-নির্ধারক, গবেষক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে জলবায়ু-স্বাস্থ্য খাতে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শনিবার ঢাকায় অনুষ্ঠিত ‘বাংলাদেশে জলবায়ু সহনশীল স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্য অর্থায়ন’ শীর্ষক এক নীতি সংলাপে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা বিভাগের মোট বাজেটের মধ্যে জলবায়ু-সংশ্লিষ্ট বরাদ্দ ২০২১-২২ অর্থবছরের ২.৭৪ শতাংশ থেকে কমে ২০২৫-২৬ অর্থবছরে ১.৯৭ শতাংশে নেমে এসেছে। একই সময়ে জাতীয় জলবায়ু বাজেটে স্বাস্থ্য খাতের অংশও প্রায় ২.৫ শতাংশ থেকে কমে ১.৫ শতাংশে দাঁড়িয়েছে।

আরও পড়ুনঃ  রমজানের পণ্য আমদানিতে এলসি খোলার শর্ত শিথিল

সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি), হেক্স/ইপিইআর এবং সুশীলনের যৌথ উদ্যোগে আয়োজিত এ সংলাপে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ ও অর্থায়নের বাস্তবতা নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ  আমন মৌসুমে ধান-চালের দাম নির্ধারণ, ধান ৩৫ ও সিদ্ধ চাল ৪৯ টাকা

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে রোগব্যাধি, নিরাপদ পানির সংকট এবং প্রজনন স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণাভিত্তিক তথ্য, কার্যকর নীতি এবং পর্যাপ্ত অর্থায়ন জরুরি।

আরও পড়ুনঃ  সাত দিনে প্রবাসী আয় ১০ হাজার ৮৯৯ কোটি টাকা