ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফটিকছড়িতে ৬ জনকে গুলির ঘটনায় দায় স্বীকার করে ‘শুটার রায়হানের’ ফেসবুক পোস্ট ডোনাল্ড-সল্টের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড কার্পেটিংয়ের সাত দিনের মাথায় ধসে পড়ল ৬ কোটি ৭৮ লাখ টাকার সড়ক আইনি প্রক্রিয়া মোকাবিলার সাহস থাকলে শেখ হাসিনাকে স্বাগত জানানো হবে: আমিনুল হক রাজধানীর আট জোনে চলবে ভিন্ন রঙের ই-রিকশা: ডিএনসিসি প্রশাসক সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা করা অনুচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনাকে ফিরতে দেওয়া হবে না: হুমায়ুন কবির ২৩ দিনে সারা দেশে আওয়ামী লীগের ২১৩টি নাশকতার ঘটনা: তথ্য উপদেষ্টা ৫ শতাংশের কম নগদ লভ্যাংশে ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করতে পারবে না কোম্পানি সাতক্ষীরায় পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ আসামি ছিনতাই, গ্রেপ্তার ৭
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জিয়াউল আহসানের অবৈধ সম্পদের তথ্যও আছে: অ্যাটর্নি জেনারেল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:২৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১২ সময় দেখুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রথম ধাপের যুক্তিতর্ক উপস্থাপন শেষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর অবৈধ সম্পদ গড়ে তোলার বিষয়ে রাষ্ট্রের কাছে তথ্য রয়েছে। তিনি বলেন, এমন দৃশ্যমান বিচার নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে কেউ পদ-পদবি ব্যবহার করে এ ধরনের অপরাধে জড়াতে সাহস না পান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

বক্তব্যের শুরুতে যুক্তিতর্ক উপস্থাপনের প্রক্রিয়া এবং রাষ্ট্রের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের অপরাধের ক্ষেত্রে রাষ্ট্রের যে দায়িত্ব রয়েছে, তা পালন করাই রাষ্ট্রের পক্ষে নিযুক্ত প্রধান আইন কর্মকর্তা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দায়িত্ব।

সেনাবাহিনীর ভাবমূর্তি ও বিচারের উদ্দেশ্য

সেনাবাহিনীর সদস্যদের প্রতি মানুষের আস্থা ও সম্মানের প্রসঙ্গ তুলে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, তাঁরা শুধু আইনজীবী হিসেবেই দায়িত্ব পালন করছেন না, এ দেশের নাগরিক হিসেবেও তাঁদের দায়িত্ব রয়েছে। তাঁর ভাষ্য, যাঁর বিচার হচ্ছে, তিনি একজন সেনা কর্মকর্তা ছিলেন। তাঁর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন সাবেক সেনাপ্রধানসহ তাঁর সহযোগী সেনা কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনী অঙ্গাঙ্গিভাবে জড়িত: প্রধানমন্ত্রী

অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের সময় এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে গণমাধ্যমের মাধ্যমে সেনাবাহিনীর সদস্যদের প্রতি মানুষের আস্থা ও সম্মানের বিষয়টিও আলোচনায় আসছে। দু-একজন ব্যক্তির কারণে পুরো বাহিনীর সম্মান ক্ষুণ্ন হওয়া উচিত নয়। তাঁদের উদ্দেশ্য হলো, এ ধরনের অপরাধের বিচার নিশ্চিত করা এবং এমন দৃষ্টান্ত স্থাপন করা, যাতে ভবিষ্যতে কেউ নিজের পদ-পদবি ব্যবহার করে এ ধরনের ঘৃণ্য অপরাধে জড়াতে না পারেন।

ট্রাইব্যুনালের একটি প্রশ্নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপকর্মে সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁর সহকর্মীদের মধ্যে যাঁদের তিনি আস্থায় নিয়েছিলেন, তাঁদের অনেকের বিবেক জাগ্রত হয়েছে এবং তাঁরা সেখান থেকে সরে এসেছেন। কিছু সামরিক কর্মকর্তার বিবেক কাজ করেছে বলেই তাঁরা সাক্ষ্য দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  মিশর ও ইরাকের নাগরিকদের জন্য পারস্পরিক ভিসা বাধ্যবাধকতা তুলে নেওয়ার সিদ্ধান্ত

অবৈধ সম্পদ ও দুদকের মামলা

জিয়াউল আহসানের আর্থিক সম্পদ সম্পর্কে অ্যাটর্নি জেনারেল বলেন, তাঁর অর্জন শুধু পদমর্যাদা পাওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না। তাঁর কথায়, অভিযুক্ত ব্যক্তির বিপুল আর্থিক উন্নতি এবং অবৈধ সম্পদের পাহাড় গড়ার বিষয়ে তাঁদের কাছে তথ্য রয়েছে।

তিনি জানান, জিয়াউল আহসানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক মামলাও রয়েছে। সেই অভিযোগের বিচার স্বতন্ত্রভাবে চলছে।

‘বালিশ কাণ্ড’ ও আন্তর্জাতিক আইনের নজির

মামলার শুরুর দিকের প্রসঙ্গ তুলে ব্যারিস্টার কাজল সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, মামলার শুরুতে তাজুল ইসলাম তাঁকে ভেতরের বিভিন্ন তথ্য জানিয়েছেন। সাক্ষীদের সাক্ষ্যের বাইরেও অভিযুক্ত ব্যক্তির সঙ্গে সরাসরি কথা বলার অভিজ্ঞতা থেকে পাওয়া তথ্য তাঁর সঙ্গে ভাগ করেছেন।

আরও পড়ুনঃ  সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

তিনি ‘বালিশ কাণ্ড’-এর প্রসঙ্গ উল্লেখ করে বলেন, একটি নির্মম হত্যাকাণ্ড আড়াল করা বা নিজেদের দায় এড়ানোর জন্য কত ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল, সে বিষয়টি মামলায় বারবার উঠে আসছে।

যুক্তিতর্কে আন্তর্জাতিক আইনের নজির তুলে ধরার পরিকল্পনার কথা জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, তাঁর বক্তব্যে শুধু বাংলাদেশের আইন ও বিচারব্যবস্থাই নয়, বিভিন্ন দেশে আন্তর্জাতিক অপরাধে জড়িত ব্যক্তিদের বিচার এবং দেশীয় ট্রাইব্যুনালগুলো এ ধরনের অপরাধ কীভাবে মোকাবিলা করেছে, সেসব বিষয়ও তুলে ধরা হবে।

সবশেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান প্রসিকিউটর আমিনুল ইসলামসহ প্রসিকিউশন টিমকে ধন্যবাদ জানান তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, প্রসিকিউশন টিমের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে। রাষ্ট্রের পক্ষে এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের প্রস্তুতি নিতে তিনি সাক্ষ্য, পারিপার্শ্বিক পরিস্থিতি এবং প্রসিকিউশনের পক্ষে উপস্থাপিত বিভিন্ন তথ্য-উপাত্ত সম্পর্কে জানতে ট্রাইব্যুনালে এসেছেন। এ জন্য তিনি বেশ কিছু নোটও নিয়েছেন, যা যুক্তিতর্ক উপস্থাপনে সহায়ক হবে বলে মনে করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ফটিকছড়িতে ৬ জনকে গুলির ঘটনায় দায় স্বীকার করে ‘শুটার রায়হানের’ ফেসবুক পোস্ট

জিয়াউল আহসানের অবৈধ সম্পদের তথ্যও আছে: অ্যাটর্নি জেনারেল

আপডেটের সময়: ০৫:২৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রথম ধাপের যুক্তিতর্ক উপস্থাপন শেষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর অবৈধ সম্পদ গড়ে তোলার বিষয়ে রাষ্ট্রের কাছে তথ্য রয়েছে। তিনি বলেন, এমন দৃশ্যমান বিচার নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে কেউ পদ-পদবি ব্যবহার করে এ ধরনের অপরাধে জড়াতে সাহস না পান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

বক্তব্যের শুরুতে যুক্তিতর্ক উপস্থাপনের প্রক্রিয়া এবং রাষ্ট্রের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের অপরাধের ক্ষেত্রে রাষ্ট্রের যে দায়িত্ব রয়েছে, তা পালন করাই রাষ্ট্রের পক্ষে নিযুক্ত প্রধান আইন কর্মকর্তা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দায়িত্ব।

সেনাবাহিনীর ভাবমূর্তি ও বিচারের উদ্দেশ্য

সেনাবাহিনীর সদস্যদের প্রতি মানুষের আস্থা ও সম্মানের প্রসঙ্গ তুলে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, তাঁরা শুধু আইনজীবী হিসেবেই দায়িত্ব পালন করছেন না, এ দেশের নাগরিক হিসেবেও তাঁদের দায়িত্ব রয়েছে। তাঁর ভাষ্য, যাঁর বিচার হচ্ছে, তিনি একজন সেনা কর্মকর্তা ছিলেন। তাঁর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন সাবেক সেনাপ্রধানসহ তাঁর সহযোগী সেনা কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  সমুদ্রসীমার নিরাপত্তায় বাংলাদেশ-ইতালি কোস্ট গার্ড সহযোগিতা বাড়ানোর আলোচনা